দীর্ঘ দশ বছরের কর্ম বিরতি! নিজের খা’রাপ সময়ের কথা নিজেই জানালেন মৌমিতা চক্রবর্তী!

টলিউডের যে সমস্ত খলনায়িকারা জনপ্রিয়তা পেয়েছিলেন তাদের মধ্যে অন্যতম একজন হলেন অভিনেত্রী মৌমিতা চক্রবর্তী (Moumita Chakraborty)। নিজের অভিনয়ের মাধ্যমে তিনি দর্শকের মন খুব সহজেই জয় করে নিয়েছিলেন। বেশিরভাগ সিনেমা, সিরিয়ালে তাকে খল চরিত্রে দেখা গিয়েছে। তবে জানেন কি অভিনয়ের শুরুর দিকে তিনি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের নায়িকা হিসেবে নিজের ক্যারিয়ার শুরু করেছিলেন। তবে কেন চলচ্চিত্র জগৎ থেকে বিদায় নিয়েছিলেন অল্প সময়ের মধ্যে?

অভিনেত্রী যোগমায়া দেবী কলেজের ছাত্রী ছিলেন। সেই সময়তেই বিভিন্ন শাড়ির বিজ্ঞাপনে মডেলিং এর জন্য সুযোগ আসতে থাকে অভিনেত্রীর কাছে। সেই থেকেই তিনি মডেলিং শুরু করেন। স্টুডিওতে অডিশনের জন্য ঘুরতেন। সেই সময় জননী সিরিয়ালে কাজের জন্য প্রথম সুযোগ আসে, এক কথায় অভিনেত্রী সেই সুযোগ ছিনিয়ে নিয়েছিলেন। সেই থেকে অভিনেত্রীর অভিনয় যাত্রা শুরু। এ পরী বড় পর্যায়ে অভিনয়ের সুযোগ আসে টানা ১০-১২ বছর বড় পর্দায় চুটিয়ে অভিনয় করেছিলেন।

actress

কেন চলচ্চিত্র জগৎ থেকে সরে গিয়েছিলেন মৌমিতা?

অভিনেত্রীর অভিনীত বেশ কিছু ছবির মধ্যে অন্যতম হলো সন্তান যখন শত্রু, সবুজ সাথী, দেবী, গুরু শিষ্য, অন্যায় অত্যাচার ইত্যাদি। সবকটি ছবি ছিল সুপারহিট। প্রসেনজিৎ এর নায়িকা হিসেবে একসময় কাজ করে জনপ্রিয়তা পেয়েছেন। তবে অভিনেত্রী ২০০৩ সালের পর চলচ্চিত্র জগৎ থেকে সরে আসেন। সে সময় অভিনেত্রী যাত্রা দলে কাজ করতেন।

দীর্ঘ ১০ বছর পর আবার ২০১৩ সালে বোঝেনা সে বোঝেনা ধারাবাহিকের হাত ধরে অভিনয় জগতে ফেরেন মৌমিতা। তারপর থেকে একের পর এক জনপ্রিয় ধারাবাহিকে খলনায়িকা চরিত্রে দাপিয়ে অভিনয় করছেন। কখনো মা, কখনো শাশুড়ি, অথবা মাসি, পিসি, জেঠিমার চরিত্রে অভিনয় করেছেন। তবে কেন মাঝে এই দশ বছরের বিরতি নিয়েছিলেন অভিনেত্রী? সেটা অনেকেই হয়তো জানেন না।

আরও পড়ুনঃ বাংলার পরিস্থিতি নিয়ে বিস্ফোরক দেব! ধ’র্ষণ নিয়ে মুখ খুললেন অভিনেতা!

আসলে মাঝে অভিনেত্রী নিজের জীবনের খুব ভু’ল সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন। নিজের জীবনের বেশ কিছু সুন্দর মুহূর্ত তিনি নিজেই নষ্ট করে দিয়েছিলেন। ভুল পথে চালিত হয়েছিলেন, যার ফলে তার জীবনের ওই দশটা বছর নষ্ট হয়ে গিয়েছে। তবে বর্তমানে স্বামী সন্তান নিয়ে সুখের সংসার মৌমিতার।

Back to top button