রাঙামতির প্রতি দূর্বল আক্কু! কে’লেঙ্কারি ঘটাল আহেরি! বদলে গেল সম্পর্কের সমীকরণ!
একেবারে অন্য ধরনের গল্প নিয়ে স্টার জলসার (Star jalsha) পর্দায় শুরু হয়েছে ‘রাঙামতি তীরন্দাজ’ (Rangamoti Tirandaj)। একজন গরীব সাধারণ মেয়ের তীরন্দাজ হওয়ার গল্প ফুটিয়ে তোলা হচ্ছে।ধারাবাহিকে নায়ক নায়িকার চরিত্রে অভিনয় করছেন নবাগতা অভিনেত্রী মনীষা এবং অভিনেতা নীলাঙ্কুর।
ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে রাঙামতিকে বাড়িতে নিয়ে আসার পর থেকেই আক্কুর দুই বৌদি মিলে রাঙামতিকে দিয়ে নানানরকম কাজকর্ম করাচ্ছে, বিনা পয়সায় চাকর বানিয়ে রেখেছে। অন্যদিকে ময়নার দাদার চাহনীও ভালো নয়। কলকাতা শহরে এসে কি তবে নতুন ভাবে বিপদে পড়তে চলেছে রাঙামতি। তার কি তীরন্দাজ হয়ে ওঠা হবে কি না সেটাও দেখার অপেক্ষা।

রাঙামতী তীরন্দাজ আজকের পর্ব ১৪ অক্টোবর (Rangamoti Tirandaj Today Episode14 October)
ধারাবাহিকের আজকের পর্বে দেখা যাবে রাঙামতিকে দিয়ে বাড়ির সবাই কিছু না কিছু কাজ করেই চলেছে। ময়নার দাদাও রাঙামতিকে নিজের ঘরে ডেকে তার ঘর পরিষ্কার করার কথা বলে। ঠিক সেই সময়ে সেখানে উপস্থিত হয় নমিতা। নমিতা এসে জানায় রাঙামতি এ বাড়ির আশ্রিতা, নমিতার সাথে এখানে নিজের স্বপ্ন পূরণ করতে এসেছে। তাই রাঙামতি এই বাড়ির কাজের লোক নয়। ভবিষ্যতে কেউ যেন কখনো রাঙামতিকে কোন রকম কাজ করানোর ভুল না করে। আর সাথে ময়নার দাদা কে এটাও মনে করিয়ে দেয় যে ময়নার দাদাও এই বাড়িতে একজন আশ্রিত। এরপরে নমিতা রাঙামতিকে তাড়াতাড়ি স্নান করে খাবার টেবিলে আসতে বলে। একটু পরে সেখানে উপস্থিত হয় বৃন্দা। বৃন্দা এসে রাঙামতিকে আবারো তার ঘরের কাজের জন্য টেনে নিয়ে যায়।
এরপরে খাবার টেবিলে সবাই একে একে উপস্থিত হয়। আর রাঙামতি সমস্ত কাজ সেরে এসে খাবার টেবিলে হাতে হাতে কাজ করতে থাকে। তারপর আক্কুর বাবাও উপস্থিত হয়, তার মন মেজাজ একেবারেই ভালো নেই। আহেরি বাড়িতে আসার পর থেকে তিনি একেবারে চুপ করে গেছেন। এরপর আক্কু এবং আহেরি দুজনেই নিচে নামে খাবার জন্য। এসে তার বাবাকে জানায় তারা বিয়ের কথা ভেবে দেখবে। আহেরি যদি এই বাড়িতে সাতদিন থাকে সবার সাথে তাহলে বুঝতে পারবে এই বাড়ির প্রত্যেকে কেমন। বাড়ির পরিবেশ কেমন। এ কথা শুনে তো আক্কুর বাবা ভীষণই খুশি হয়ে যায়। তিনি বলেন অবশ্যই আহেরি এই বাড়িতে থাকবে, তিনি নিজে যত্ন করবেন তার হবু বৌমার।
আরও পড়ুন: আঁখি-ঝিলিক অদল বদল! এবার ছাতা বাড়িতে নামবে ঝড়! টানটান উত্তেজাময় আজকের পর্ব
আক্কুর সিদ্ধান্তে প্রত্যেকেই ভীষণ খুশি হয়ে যায়। প্রত্যেকে মেতে ওঠে দুজনকে নিয়ে। এদিকে রাঙামতি মনে মনে চায় আক্কু আহেরীর যাতে খুব তাড়াতাড়ি বিয়ে হয়ে যায়। এবারে দেখা যায় প্রত্যেকেই আক্কু এবং আহেরির সঙ্গে মিলে প্ল্যান করতে থাকে। কিন্তু সেখানে বৃন্দা উপস্থিত ছিল না, বৃন্দা এসে সবাইকে একসঙ্গে দেখে আবারো রেগে যায়। আর সেই রাগটা গিয়ে পড়ে রাঙামতির উপরে। হঠাৎ করে বৃন্দা রাঙামতিকে ধাক্কা দিলে তার হাত থেকে কাঁচের ক্লাস ভেঙ্গে পড়ে যায়। সমস্তটাই দূর থেকে দাঁড়িয়ে দেখে আক্কু। এরপর বৃন্দা রাঙামতিকে থেকে চড় মারতে গেলে সেখানে আক্কু তাকে আটকে দেয় এবং রাঙামতির হয়ে বৃন্দাকে কথা শোনায়। আক্কুর ব্যবহারে বেশ অবাকই হয়েছে প্রত্যেকে। এবারে দেখার অপেক্ষা কি হয়।

