পরিপূর্ণ রুদ্রর পা’পের ঘড়া! এবার তাকে ব’ধ করবে ফুলকি! টানটান উত্তেজনাময় আজকের পর্ব

খেলাধুলো নিয়ে এর আগে বহু ধারাবাহিক হয়েছে বাংলা ধারাবাহিকের জগতে। সেরকমই বর্তমানে খেলাধুলো সংক্রান্ত যেই ধারাবাহিকটি দেখা যাচ্ছে তা হল জি বাংলার (Zee Bangla) এই মুহূর্তের জনপ্রিয় ধারাবাহিক হলো ফুলকি (Phulki)। দীর্ঘদিন বেশ কয়েকবছর ধরে টেলিভিশনের পর্দায় চলছে এই ধারাবাহিক। ধারাবাহিকটি দর্শকের মনে বিশেষ জায়গায় করে নিয়েছে। ধারাবাহিকটি শুরু থেকে আজ পর্যন্ত নানান রকম টুইস্ট দেখানো হয়েছে গল্পে।

ধারাবাহিকের শেষ কয়েকটি পর্বে দেখানো হয়েছে ফুলকি গু’লি খেয়ে জলে পড়ে যাবার পর যে এভাবে ফিরে আসবে সেটা ভাবতে পারেনি রুদ্র। বারবার তার সমস্ত প্ল্যান বারবার ফুলকির জন্য ভেস্তে যাচ্ছে। ফুলকিকে বারবার বিপদের মুখে ফেলে দিতে গিয়ে নিজে বিপদে পড়ে যাচ্ছে। সেটাই এখন তার সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ। এদিকে রোহিতদের বাড়িতে দুর্গাপূজার আয়োজন শুরু হয়ে গেছে।

Phulki, Zee Bangla, Bengali Serial, Bengali Telivision, ফুলকি, জি বাংলা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, Phulki Today Episode 13 October, ফুলকি আজকের পর্ব ১৩ অক্টোবর, ফুলকি আজকের পর্ব

ফুলকি আজকের পর্ব ১৪ অক্টোবর (Phulki Today Episode 14 October)

ধারাবাহিকে আজকের পর্বে দেখানো হবে পুজোর আয়োজন শুরু হয়ে গেলে মায়ের হাতে অস্ত্র তুলে দেওয়ার জন্য জেঠুর কাছে অনুরোধ করে ফুলকি। এভাবে ফুলকিকে বিপদের হাত থেকে রক্ষা করার জন্য ফুলকি ঠাকুরকে ধন্যবাদ জানাতে চায়।
কারণ সত্যিই মা কালীর আশীর্বাদেই আজ সকলের মাঝে ফিরে এসেছে ফুলকি। কিন্তু এই সিদ্ধান্তে অসন্তুষ্ট হয় হৈমন্তী এবং রুদ্র। আসলে হৈমন্তী চেয়েছিল এবছর মা দুর্গার হাতে রুদ্র অস্ত্র দান করুক। কিন্তু ফুলকির জন্য সেটা ভেস্তে গেল আবারো। এরপরে একে একেবারে সকল মেয়েরা ফুলকির সাথে সাথে মাকে অস্ত্র দান করে।

এরপর দেখা যায় হইহুল্লোড়, নাচ-গান সবকিছু নিয়ে মেতে ওঠে বাড়ির প্রত্যেকে। ফুলকি, ধানু, পারমিতা সকলেই নাচ গান করতে থাকে। ফুলকির একটি অসাধারণ নাচ দেখা যায় যেটা সম্ভবত রুদ্রকে ইঙ্গিত করে করেছে ফুলকি, সকলেই সেটা বুঝতে পারছিল। এরপরে দেখা যায় ছেলেরা মেয়েদের থেকে কোন অংশে পিছিয়ে নেই। তারাও সমান তালে তালে মেয়েদের টেক্কা দেওয়ার জন্য নাচ গান করে। অন্যদিকে দেখা যায় ফুলকিকে যে উদ্ধার করেছিল সেই মেয়েটির রুদ্রর প্রতি প্রতিশোধ নেওয়ার জন্য জেগে উঠেছে। রুদ্র তার সঙ্গে কি অন্যায় করেছে সেটা এখনো যদিও জানা যায়নি। তবে সে ফুলকি সাথে হাত মিলিয়ে রুদ্রর উপর প্রতিশোধ নেবে বলে ঠিক করেছে।

আরও পড়ুন: অতি চালাকি করতে গিয়ে স’র্বনাশের পথে নীলু! টানটান উত্তেজনাময় আজকের পর্ব

এদিকে নাচ দেখে বেশ অসন্তুষ্ট হয়েছে হৈমন্তী। লাবুকে নিয়ে গিয়ে বলে এসব রুদ্রর বিরুদ্ধে চক্রান্ত করছে আর লাবু তাতে অংশগ্রহণ করছে। আর রুদ্র তার নিজের স্বামী কেন লাবু তাকে এভাবে অবিশ্বাস করছে, সেটাই বুঝতে পারছেন না তিনি। তখন লাবু তার মাকে স্পষ্ট ভাবেই জানায় যে এতদিন পর্যন্ত সে রুদ্রকে অন্ধের মত বিশ্বাস করে এসেছে কিন্তু শেষ কয়েকটি ঘটনায় প্রমাণ পাওয়ার পরে রুদ্রকে আর বিশ্বাস করতে ইচ্ছা করে না। এদিকে লাবুর কথা প্রতিবাদ করে ঈশিতা এবং রুদ্রর বোন। তখন সবাই ফুলকির হয়ে কথা বলতে থাকে। তবে এই দুর্গাপূজোতেই কি রুদ্রর আসল মুখোশ টেনে খুলতে পারবে ফুলকি?

Back to top button