রাঙামতিকে ফিরে পাওয়ার জন্য শেষ চেষ্টা করতে থাকে আক্কু, ধাবায় গিয়েই সন্দেহ হয় তার

বাংলা নতুন ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম একটি হলো স্টার জলসার (Star jalsha) ‘রাঙামতি তীরন্দাজ’ (Rangamoti Tirandaj)। সেপ্টেম্বরের শেষ দিনে শুরু হয়েছে এই ধারাবাহিক। ধারাবাহিক একেবারে নতুন একটি জুটিকে দেখা যাচ্ছে। এছাড়াও ধারাবাহিকের অভিনেত্রীও দর্শকমহলে একেবারেই নতুন। নায়িকা চরিত্রে থাকছে মনীষা মন্ডল, তিনি অভিনয় জগতে একেবারেই নাবাকতা একজন অভিনেত্রী। দর্শক এই নতুন জুটিকে কতটা ভালোবাসা দেয় সেটাই ধরা পড়বে সাপ্তাহিক টিআরপি তালিকায়।

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে রাঙামতিকে খোঁজার জন্য সকলেই ব্যস্ত হয়ে উঠেছে। আক্কু এবং নমিতা রাঙামতিকে খুঁজে না পেয়ে একেবারে ভেঙে পড়েছে। অন্যদিকে আক্কুর বৌদি, মেজদা কেউই চাইছে না যাতে রাঙামতিকে খুঁজে পাওয়া যায়। কারণ তাদের উদ্দেশ্য একেবারেই ভালো না। অন্যদিকে সহদেব তো রাঙামতিকে নিয়ে লুকিয়ে রেখেছে। এরপরই দেখা যায় আক্কু এবং নমিতারা রাঙামতিকে খুঁজতে খুঁজতে একটি ধাবাতে এসে পৌঁছায়।

রাঙামতী তীরন্দাজ আজকের পর্ব ১০ অক্টোবর (Rangamoti Tirandaj Today Episode10 October)

Rangamoti Tirandaj, Star jalsha, Bengali Serial, Bengali Telivision, রাঙামতী তীরন্দাজ, স্টার জলসা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, Rangamoti Tirandaj Today Episode 8 October, দুই শালিক আজকের পর্ব ৮ অক্টোবর, রাঙামতী তীরন্দাজ আজকের পর্ব

ধারাবাহিকের আজকের পর্বে দেখা যাবে আক্কুরা যে ধাবাতে এসে দাঁড়িয়েছে সেখানে রাঙামতির মাথায় যে ধরনের ফুল থাকে সেই ধরনের ফুল মেঝেতে পড়ে থাকতে দেখে আক্কু এবং সেটা দেখে তার সন্দেহ হয় যে রাঙামতিকে হয়তো এখানেই কোথাও লুকিয়ে রাখা হয়েছে। এরপরে আক্কু খোঁজাখুঁজি শুরু করে, এদিকে ধাবার মালিক সুযোগ বুঝে সহদেবকে গিয়ে খবর দেয়। আক্কুর জামাইবাবু আগে থেকেই পুলিশকে খবর দিয়ে দেয়। আক্কুর সন্দেহ হতে থাকে সবার উপরে।

এরপরই দেখা যায় ধাবার পেছনের একটি ঘরের রাঙ্গামাটিতে অ’জ্ঞান অবস্থায় রেখে দিয়েছে সহদেব। সুযোগ বুঝে রাঙামতি সবার উপরে আ’ক্রমণ করে। আত্মরক্ষার জন্য সহদেবের উপরেও আ’ক্রমণ করে। অন্যদিকে কিছুক্ষণের মধ্যেই উপস্থিত হয় পুলিশ। আক্কু পুলিশকে সমস্ত কিছু জানায়। পুলিশ এসে ধাবার মালিককে চেপে ধরে এবং রাঙামতির খোঁজ করতে থাকে। এরপরে পুলিশের ভয়ে ধাবার মালিক সব সত্যি বলে দেয়। সহদেব রাঙামতিকে এখানেই লুকিয়ে রেখেছে।

আরও পড়ুন: গল্পে দেবা-আঁখি কেমিস্ট্রি জমে উঠেছে, বারবার বিপদের হাত থেকে আঁখিকে রক্ষা করছে দেবা

এরপর আক্কু গিয়ে সহদেবদের সঙ্গে মারামারি করে রাঙামতিকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসে। রাঙামতিকে কাছে পেয়ে নমিতা তো ভীষণই খুশি, তাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে সে। এরপরে সহদেবকে পুলিশে ধরে নিয়ে যায়। কিন্তু সহদেব যাওয়ার আগে রাঙামতিকে হুমকি দিয়ে যায়। এরপরে সকলেই রাঙামতিকে নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দেয়। রাঙামতি নিজের গ্রাম, জঙ্গল ছাড়ার আগে সবকিছুকে বিদায় জানায়। তার পুরনো দিনের সমস্ত কথা মনে পড়তে থাকে এবং সে কথা দেয় সে একজন অনেক বড় তীরন্দাজ হবে।

Back to top button