‘এর শেষ দেখতে হবে’- তিলোত্তমা কাণ্ডে বি’স্ফোরক দেবলীনা!

আরজিকর কাণ্ডে কেটে গিয়েছে দু মাসের বেশি সময়। তাতেও এখনো বিপ্লব, আন্দোলন থামেনি। এরই মধ্যে গিয়েছে বাঙালি সবথেকে বড় উৎসব দুর্গোৎসব। এই সময়ে অনেকেই উৎসবের (Festival) মরশুমের মেতে উঠেছিলেন ঠিকই কিন্তু তাতেও আন্দোলন থামেনি, প্রতিবাদ থামেনি। পুজোতে নবমীর দিন ধর্মতলার অনশন মঞ্চ থেকে মহাসমাবেশের ডাক দিয়েছিলেন জুনিয়র চিকিৎসকরা।

গত কয়েক বছর ধরে তিলোত্তমার বাড়িতে তিনি কোমর বেঁধে পুজোর আয়োজন করতেন। কাছের-দূরের সমস্ত মানুষকে বাড়ির পুজোয় আমন্ত্রণ জানাতেন। কিন্তু এবারে চিরকালের মতন মেয়ের শুরু করা সেই পুজো বন্ধ করে দিয়েছেন তার মা বাবা। তাদের এই অনশনে সামিল হয়েছে অসংখ্য লোক।

এমনকি ওই দিন সোদপুর পানিহাটিতে মৃ’তা চিকিৎসকের বাড়িতে পৌঁছে গেলেন টলিউডের অনেক সেলিব্রেটিরা। দেবলীনা, ঊষসী, চৈতির মতন বড় বড় অভিনেতা অভিনেত্রীরা সেদিন গিয়েছিলেন তিলোত্তমার বাবা মায়ের সঙ্গে দেখা করতে। বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পলও দেখা করতে পৌঁছেছিলেন। মেয়ের বিচারের দাবি চেয়ে তিলোত্তমার মা-বাবা ও পরিবারের অন্যান্যরা পুজোর কটা দিন বাড়ির সামনে ধরনা দিয়েছেন। তিলোত্তমার মা বাবার সাথে দেখা করতে সেখানে গিয়েছিলেন দেবলীনা। তাঁদের সঙ্গে কথা বলার পর বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কান্না সামলাতে পারেননি অভিনেত্রী।

দেবলীনা কান্নায় ভেঙে পড়ে জানান “ওঁদের কষ্ট দেখা যাচ্ছে না। এর শেষ দেখতেই হবে। আপনাদের সকলের কাছে আবেদন, এই লড়াই ছাড়বেন না। আরেকটা এমন ঘটনা যেন না ঘটে। কে কী করছে বা করবে, জানি না। এটুকু জানি, আমরা এর শেষ দেখেই ছাড়ব। কে বলতে পারে, একদিন আমার নিজের ঘরেও এমনটা হবে। নিজেদের ঘরে আগুন লাগা পর্যন্ত অপেক্ষা করলে তো হবে না। যেভাবেই হোক, এর অন্তিম পর্যায় দেখতে হবে।”

আরও পড়ুন: ইশার নতুন শিকার পুঁটি! তার কেটে গেল পর্ণার! জমজমাট আজকের পর্ব

অভিনেত্রী চৈতির কথায় “পুজোর পঞ্জিকা কী বলছে জানি না। আমাদের পঞ্জিকায় পুজো চলবে ন্যায় বিচার না আসা পর্যন্ত। চিকিৎসকদের অনশনকে অনেকেই ভুল বুঝছেন। ভাবছেন, ওঁরা এ বার নিজেদের স্বার্থ দেখছেন। কিন্তু তলিয়ে ভাবলে দেখা যাবে এই ধারণা ভুল।”

Back to top button