রাগ মেটাতে মিথ্যে অভিযোগে! গ্রেপ্তার হল ফুলকি! টানটান উত্তেজনাময় আজকের পর্ব

জি বাংলাতে (Zee Bangla) জমজমাট ধারাবাহিক হল ফুলকি (Phulki)। বর্তমানে ফুলকি রোহিতের জুটি দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়। দীর্ঘদিন বেশ কয়েকবছর ধরে টেলিভিশনের পর্দায় চলছে এই ধারাবাহিক। টিআরপি তালিকায় প্রায় সপ্তাহেই বেঙ্গল টপার থাকে এই ধারাবাহিক। পুজোর সপ্তাহেও দুর্দান্ত ফলাফল করেছে ধারাবাহিকটি।

ধারাবাহিকের শেষ কয়েকটি পর্বে দেখানো হয়েছে প্রত্যেকেই পুজোর আয়োজনে মেতে উঠেছে। অন্যদিকে মাধবী এসে রায় চৌধুরী বাড়িতে নজর রাখতে থাকে। বাড়ির ভেতরে ঢুকে আসে মাধুরী। সুযোগেই রুদ্রর বুকে গু’লি চালায় মাধবী। রুদ্রর গায়ে গু’লি লাগার পর থেকে ঈশিতা এবং রুদ্রর বোন রিকি দুজনেই ফুলকিকে স’ন্দেহ করছে। কিন্তু বাড়ির কেউই বিশ্বাস করে না যে ফুলকি এই কাজ করতে পারে।

Bengali serial

ফুলকি আজকের পর্ব ২০ অক্টোবর (Phulki Today Episode 20 October)

ধারাবাহিকে আজকের পর্বে দেখানো হবে ফুলকিকে আজকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ধরে নিয়ে যাবে। তার আগে ফুলকি মায়ের বরণ করতে চায়। কিন্তু ফুলকিকে বরণ করতে বাধা দেয় হৈমন্তী। কারণ তিনিও বিশ্বাস করেন যে ফুলকি হলো খু’নি। এদিকে লাবুও বিশ্বাস করেন না যে ফুলকি এ ধরনের কাজ করতে পারে। বাড়ির প্রত্যেকেই ফুলকির পাশে রয়েছে।

এরপর রোহিত ফুলকির যাওয়ার আগে ফুলকির সিঁথিতে সিঁদুর পরিয়ে দেয়। লাবু, পারমিতাও ফুলকিকে সিঁদুর দেয়। আর তারপরই থানা থেকে বড়বাবু আসে ফুলকিকে নিয়ে যেতে যাওয়ার আগে রোহিত ফুলকিকে কথা দেয় যে সে এই ষ’ড়যন্ত্রের মাথাকে সেটা খুঁজে বের করবে। এরপর ফুলকিকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়। রোহিত টেনশনে থানায় যেতে পারে না।

আরও পড়ুনঃ লাহিড়ী বাড়িতে এসে হারিয়ে যাওয়া মাকে খুঁজে পেল আনন্দী! ফাঁ’স ধারাবাহিকের আগামী পর্ব

ওইদিকে ফুলকিকে একজন মহিলা অফিসার এবং ওই বড়বাবু মিলে জিজ্ঞাসাবাদ করতে থাকে। ফুলকি বারবার বলতে থাকে যে গুলি করেনি সে। ওই বন্দুক তার নয়। ফুলকি জানে না তার ব্যাগে কি করে এলো কিন্তু কেউ তার কথা বিশ্বাস করে না। আসলে থানার বড় বাবু ফুলকিকে পছন্দ করে না। তাই ফুলকিকে এত সহজে ছেড়ে দেবেন না তিনি। পারমিতা বারবার অংশুকে ভিতরে যেতে বলে, তারপর অংশু ভিতরে গিয়ে খবর দেয় ফুলকির উকিল এসেছে আর বড় বাবুর সাথে কথা বলতে চায়। এবারে দেখার অপেক্ষা ফুলকিকে উকিল ছাড়িয়ে নিয়ে যেতে পারে কিনা।

Back to top button