রুদ্রর বি’নাশে হাত মেলাল ফুলকি মাধবী! দেবী বিসর্জনের আগেই হবে রুদ্র ব’ধ পালা

এর আগেও বাংলা ধারাবাহিকের পর্দায় খেলাধুলার সংক্রান্ত বহু ধারাবাহিক দেখা গিয়েছে. বর্তমানে খেলাধুলা সংক্রান্ত যে ধারাবাহিক দেখানো হচ্ছে জি বাংলাতে (Zee Bangla) তা হল ফুলকি (Phulki)। দীর্ঘদিন বেশ কয়েকবছর ধরে টেলিভিশনের পর্দায় চলছে এই ধারাবাহিক। ধারাবাহিকে ফুলকির একজন সফল বক্সার হয়ে ওঠার গল্প ফুটিয়ে তোলা হচ্ছে।
ধারাবাহিকের শেষ কয়েকটি পর্বে দেখানো হয়েছে রোহিতদের বাড়িতে ধুমধাম করে দুর্গাপুজোর আয়োজন করা হয়েছে। বাড়ির সকলে মিলে সেই পূজায় মেতে উঠেছে। পুরোনো সমস্ত শত্রুতা ভুলে গিয়েছে সবাই আনন্দ উৎসবে মেতে উঠেছে। কিন্তু রুদ্র ফুলকির সাথে যেটা করেছে সেটা মন থেকে একেবারেই মেনে নিতে পারেনি ফুলকি। সেই কারণে ফুলকি মন থেকে রুদ্রকে কিছুতেই মেনে নিতে পারছে না। অন্যদিকে রুদ্রকে শেষ করার জন্য তার পুরনো শত্রু মাধবী আবার ফিরে এসেছে। এবারে আটঘাট বেঁধেই মাধবী আসতে চলেছে রুদ্রকে শেষ করতে।

ফুলকি আজকের পর্ব ১৬ অক্টোবর (Phulki Today Episode 16 October)
ধারাবাহিকে আজকের পর্বে দেখানো হবে ফুলকি মনে মনে ভীষণ রেগে যায় রুদ্রর ওপরে। রুদ্র যেভাবে হৈমন্তী দেবীর মাথা চিবিয়ে খাচ্ছে তাতে ফুলকি বেশ অবাক হয়। কারণ হৈমন্তী দেবী রুদ্রর কোন দোষ চোখে দেখতে পায় না। রুদ্র এত অন্যায় করা সত্ত্বেও তার কোন অন্যায় চোখে পড়ে না হৈমন্তী দেবীর। মেয়ের জামাই বলে একেবারে মাথায় করে রাখে রুদ্রকে। আর ফুলকির এতেই ভীষণ আপত্তি। রোহিত ফুলকিকে শান্ত করার জন্য বলে জেঠুমনি পুজো শেষ হলেই ফুলকির বিরুদ্ধে থেকে এই চ’ক্রান্ত করেছে তার ইনভেস্টিগেশন করবে। তাই ফুলকি যেন রেগে না যায়।
রুদ্রর পাপের বিনাশ করতে আসছে মাধবী
অন্যদিকে মাধবী রুদ্রকে শেষ করার জন্য সবার সঙ্গে আলোচনা করতে থাকে। মন্দিরের সবাই মাধবীকে এই কাজের জন্য সাহায্য করে। গ্রামের অনেকেই মাধবীর হয়ে রোহিতদের বাড়িতে নজর রাখছে। সেখান থেকে নানা রকম খবর নিয়ে এসেছে মাধুরীর জন্য। ফুলকিরা প্রত্যেকেই অষ্টমীর সন্ধ্যায় লাল রংয়ের শাড়ি পড়বে, সেই মতোই মাধবীর জন্য তারা লাল রঙের একটি শাড়ি নিয়ে আসে। যাতে ভিড়ের মধ্যে মাধবী মিশে যেতে পারে, কোনরকম সমস্যা না হয়। এরপর মাধবীর লোকরা তাকে ভালোভাবে বুঝিয়ে দেয় কিভাবে রায়চৌধুরী বাড়িতে প্রবেশ করতে হবে, কিভাবে সেখান থেকে যেতে হবে মাধবীকে।
আরও পড়ুন: অ’ন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িল রাঙা! নিজের অধিকার ছিনিয়ে নিল সে! জমে গেল আজকের পর্ব
এদিকে তো দুর্গা পুজোতে বেশ হৈ হৈ করে কাটাচ্ছে ফুলকিরা। অংশু এবং পারমিতার এটাই প্রথম দুর্গাপুজো। পাশাপাশি পিয়াল এবং পায়েলেরও প্রথম দুর্গাপুজো। তাই সবাই ভীষণ আনন্দিত। পুজোতে পারমিতাকে উপহার দেওয়ার জন্য অংশু নানান রকম অজুহাত খুঁজতে থাকে কিন্তু পারমিতা কাজে ব্যস্ত থাকায় তাকে কাছে পায় না। এরপর সুযোগ বুঝে অংশু পারমিতাকে উপহার দেয়। তারপর সবাই মেতে উঠে পুজোতে। পুজোতে ঠাকুরের কাছে সব বিপদ মুক্ত করে দেওয়ার প্রার্থনা করে ফুলকি। অন্যদিকে মাধবী তৈরি হয় রায়চৌধুরীর বাড়িতে আসার জন্য। লাল শাড়ি পড়ে হাতে বন্দুক নিয়ে সেও একেবারে তৈরি। এবারে দেখার অপেক্ষা রুদ্রর জন্য কি অপেক্ষা করছে পুজোর দিনে।

