আঁখির সাথে হওয়া অ’ন্যায়ের ব’দলা নিতে তৈরি জুডো ঝিলিক! দুর্ধর্ষ আজকের পর্ব

দুই যমজ বোনের জীবনের গল্প নিয়ে স্টার জলসার (Star jalsha) পর্দায় শুরু হয়েছে বাংলার নতুন ধারাবাহিক ‘দুই শালিক’ (Dui Shalik)। ধারাবাহিকে যমজ দুই বোনের ভিন্ন গল্প ফুটিয়ে তোলা হচ্ছে কিভাবে জন্মের সময় তারা আলাদা হয়ে গিয়েছিল। তারপর তাদের দুজনের জীবন দুদিকে কিভাবে মোড় নেয়, এখন তাদের জীবন কোন স্রোতে বয়ে চলেছে। এই সব গল্পে ফুটিয়ে তোলা হচ্ছে।

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে ঝিলিককে আঁখি ভেবে প্রিয়রঞ্জন বাবু অত্যাচার শুরু করে। কিন্তু সেই অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ায় তার নিজের ছেলে গৌরব। গৌরব ঝিলিককে তার বাবার হাত থেকে উদ্ধার করে। ঝিলিককে মার খেতে দেখে আঁখির খুব কষ্ট হয়। এদিকে ঝিলিক তো গৌরবের প্রেমে হাবুডুবু খাচ্ছে।

Bengali serial

দুই শালিক আজকের পর্ব ১৬ অক্টোবর (Dui Shalik Today Episode 16 October)

ধারাবাহিকের আজকের পর্বের শুরুতেই দেখানো হয় ঝিলিককে যত্ন করে হাতে মলম লাগিয়ে দেয় গৌরব। তারপর তার জন্য ফলের রস আর ওষুধ নিয়ে আসে। তারপর গৌরব চলে যাওয়ার পর রাইমা ও গৌরবের পিসি এসে ঝিলিককে হুমকি দিতে থাকে। ঝিলিক বুঝতে পারে এরাও আঁখির উপর অ’ত্যাচার করে। এরপর আঁখি এসে ঝিলিককে বলে তার খুব কষ্ট হচ্ছিল যখন ঝিলিক মার খাচ্ছিল। তখন ঝিলিক আঁখিকে সান্ত্বনা দেয় আর তার জন্য কোনো চিন্তা করতে না বলে।

ওইদিকে ঝিলিকের মা ঝিলিকের জন্য চিন্তা করতে থাকে। কারণ ঝিলিক কখনো নিজের ফোন বন্ধ করে রাখে না। তাই তার জন্য চিন্তা করতে থাকে। দেবাও ঝিলিকের খোঁজ করতে বেরিয়ে পড়ে বাইক নিয়ে। এদিকে ঝিলিক তো আঁখি সেজে ছাতা বাড়িতে রয়ে গেছে আর আঁখিকে ঝিলিক সাজিয়ে বস্তিতে যেতে বলেছে। আঁখি ঝিলিকের কথা মতন বেরিয়ে পড়েছে। এদিকে দেবা ঝিলিককে খুঁজতে খুঁজতে আঁখিকে দেখতে পায়। আর ঝিলিক ভেবে আঁখিকে বকা দিয়ে বাড়িতে নিয়ে যায়।

আরও পড়ুন: নন্দিনীর থোঁ’তা মুখ ভোঁ’তা করে ছাড়ল আনন্দী! সফল হল বিজয়া ফ্রী স্কিম! দুর্ধর্ষ আজকের পর্ব

কিন্তু আঁখির ঠোঁটের নিচে তিল আছে, আর ঝিলিকের নেই। তাই দেবা প্রথমে কিছুটা অবাক হয়ে জিজ্ঞাসা করে। কিন্তু আঁখি তো ঝিলিকের মতন চঞ্চল নয় তাই দেবার বেশ অবাক লাগছিল। কিন্তু এই যে ঝিলিক আঁখি নিজেদের জায়গা অদল বদল করে নিল এবারে কি হবে সেটাই দেখার অপেক্ষা।

Back to top button