‘পাস্তা কেন, চু’মুও তো খাওয়া যায়’, সাহেবের জন্য সম্বন্ধ ভাঙল সুস্মিতার

বর্তমানে বাংলা ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম সেরা জুটি হলো কথা-অগ্নিভ জুটি। স্টার জলসার (Star jalsha) জনপ্রিয় ধারাবাহিক থা-তে (Kothaক) এই জুটিকে আমরা দেখতে পাচ্ছি। ধারাবাহিকের কথার চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী সুস্মিতা দে (Sushmita Dey) এবং অগ্নিভ চরিত্রে অভিনয় করছেন অভিনেতা সাহেব ভট্টাচার্য (Saheb Bhattacharya)। দীর্ঘ কয়েক বছর পর কথা ধারাবাহিকের হাত ধরে টেলিভিশনে ছোট পর্দায় ফিরেছেন অভিনেতা। আর ফিরেই অভিনেত্রী সুস্মিতা দের সঙ্গে জুটি বেঁধে দর্শকের মন জয় করে নিয়েছে।

কথা ধারাবাহিকটি দীর্ঘ কয়েক মাস ধরে চলছে স্টার জলসা পর্দায়। শুরুর সময় থেকে ধারাবাহিকটির জনপ্রিয়তা ছিল চোখে পড়ার মতো। টিআরপি তালিকায় বেশ কয়েকবার প্রথম স্থান দখল করে নিয়েছে এই ধারাবাহিক। ধারাবাহিককে কথা অগ্নিভ জুটি এতটাই জনপ্রিয় যে অনেকেই মনে করেন বাস্তবেও এই জুটি প্রেমের সম্পর্কে রয়েছে। যদিও এই বিষয় নিয়ে সুস্মিতা বা সাহেব কোনরকম প্রতিক্রিয়া জানাননি।

তবে মাঝেমধ্যেই তাদের অফ স্ক্রিন বিভিন্নটির মুহূর্ত ধরা পড়ে। সাক্ষাৎকারের মাঝে বিভিন্ন খুনসুটি ভরা মুহূর্তে ধরা দেন তারা। সেই থেকেই তৈরি হয়েছে গুঞ্জন। সম্প্রতি সেরকমই আরো একটি সাক্ষাৎকারে তাদের খুনসুটি করতে দেখা গিয়েছে। বর্তমানে কথা ধারাবাহিকে চলছে পুজো স্পেশালি এপিসোড, সেই এপিসোডের শুটিং এর মাঝেই ধরা দিয়েছেন দুজনে।

সম্পর্কে সাক্ষাৎকারে সাহেব জানিয়েছেন ছেলেরা যখন ভালোবাসায় থাকে তখন প্রেমিকাকে চা বিস্কুট খাইয়ে দেয়, এ কথা বলে তিনি চায়ে বিস্কুট ডুবিয়ে সুস্মিতা কে খাইয়ে দেন। এরপরে সুস্মিতা প্রশ্ন করে কেন অন্য আর কিছু খাওয়ানো যায় না? সাহেব তখন পাল্টা প্রশ্ন করে আর কি খাওয়ানো যায়? সুস্মিতা তখন অনেক ভেবে বলে পাস্তাও তো খাওয়ানো যায়। শুনে সাহেব বলে চু’মুও তো খাওয়া যায়। সাহেব সুস্মিতার এই দুষ্টু মিষ্টি কনভার্সেশন শুনে নেটিজেনদের মনে সন্দেহ আরো গাঢ় হয়। এমনকি সাহেব এটাও জানান যে সুস্মিতার জন্য তার তিন তিনটে সম্বন্ধ ভেস্তে গিয়েছে। তার বিয়ে আটকে রয়েছে সুস্মিতার জন্য।

আরও পড়ুন: ‘পুজোয় এইসব খারাপ কাজ করেছি বলেই হয়তো আজও আমি একা’, কি জন্য দুঃখ করছেন আরাত্রিকা?

আমার প্রত্যেকেই জানি সুস্মিতার প্রেমিকের নাম অনির্বাণ। দীর্ঘ কয়েক বছর ধরেই তারা প্রেমের সম্পর্কে রয়েছে। অনির্বাণও এই ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত তবে তিনি অভিনেতা নন। ক্যামেরার পিছনে তার কাজ। তবে বেশ কয়েক মাস হল সাহেব এবং সুস্মিতার প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে। অনির্বাণের সঙ্গেও এখন আর ছবি পোস্ট করতে দেখা যায় না সুস্মিতাকে। তবে কি সাহেবের কারণে সম্পর্কে ভাঙ্গন ধরেছে সুস্মিতা অনির্বাণের? প্রশ্ন অনেকেরই।

Back to top button