মিঠুন চক্রবর্তী নয়, ডান্স বাংলা ডান্সে এবার নতুন বিচারক! থাকছে বিরাট চমক!

বাংলার রিয়েলিটি শো গুলির মধ্যে দর্শকদের অন্যতম পছন্দের হলো জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় নাচের রিয়েলিটি শো ডান্স বাংলা ডান্স (Dance Bangla Dance)। দীর্ঘ কয়েক বছর ধরে এই রিয়েলিটি শো দর্শকদের মন জয় করে আসছে। সূত্রের খবর অনুযায়ী শোনা যাচ্ছে খুব শীঘ্রই আবারো শুরু হতে চলেছে এই শো।

দীর্ঘ বেশ কয়েক বছর ধরেই জি বাংলায় পর্দায় সম্প্রচিত হচ্ছে এই শো। দর্শক মহলে এই শোয়ের জনপ্রিয়তা অনেক বেশি। বরাবরই এই শো এর প্রধান বিচারকের আসনে আমরা দেখে এসেছি মহাগুরু মিঠুন চক্রবর্তীকে। আর বিচারকের আসনে বিভিন্ন সময় বিভিন্ন অভিনেতা, অভিনেত্রী এবং নৃত্যশিল্পীকে দেখা গিয়েছে।বর্তমানে জি বাংলার পর্দায় সারেগামাপা সম্প্রচারিত হচ্ছে। তবে খুব শীঘ্রই গানের রিয়েলিটি শো শেষ হয়ে শুরু হবে ডান্স বাংলা ডান্স।

ইতিমধ্যেই ডান্স বাংলা ডান্সের অডিশনের ভিডিও সামনে এসেছে। আগামী বছর মার্চের শুরুর দিকেই হয়তো এই শো শুরু হবে টেলিভিশনের পর্দায়। তার আগে চলছে অডিশন পর্ব। রাজ্যের বিভিন্ন জেলা থেকে অসংখ্য নৃত্যশিল্পীরা আসছে অডিশন দিতে, নিজের স্বপ্ন পূরণ করতে। তবে প্রত্যেক দর্শকের মনে একটাই প্রশ্ন এ বছর বিচারকের আসনে কারা থাকবে? এবং প্রধান বিচারকের আসনে কাকে দেখা যেতে চলেছে?

কাকে দেখা যাবে প্রধান বিচারকের আসনে?

কারণ এ বছর মিঠুন চক্রবর্তীর শারীরিক অসুস্থতার কারণে তিনি প্রধান বিচারকের আসনের নাও থাকতে পারেন। যার ফলে প্রধান বিচারকের আসলে কাকে দেখা যেতে চলেছে এই নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। অনেকেই ধারণা করছে মিঠুন চক্রবর্তীকে প্রধান বিচারকের আসনে দেখা না গেলে হয়তো অভিনেতা দেবকে সেই আসনে দেখা যেতে পারে। তবে পুরোটাই দর্শকদের ধারণা, সঠিকভাবে এখনো এই নিয়ে কিছুই বলা যাচ্ছে না। আর বিচারকের আসনে কাদের দেখা যাচ্ছে সেই নিয়ে কোন খবর জানা যায়নি।

আরও পড়ুন: চুরি গেল মা দুগ্গার গলার হার! পর্ণার কাঁ’টা জালে অয়ন-মৌমিতা! টানটান উত্তেজনাময় আজকের পর্ব

এই বিষয়ে শো এর ডিরেক্টর অভিজিৎ সেন কে প্রশ্ন করা হয় তিনি জানান ইতিমধ্যেই ডান্স বাংলা ডান্সের অডিশন পর্ব শুরু হয়েছে। সম্প্রচার শুরু হবে আগামী বছর মার্চ এপ্রিল থেকে। তার আগে কিছুই বলা যাচ্ছে না। এখনো কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি, সমস্ত কিছুই আলোচনা স্তরে রয়েছে। তাই যতদিন না শো শুরু হচ্ছে ততদিন পর্যন্ত কিছুই জানা যাচ্ছে না।

Back to top button