দুই বোনের মিলনে বেরিয়ে পড়ল ছাতা বাড়ির আসল রহস্য! টানটান উত্তেজনাময় আজকের পর্ব

বেশ কয়েকদিন আগে স্টার জলসার (Star Jalsha) পর্দা শুরু হয়েছে ‘দুই শালিক’ (Dui Shalik)। যমজ বোনের গল্প দর্শকরা আগেও শুনেছেন। এক বোনের কষ্টে আরেক কাঁদে এটাও নতুন কিছু নয়। তবে এই ধারাবাহিক দুই হারিয়ে যাওয়া জমজ বোনকে এমন ভাবে মিলিয়ে দিয়েছে যে এই ধারাবাহিকটি অন্য সমস্ত ধারাবাহিকের তুলনায় অনেকটাই অনন্যভাবে নিজেকে ফুটিয়ে তুলেছে টেলিভিশনের পর্দায়।
ধারাবাহিকের গতকালের পর্বে দেখা গিয়েছে, প্রথমবার আঁখির সামনাসামনি হয়েছে ঝিলিক। দুই বোনের মুখোমুখি হওয়ার পর থেকেই তারা দুজনেই একে অপরের প্রতি এক অদ্ভুত তান অনুভব করতে পারছে। ঝিলিক হয়তো মনে মনে বুঝতে পারছে তার কোন এক আপনজন, যার জন্য তার মন কাঁদতো তার সেই আপনজনটাই হচ্ছে এই আঁখি। আর ওই ছাতা বাড়ি থেকে বেরোনোর পর আঁখিও একটু শান্তির নিঃশ্বাস ফেলতে পারছে ঝিলিককে পাশে পেয়ে।
দুই শালিক আজকের পর্ব ৯ অক্টোবর (Dui Shalik Today Episode 9 October)
ধারাবাহিকের আজকের পর্বের শুরুতেই দেখা যায়, ঝিলিক বুঝতে পারে আঁখির জ্ব’র এসেছে। সে ওষুধ আনতে যেতে চাইলে আঁখি তাকে আটকায় আর বলে সে যেন তার সাথে থাকে। ঝিলিক তখন বলে, এখানে তার কোন ভয় নেই। সবাই তার বিপদে ঝাঁপিয়ে পড়বে। কিন্তু এই মুহূর্তে ওষুধটা আনা খুব দরকার। সে যাবে আর আসবে। এরপর আঁখিকে ঘরে রেখে ঝিলিক চলে যায় ওষুধ আনতে। এমন সময় কারেন্ট চলে যাওয়ায় ঘর অন্ধকার হয়ে যায়।
আরও পড়ুন: আনন্দীর কারণেই আজ প্রাণে বেঁচে ফিরল আদিদেব! টানটান উত্তেজনাময় আজকের পর্ব
অন্ধকারের মধ্যে জ্ব’রের ঘোরে ভ’য়ংকর স্বপ্ন দেখে আঁখি। সে দেখে গৌরবের বাবা তার মা এবং স্ত্রী এর উপর অ’ত্যাচার করছে কারণ আঁখি বাড়ি থেকে বেরিয়ে গিয়েছে। কিছুক্ষণ পর সেখানে চলে আসে দেবা। তাকে দেখেই ভয়তে লুকিয়ে পড়ে আঁখি। এরপর ঝিলিক এসে আঁখিকে বলে, দেবা কোন গুন্ডা নয়। সে তার ছোটবেলাকার বন্ধু। তারপর আঁখি বলে, তাকে এবার বাড়ি যেতে হবে। কিন্তু তাকে যেতে দিতে ঝিলিকের মন সায় দেয় না।
আঁখিকে খুঁজতে বেরোল গৌরব
অন্যদিকে গৌরবের বাবা বসে বসে ভাবতে থাকে, এত বছর ধরে তার করা সমস্ত পরিকল্পনা কেমন যেন একটু একটু করে ছারখার হয়ে যাচ্ছে। সময় থাকতে থাকতে তাকে আবার সবটা হাতের মুঠোয় আনতে হবে। আঁখিকে এক বছরের মধ্যে সমস্ত সম্পত্তি লিখে দিতে হবে। কিন্তু সেটা সে করতে চায় না। তার আগেই সে আঁখিকে মেরে ফেলবে, এমনটাই পরিকল্পনা ছিল তার। এদিকে গৌরব আঁখির ছবি দেখিয়ে এদিক-ওদিক তাকে খুঁজতে থাকে। আর তার পাশাপাশি আঁখিকে খোঁজা শুরু করে দেয় গৌরবের বাবার পাঠানো গুন্ডারাও।

