স্বামীর জীবনটা ন’রক করে তুলবেন ঋতাভরী! সবার সামনে একি বললেন অভিনেত্রী!

অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty) টলিউডের অন্যতম সুন্দরী ট্যালেন্টেড অভিনেত্রী। পুজোতে মুক্তি পেয়েছে ঋতাভরীর (Ritabhari Chakraborty) ছবি বহুরূপী। ছবিতে ঋতাভরী-আবির, কৌশানি-শিবপ্রসাদ জুটি বেঁধেছেন। ছবিটি পরিচালনা করেছেন শিবপ্রসাদ-নন্দিনী। চলতি মাসের ১ তারিখ ছিল এই ছবির ট্রেলার লঞ্চ। আর ওই দিনই ছিল অভিনেত্রীর বয়ফ্রেন্ডের জন্মদিন। দুটি গুরুত্বপূর্ণ কাজ একসঙ্গে পড়ে যাওয়ায় বেশ বিপাকে পড়েছিলেন অভিনেত্রী।
ট্রেলার লঞ্চের দিন ঋতাভরী বলেছিলেন, ‘ছবির প্রমোশনের জন্য ডেট দেওয়া হচ্ছিল। আমি তখন আমার ম্যানেজারকে বলেছিলাম, আর যাই হোক ১অক্টোবরটা কোনও ডেট রেখো না, ওইদিন আমি কোনও প্রমোশনে যেতে পারব না। ওইদিন আমার বয়ফ্রেন্ডের জন্মদিন আমাকে বম্বে যেতে হবে। ঠিক কয়েকদিন আগে, সমস্ত প্ল্যানিং হয়ে গিয়েছে যে আমি বম্বে যাব আবার পরদিন সকালেই ফিরে আসব। শোনা গেল, ওই একটা দিনই সবার ডেট পাওয়া গিয়েছে ট্রেলার লঞ্চের জন্য।’

অভিনেত্রী শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের দিকে তাকিয়ে বলেন, ‘এবার ট্রেলার লঞ্চ হবে, সেখানে আমি থাকব না, এই আলোচনাটাই করার কোনও মানে নেই। কারণ, আমার শিবুদার প্রতি বা বহুরূপীর প্রতি যা কমিটমেন্ট.., বিশ্বাস করো, আমি আমার বয়ফ্রেন্ডকে খুব ভালোবাসি, হয়ত তোমাদের তার থেকেও বেশি ভালোবাসি। তাই এটা আমার কাছে গুরুত্বপূর্ণ, আর গুরুত্বপূর্ণ থাকবেও।’
অভিনেত্রী জানান ‘কারণ, আজকে মানুষের ঘরে ঘরে মনে মনে যে জায়গাটাতে আমি পৌঁছতে পেরেছি, কখনও শবরী হিসাবে, কখনও ফুল্লরা হিসাবে এবং এবারে আশাকরছি পরী হিসাবেও। পরীর জীবনে অনেক শেড আছে, সেটা ছবি দেখলে বুঝতে পারবেন, আর আমি আমার স্বামীর জীবনটা কতটা হেল করে দি, সেটাও দেখতে পাবেন।’
আরও পড়ুনঃ অমিতাভ বচ্চনের ফাই-ফরমাস খাটতেন মিঠুন! আজ তার ঝুলিতেই তিনটে জাতীয় পুরস্কার
পরিচালক নন্দিতা রায়কে ধন্যবাদ জানিয়ে ঋতাভরী বলেন, ‘নন্দিতাদির জন্য আমি একটা স্পেশাল থ্যাং ইউ মেনশন করতে চাই> কারণ এই চরিত্রগুলো নন্দিতাদির তৈরি করা। প্রত্যেকটা চরিত্র, সেটা পরী হোক বা ঝিমলি বা সুমন্ত কিংবা বিক্রম, প্রতিটা চরিত্রই আপনারা রিলেট করতে পারবেন। আর তাদের ভালোমন্দ সবনিয়ে তাঁদেরকে ভালোবাসতে পারবেন।’

