যত সব দুষ্টু মিষ্টি কারবার করে “পর’কীয়ার জল” রাতের স্লটটা টিকিয়ে নিল! এক্কা দোক্কা আর কিছুতেই স্লট পাবে না! হতাশ ভক্তরা

স্টার জলসা (Star Jalsha) তার টার্গেট অডিয়েন্সের দাবি বেশ ভালো মতোই বোঝে। কিন্তু হাজারও গল্পের প্লট টুইস্ট সব টান টান থাকা সত্বেও সেইরকম জনপ্রিয় হতে পারছে না এক্কাদোক্কা (Ekka Dokka)। প্লট টুইস্ট থেকে নতুন নায়ক, সবই করে ফেলেছে নির্মাতারা। তাও পিছিয়ে যাচ্ছে সোহাগ জলের কাছে!
ধারাবাহিকে মূলত গল্পের প্লট হল, দুটি পরিবার যাদের কেউ কাউকে দুচক্ষে দেখতে পারে না, তাঁদের মধ্যেই একটি সম্পর্ক গড়ে উঠবে। তাও আবার যে সে সম্পর্ক নয়, সোজা বিয়ের বন্ধনে বাঁধবে দুই বাড়ি। যদিও এর পিছনে উদ্দেশ্য অন্য। রাধিকা ও পোখরাজের মধ্যে বিয়ে হয়। রাধিকা ওই বাড়িতে বউ হয়ে যাওয়ার উদ্দেশ্যই ছিল নিজের বাবাকে নির্দোষ প্রমাণ করা।
এর মাঝেই ধারাবাহিকে নতুন করে এন্ট্রি করানো হয়েছে বেশ পরিচিত ও দর্শকদের প্রিয় প্রতীক সেনকে। সম্প্রতি সাহেবের চিঠি শেষ হয়েছে। আর তাতে প্রতীক সেন যেমন জনপ্রিয় হয়েছেন তেমন শেষ হয়নি চ্যানেলের সঙ্গে কনট্র্যাক্ট। কিন্তু এত কিছুর পর কী হল! শেষ ঠিক মতো স্লটটুকু পাচ্ছে না এই ধারাবাহিক!
তাঁর কারণ হিসেবে অবশ্য দেখানো হচ্ছে পর’কীয়ার জল, অর্থাৎ সোহাগ জল ধারাবাহিককে। এই ধারাবাহিকে বেণী বৌদিকে নিয়ে একসময় রীতিমতো তিতি বিরক্ত হয়ে যায় দর্শকরা। তার মাঝেই শুভ্র জুঁইয়ের একে অপরকে ভালোবেসে কিছুতেই এক হতে না পারা সবই হচ্ছিল। আর এই এক ঘেয়েমিতে বিরক্ত হয়ে যায় দর্শকরা।
তাই শেষের দিকে টি আর পিও পড়তে শুরু করে দিয়েছিল পর’কীয়ার জলে। এমনকী এরকম গুঞ্জনও উঠে যায় যে এই ধারাবাহিকটি শেষ হয়ে যাবে। কিন্তু পরে জানা যায় সেটা কেবল রটনাই মাত্র। আর এখন রাতের স্লটে সোহাগ জলে যা দেখানো হচ্ছে, তাতে আরই স্লট পাবে না এক্কা দোক্কা, এরকমই অনুমান করা হচ্ছে।

