ইশার নতুন শিকার পুঁটি! তার কেটে গেল পর্ণার! জমজমাট আজকের পর্ব

জি বাংলার (Zee Bangla) পর্দায় দর্শকদের একটি অত্যন্ত পছন্দের ধারাবাহিক হলো ‘নিম ফুলের মধু’ (Neem Phuler Modhu)। ধারাবাহিকটি প্রথম দিন থেকেই দর্শকদের মন জয় করে নিয়েছে। টিআরপি তালিকায় দুবছর পরেও দারুণ ফলাফল করছে। এই মুহূর্তে ধারাবাহিকে চলছে টানটান উত্তেজনা পর্ব, একটা পর্বও তাই মিস করা যাবে না।

ধারাবাহিকের শেষ কয়েকটি পর্বে দেখানো হয়েছে পর্ণার স্মৃতি ফিরে আসার পর অয়ন এবং মৌমিতাকে জেলে পাঠানো হয়েছে। এদিকে বর্ষা এবং পিকলুর বিয়ে দিয়েছি পর্ণা। অনেক বাধা বিপত্তি পেরিয়ে অবশেষে এক হয়েছে বর্ষা পিকলু। ইশার সাথে হাত মিলিয়ে কৃষ্ণা পিকনিকে সরিয়ে দিতে চেয়েছিল পিকলুকে সরিয়ে ফেলতে চেয়েছিল। তবে পর্ণার বুদ্ধির কাছে আবারো হার মানতে হয় তাদের। তাই তো এবারও মুখ থুবড়ে পড়েছে কৃষ্ণা এবং ইশার প্ল্যান। সব বি’পদ কাটিয়ে অবশেষে দত্ত বাড়িতে শুরু হয়ে গিয়েছে দুর্গাপুজোর আয়োজন।

Bengali serial

নিম ফুলের মধু আজকের পর্ব ১৪ অক্টোবর (Neem Phuler Modhu Today episode 14 October)

ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হবে দত্ত বাড়ির ছেলেরা মিলে বাড়িতে দুর্গা প্রতিমা নিয়ে এসেছে। তারপরই হৈ হুল্লোরে মেতে উঠেছে সকলে। ঢাকের তালে সকলেই মেতে উঠেছে। এরপর হঠাৎই বাড়িতে আসে অয়ন এবং মৌমিতা। তাদের দুজনকে দেখে তো বেশ অবাক হয়ে বাড়ির প্রত্যেকে। কারণ এত তাড়াতাড়ি যে দুজনে জেল থেকে ছাড়া পাবে সেটা কেউ ভাবতেই পারেনি। তবে কেউ বুঝতে না পারলেও পর্ণা ঠিকই বুঝতে পেরেছে যে ইশাই অয়ন মৌমিতাকে জেল থেকে ছাড়িয়ে এনেছে।

আসলে দুজনে এসেছে নিজেদের ছেলে বুবাইকে নিয়ে যেতে। দত্ত বাড়িতে এসে তারা রীতিমতো হুমকি দেয় যে যদি দত্তবাড়িতে তাদের ঠাঁই দেওয়া না হয় তাহলে কোনমতেই নিজেদের ছেলে বুবাইকে এই বাড়িতে থাকতে দেবেনা। নিজের ছেলেকে তারা নিজেদের সাথে ফিরিয়ে নিয়ে যাবে। এই কথা শুনে সকলেই তাদের যা নয় তাই বলে কথা শোনাতে থাকে, কিন্তু এসবের মাঝে হঠাৎ করে বুবাই তার বাবা মাকে জানিয়ে দেয় যে সে কোনদিন দত্ত বাড়ি থেকে যাবে না, তার বাবা মার সাথে থাকবে না। বুবাইয়ের মুখে এই কথা শুনে সকলেই স্বস্তি পায়। এরপর অয়নের বাবা থা’প্পড় মেরে তাদের বাড়ি থেকে বের করে দেয়।

আরও পড়ুন: চিতার মুখোমুখি ধারাবাহিকের নায়ক নায়িকা! দেখুন কোন গোপনে মন ভেসেছে এর দুর্ধর্ষ প্রোমো!

ওইদিকে আবার অয়ন মৌমিতা ইশার বাড়িতে গিয়ে সবটা জানায়। ইশা সব শুনে আবারো রে’গে যায়। কিন্তু এত সহজে পর্ণাকে ছেড়ে দেবে না ইশা, সেই জন্য অয়ন মৌমিতার সাথে আরও পরিকল্পনা করতে থাকে। কিভাবে পর্ণা এবং দত্ত বাড়ির পূজো নষ্ট করা যায়। এরপর ইশা অয়ন মৌমিতার একটা থাকার জায়গা করে দেয়। অন্যদিকে দত্ত বাড়িতে একটি নামী জুয়েলারী কোম্পানি থেকে কোলাবরেশনে জন্য লোক আসে। তারা জানায় দত্ত বাড়ির প্রতিমা তারা নিজেদের শো রুমের দামি গয়না দিয়ে সাজিয়ে প্রচার করতে চায়। এই কথা শুনে তো সকলেই বেশ খুশি হয়ে যায়। এবারে দেখার অপেক্ষা এই পুজোতে নতুন কোন বিপদ অপেক্ষা করছে।

Back to top button