শর্মির দৌলতে গোপন তথ্য হাসিল করল রাই! টানটান উত্তেজনাময় আজকের পর্ব

বেশ কয়েক মাস হল জি বাংলার (Zee Bangla) পর্দায় সম্প্রচারিত হচ্ছে মিঠিঝোরা (MithiJhora)। এই ধারাবাহিকের নায়িকা রাই অর্থাৎ অভিনেত্রী আরাত্রিকা মাইতি এখন হয়ে উঠেছে দর্শকদের ঘরের মেয়ে। প্রতিদিন টেলিভিশনের পর্দায় তাকে না দেখলে দর্শকদের সন্ধ্যেটা সার্থক হয় না। টিআরপি তালিকায় তেমন একটা জায়গা তৈরি করতে না পারলেও এই ধারাবাহিকটি দর্শকদের মনে দাগ কাটতে সক্ষম হয়েছে।

ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, রাইয়ের দাদা বিক্রমের অ’পারেশন নিয়ে ব্যস্ত গোটা পরিবার। সবাই চাইছে এই অ’পারেশনটা যেন সফল হয় এবং বিক্রম আবার আগের মতন হাঁটাচলা করতে সক্ষম হয়। বিক্রম নিজের পায়ে দাঁড়াতে পারলে পরিবারের অবস্থা অনেকটাই বদলে যাবে। আবার আগের মতন একটা সুস্থ স্বাভাবিক ভালো জীবন যাপন করতে পারবে গোটা পরিবার। তাদের সমস্ত অভাব ঘুচে যাবে।

MithiJhora, Zee Bangla, Bengali Serial, Bengali television, মিঠিঝোরা, জি বাংলা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, MithiJhora Today Episode, MithiJhora Today Episode 14 October মিঠিঝোরা আজকের পর্ব ১৪ অক্টোবর, মিঠিঝোরা আজকের পর্ব

মিঠিঝোরা আজকের পর্ব ১৫ অক্টোবর (MithiJhora Today Episode, MithiJhora Today Episode 15 October)

ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, রাই অফিসের ফাঁকে শর্মির সাথে যোগাযোগ করে। শর্মি এসে অনেক অভিমান দেখায়। সে ভেবেছিল রাই হয়তো তাদের সঙ্গে কোন রকম যোগাযোগ রাখতে চায় না। উল্টো দিকে রাই ভেবেছিল, শর্মি হয়তো তার ওপর অভিমান করেছে কারণ সে তার কুট্টি দাকে ছেড়ে চলে এসেছে। সামনাসামনি বসে কথা বলে তারা একে অপরের সাথে হওয়ার সমস্ত ভুল বোঝাবুঝি মিটিয়ে নেয়।

তবে রাই এমনি এমনি শর্মির সাথে দেখা করেনি। তার একটা গোপন অভিসন্ধি রয়েছে। রাই শর্মিকে বলে, “তোমায় আমার একটা কাজ করে দিতে হবে। এটা জানা কোনভাবেই অনির্বাণ না জানতে পারে। যদি জানতে পারে তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। আমি যে তোমার সাথে দেখা করেছি বা তোমার সাথে আমার কথা হয়েছে সেই নিয়ে ওকে কিছু বলা যাবে না। তুমি পারবে তো?” শর্মি বুঝতে পারে বেশ গুরুতর একটা বিষয় রয়েছে।

আরও পড়ুন: সুব্রতর কু’নজরে রাঙা! শুরু হল রাঙার নতুন লড়াই! টানটান উত্তেজনাময় আজকের পর্ব!

এদিকে দেখা যায় নীলু হাসপাতালে তার দাদা ভাইকে দেখতে আসে। সে বলে, অপারেশনের আগে পরের দিন সে ঠিক চলে আসবে। তার সাথে তার ননদ টিয়া এসেছে এটা জানতে পেরে তার মা নন্দিতা তাকে বলে, তাদের মধ্যে কি সমস্ত সম্পর্ক ঠিক হয়ে গিয়েছে? নীলু নিজের কথাবার্তার মধ্যে দিয়ে আবারো নিজের দিদি ভাইয়ের দোষ গুলোকে তুলে ধরে। আবার বুঝিয়ে দেয় রাইয়ের জন্য সে ভালো নেই। সে বর্তমানে যেটুকু ভালো রয়েছে সেটুকু নিজের দৌলতে।

Back to top button