ঝিলিক সেজে বস্তিতে আঁখি! ধেয়ে এল নতুন বি’পদ!

আঁখি এবং ঝিলিক দুই যমজ বোন, তাদের জীবনের গল্প নিয়েই স্টার জলসার (Star jalsha) পর্দায় শুরু হয়েছে বাংলার নতুন ধারাবাহিক ‘দুই শালিক’ (Dui Shalik)। ধারাবাহিক শুরুতে দেখানো হয়েছিল জন্মসূত্র থেকেই ভাগ্যের পরিহাসে দুই যমজ বোন কিভাবে আলাদা হয়ে গিয়েছিল একে অপরের থেকে। একজনের ভাগ্য তার সাথে থাকলেও আরেকজনের ভাগ্য তাকে সাথ দেয়নি।

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে ঝিলিককে আঁখির হয়ে মার খেতে দেখে ক’ষ্ট হচ্ছিল আঁখির। এদিকে গৌরব নিজের বাবার বি’রুদ্ধে প্র’তিবাদ করে এবং ঝিলিককে সেখান থেকে উদ্ধার করে। এদিকে ঝিলিক আঁখিকে তার মতন সাজিয়ে তাদের বস্তিতে পাঠিয়ে দেয়। মাঝ রাস্তায় আঁখির দেখা হয় দেবার সঙ্গে, দেবা তাকে নিয়ে যায় বস্তিতে।

Dui Shalik, Star jalsha, Bengali Serial, Bengali Telivision, দুই শালিক, স্টার জলসা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, দুই শালিক Today Episode 16 October, দুই শালিক আজকের পর্ব ১৬ অক্টোবর, দুই শালিক আজকের পর্ব

দুই শালিক আজকের পর্ব ১৭ অক্টোবর (Dui Shalik Today Episode 17 October)

ধারাবাহিকের আজকের পর্বের শুরুতেই দেখানো হয় দেবার বাইকে বসেই আঁখি ঝিলিকের বস্তিতে পৌঁছায়। তবে আঁখির মধ্যে ঝিলিকের স্বভাবের কোন চিহ্ন নেই, তাই জন্য দেবা প্রথমে বুঝতেই পারছিল না, বেশ অবাক হচ্ছিল। দেবা মনে মনে ভাবছিল ঝিলিক হয়তো পাল্টে গিয়েছে। এদিকে আঁখি তো ভীষণই ভয়ে রয়েছে কারণ দেবাকে সে এখনো চেনে না। তাই ভাবছে দেবা হয়তো খারাপ ছেলে, তাকে উল্টোপাল্টা কোথাও নিয়ে যাবে। আর ওদিকে ঝিলিক আঁখির জন্য চিন্তা করতে থাকে। আঁখি ঠিকমতো পৌঁছাতে পারল কিনা ভুলভাল কোন কথা বলে ফেলবে কিনা এই সমস্ত ভাবতে থাকে। আর ঠিক সেই সময় তার ঘরে আসে ঠাম্মি। ঠাম্মি এসে ঝিলিকের কাছে ক্ষমা চায়। আসলে কেউ তো এখনো এই বাড়িতে জানে না যে ঝিলিক আঁখি সেজে রয়েছেন তাই ঝিলিকের কাছে আঁখি ভেবে ঠাম্মি ক্ষমা চায় তার কাছে।

ওদিকে আঁখি তো বস্তিতে গিয়ে ঝিলিকের মা-বাবার কাছে বকা খেতে থাকে। ঝিলিক বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর তাকে ফোনে পাওয়া যাচ্ছিল না তাই তার মা-বাবা চিন্তা করছিল। আঁখি মনে মনে ভাবে ওখানে ঝিলিক তার হয়ে মা’র খাচ্ছে আর এখানে আঁখি ঝিলিকের হয়ে মুখ শুনছে। বকা শুনে তো আঁখি একটাও উত্তর দিতে পারে না। কি বলবে সেটা নিজেই বুঝতে পারে না সে। এদিকে দেবার তো আঁখির জন্য মন খারাপ হতে থাকে সে মনে মনে ভাবে ঝিলিক পাল্টে গিয়েছে তাই এরকম চুপচাপ হয়ে রয়েছে। তাই আঁখির হয়ে কথা বলে দেবা।

আরও পড়ুনঃ রকেটের হাত থেকে আনন্দীকে বাঁ’চাতে একি করল আদিদেব! টানটান উত্তেজনাময় আজকের পর্ব!

ওদিকে ঠাম্মি তো বারবার ঝিলিকের কাছে ক্ষমা চায়। ঝিলিক বুঝতে পারে এ বাড়িতে ভালো লোকও রয়েছে। আর ঠাম্মি আঁখির ভালোর জন্যই আঁখিকে বাড়ি থেকে বের করে দিয়েছিল। এরপরে ঠাম্মি ঝিলিকের হাতে মলম লাগানোর জন্য বলে। কিন্তু ঝিলিক জানায় গৌরব তাকে আগেই মলম লাগিয়ে দিয়েছে। আর এটা শুনে ঠাম্মি ভীষণ নিশ্চিন্ত হয়। এদিকে প্রিয়রঞ্জন বাবু দেবার উপরে নজর রাখার জন্য যে লোকটিকে রেখেছিল সেই লোকটি আঁখি এবং দেবার ছবি তুলে প্রিয়রঞ্জন বাবুকে পাঠাতে থাকে। এবারে দেখার অপেক্ষা এই ছবি দেখার পর প্রিয়রঞ্জন বাবু কি করে।

Back to top button