জিলিপি করল সর্বনাশ! ঝিলিককে আঁখি ভেবে হাতেনাতে ধরল গৌরব! টানটান উত্তেজনাময় আজকের পর্ব

স্টার জলসার (Star jalsha) পর্দায় কিছুদিন আগেই শুরু হয়েছে ‘দুই শালিক’ (Dui Shalik)। এই ধারাবাহিকে দুইজন নায়ক এবং দুইজন নায়িকা। কার সাথে কে জুটি বাঁধবে সেটা এখনো অব্দি পুরোপুরি ভাবে স্পষ্ট হয়নি। তবে এই গল্পে হাস্যকৌতুক থেকে শুরু করে ভয়ংকর ট্রাজেডি সবটাই ভরপুর। যত দিন যাচ্ছে ধারাবাহিকটি আরও বেশি করে দর্শকদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে।

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে মুখোমুখি হওয়ার পর থেকেই দুই বোনের মধ্যে এক অদ্ভুত টান সৃষ্টি হয়েছে। এতদিন ধরে ঝিলিক বুঝতে পারত তার খুব কাছের একজন মানুষ তার খুব কাছাকাছি রয়েছে। এইবার সেই মানুষটার দেখা সে পেয়ে গিয়েছে। তাই সে কোনভাবেই আঁখিকে হারিয়ে ফেলতে পারবে না। সব সময় তাকে আগলে রাখার প্রতিজ্ঞা করেছে।

Bengali serial

দুই শালিক আজকের পর্ব ১৩ অক্টোবর (Dui Shalik Today Episode 13 October)

ধারাবাহিকের আজকের পর্বের শুরুতেই দেখা যায়, ঝিলিক আঁখির জন্য কচুরি আর জিলিপি কিনে ফেলে। আর এই গোটা ঘটনাটা নিজের মোবাইল ফোনে রেকর্ড করতে থাকে গৌরব। কারণ এটাই তার কাছে একমাত্র প্রমাণ। তার কথা কেউ বিশ্বাস করে না। এইবার এই প্রমাণ দেখেই সে সবাইকে বিশ্বাস করাবে যে আঁখি অতটাও ভোলা ভালা সাদাসিদা চুপচাপ মেয়ে নয়। রীতিমতো গোয়েন্দাগিরি চালায় গৌরব।

এদিকে ঝিলিক আঁখির জন্য জিলিপি আর কচুরি কিনে সোজা ঢুকে পড়ে ছাতা বাড়িতে। সবার থেকে লুকিয়ে এসে খোঁজ করতে থাকে আঁখির। এরপর খুঁজতে খুঁজতে চলে যায় রান্নাঘরে। ঝিলিককে দেখে তো প্রচন্ড ভয় পেয়ে যায় আঁখি। এরপর রান্নাঘরে এসে ঝিলিক জিলিপি আর কচুরি বের করে আঁখিকে দেয়। আঁখির জন্য কেউ কখনও এমন করে খাবার নিয়ে আসেনি। তাই সে কিছুটা আবেগপ্রবণ হয়ে যায়।

আরও পড়ুনঃ আদিকে নতুন দিশা দেখল আনন্দী! এবার নন্দিনীকে মাত দেবে সে! টানটান উত্তেজনাময় আজকের পর্ব!

ঠিক তখনই নিজের মাকে নিয়ে সেখানে চলে আসে গৌরব। সে প্রমাণ করতে চেয়েছিল, আঁখি এমন চুপচাপ নয়। ও বাড়িতে একটা ছদ্মবেশ নিয়ে থাকে। এরপর সে নিজের মাকে বলে তার জিলিপি খেতে ইচ্ছা করছে। আঁখি বলে বাড়িতে তো জিলিপি নেই। তখন গৌরব টেবিল থেকে জিলিপির ঠোঁয়াটা নিয়ে সেখান থেকে জিলিপি বের করে খেতে থাকি আর এটা দেখে ভয় পেয়ে যায় ঝিলিক আর আঁখি।

Back to top button