আঁখির ক’ষ্টের দিন শেষ! এবার ঝিলিকের দখলে ছাতা বাড়ি! টানটান উত্তেজনাময় আজকের পর্ব

কিছুদিন আগেই স্টার জলসার (Star jalsha) পর্দায় শুরু হয়েছে বাংলার নতুন ধারাবাহিক ‘দুই শালিক’ (Dui Shalik)। ধারাবাহিকের প্রোমো ভিডিও সামনে আসার পর থেকে দর্শক এই ধারাবাহিক নিয়ে বেশ উত্তেজিত হয়ে পড়েছিলেন। তাই তো ধারাবাহিকটি শুরু হতে না হতেই দর্শকদের পছন্দের তালিকায় নাম লিখিয়ে নিয়েছে। ধারাবাহিকে দুটি জুটিকে একসাথে দেখা যেতে চলেছে।
ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে ঝিলিক আঁখির খোঁজ নিয়ে চলে এসেছে ছাতা বাড়িতে। সেখানে এসে আঁখির সাথে সময় কাটায়, আঁখির জন্য নিজের হাতে গরম গরম কচুরি জিলিপি নিয়ে এসেছে। আঁখি তারপর ঝিলিককে তার একটি গোপন ঘরে নিয়ে যায়। যেখানে মন খারাপ হলেই আঁখি বসে থাকে। সেখানে বসে দুজনে নিজেদের মনের কথা বলতে থাকে। ঝিলিক মন দিয়ে আঁখির সমস্ত কথা শুনতে থাকে। আঁখির হাতে তৈরি সমস্ত জিনিস দেখতে থাকে। এরপর হঠাৎই আঁখির মনে পড়ে প্রিয়রঞ্জন বাবুকে তার এই সময়ে ফলের রস দেওয়ার কথা। সেটা শুনে ঝিলিকের মাথায় একটা বুদ্ধি আসে। ঝিলিক আঁখিকে বলে তাকে আঁখির মতো করে সাজিয়ে দিতে। এরপর আঁখি ঝিলিককে নিজের জামা কাপড় দিয়ে সাজিয়ে দেয় একেবারে আঁখির মত করে।

দুই শালিক আজকের পর্ব ১৫ অক্টোবর (Dui Shalik Today Episode 15 October)
ধারাবাহিকের আজকের পর্বের শুরুতেই দেখানো হয় ঝিলিক আঁখি সেজে প্রিয়রঞ্জন বাবুকে ফলের রস দিতে যায়। তখনই প্রিয়রঞ্জন বাবু আবার আঁখির মত করে ঝিলিকের উপর অ’ত্যাচার শুরু করে। আসলে প্রিয়রঞ্জন বাবু তো ধরতেই পারেননি তার সামনে যে রয়েছে সে আঁখি নয় ঝিলিক। তাই ঝিলিককে আঁখি ভেবে নানা রকম প্রশ্ন করতে থাকে। কেন সে বস্তিতে গিয়েছিল, দেবার সাথে তার কতদিনের পরিচয়, কেনো সে দেবার সাথে পা’লিয়ে গিয়েছিল এই সমস্ত কথা জিজ্ঞাসা করতে থাকে। আর ঝিলিক যেহেতু আঁখিকে কথা দিয়েছিল প্রিয়রঞ্জন বাবুর সামনে মুখ খুলবে না তাই ঝিলিক সবকিছু সহ্য করে মুখ বন্ধ করে। ঝিলিককে অ’ত্যাচারিত হতে দেখে মার খেতে দেখে ভীষণ ক’ষ্ট হচ্ছিল আঁখির।
এদিকে বাড়ির প্রত্যেকে আঁখির উপর অ’ত্যাচার হচ্ছে দেখে ছুটে আসে। আর সবাই মিলে অনুরোধ করে থাকে যাতে আঁখিকে ছেড়ে দেয়। কিন্তু প্রিয়রঞ্জন বাবু তো এত সহজে আঁখিকে হাতে পেলে ছাড়ে না। তার উপরে নি’র্মম অ’ত্যাচার শুরু করে। প্রিয়রঞ্জনের স্ত্রী অনেক বার করে অনুরোধ করে যাতে তিনি আঁখিকে না মা’রে জন্য কিন্তু প্রিয়রঞ্জন বাবু তার স্ত্রী কেও ভ’য় দেখিয়ে চুপ করিয়ে দেয়।
আরও পড়ুনঃ ওস্তাদের মা’র শেষ রাতে! তার কাটা পর্ণার কবলে ইশা! টানটান উত্তেজনাময় আজকের পর্ব
এদিকে সেই সময় উপস্থিত হয় গৌরব। গৌরব এসে বাবাকে আটকায়। ঝিলিককে অ’ত্যাচারিত হতে দেখে গৌরব তার সামনে ঢাল হয়ে দাঁড়ায়। আর বাবাকে এই ধরনের আচরণের জন্য কথা শোনাতে থাকে। গৌরব স্পষ্ট জানিয়ে দেয় বাড়ির মেয়েদের উপর তার বাবার অত্যাচার করার দিন শেষ এবারে গৌরব এসে পড়েছে কারো সঙ্গে আর কোনরকম অন্যায় হতে দেবে না সে। এদিকে ছেলেকে প্রিয়রঞ্জন ইমোশনালি ব্ল্যাকমেল করতে থাকে। কিন্তু গৌরবের নিজের বাবার প্রতি এতটুকু ইমোশনাল কাজ করে না তাই সেই স্পষ্ট জানিয়ে দেয় প্রিয়রঞ্জন বাবুকে সে বাবা বলে মানে না। তারপর গৌরব ঝিলিককে সেখান থেকে নিয়ে চলে আসে। প্রিয়রঞ্জন বাবু সবার সামনে এতটা অপমানিত হয়ে রাগে ফেটে পড়ে। এবারে দেখার অপেক্ষায় গৌরব এসে পড়ায় আঁখি কে কি এই অত্যাচারের হাত থেকে বাঁচাতে পারবে সে?

