‘যেগুলোকে গা’লাগাল হিসেবে ধরা হয়, আমি সব বলে দিয়েছি’- অভিনেত্রীকে ক’টাক্ষ স্বস্তিকার

পুজোতে মুক্তি পেয়েছে টেক্কা। ছবিতে অভিনয় করছেন দেব (Dev Adhikari), রুক্মিণী (Rukmini Moitra), স্বস্তিকা (Swastika Mukherjee)। তিনজনকে বড় পর্দায় এই প্রথমবার একসঙ্গে দেখা যেতে চলেছে। ছবির পরিচালনা করেছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherjee)। এই ছবির ট্রিজার, ট্রেইলার মুক্তি পাওয়ার পর থেকেই এই ছবি ঘিরে নানান রকমের সমালোচনা হয়েছে। দীর্ঘ কয়েক বছর পর সৃজিত স্বস্তিকার একসঙ্গে কাজ করা, আরজি কর কান্ডের এই ভ’য়াবহ পরিস্থিতিতে ছবির প্রচার সবকিছু নিয়েই অনেক রকম বাধা পেরোতে হয়েছে গোটা টিমকে।

এরই মাঝে সাক্ষাৎকারে ধরা দিয়েছেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। এমনিতেই স্বস্তিকা মুখোপাধ্যায় কে নিয়ে কন্ত্রভার্সির শেষ নেই। অভিনেত্রীর চাল চলন, ব্যক্তিগত জীবন, সাজ পোশাক সবকিছু নিয়ে চর্চা চলতেই থাকে। বর্তমানে আবার আরজিকর কাণ্ডে প্র’তিবাদ নিয়েও সমা’লোচনা করা হয়েছে।

এরই মাঝে অভিনেত্রী নিজের সিনেমায় অভিনয় করা একটি দৃশ্য নিয়ে মুখ খুলেছেন। অভিনেত্রী নিজের সিনেমার একটি দৃশ্য ম’দ খেয়েছিলেন সেইসময় অনেকেই বলেছিল ‘আমার সঙ্গে তো এটা অনেক হয়েছে। আমি একটা ছবিতে অ্যালকোহলিকের চরিত্রে অভিনয় করেছিলাম। মানুষ ভেবেছে আমি সকাল থেকে সত্যিই বোধহয় ম’দ খেয়ে পড়ে থাকি।’ আসলে টেক্কা ছবিতে রুক্মিণীকে একেবারে অন্য চরিত্রে দেখা গিয়েছে। সেই চরিত্রে একটু রাফটাফ ভাষা ব্যবহার করতে হয়েছে অভিনেত্রীকে। তার মধ্যে একটি শব্দ হলো ‘মা’ল’। আর রুক্মিণীর মুখে এই কথাটা শুনে অনেকেই অবাক হয়েছেন। সেই প্রসঙ্গে স্বস্তিকা জানিয়েছেন ‘এমন শব্দ, যেগুলোকে গালাগাল হিসেবে ধরা হয়, আমি সব বলে দিয়েছি। ও ভালো মেয়ে। ও এরকম প্রথমবার বলেছে বলে এত চিন্তা করছে।’

স্বস্তিকা আরও বলেন ‘আসলে মানুষ রিল আর রিয়েল লাইফ গুলিয়ে ফেলে। অভিনেত্রীদের ক্ষেত্রে এটা বেশি হয়। ও জার্নি শুরু করেছে বলে হয়তো লোক ভাবছে, ও রুক্মিণী মাল বলল। আজ থেকে ২০ বছর পর আর হবে না। আর তাও যদি লোক ওর মাল বলা নিয়ে এত আলোচনা হয়, তাহলে বুঝতে হবে ও ‘মাল’টা খুব ভালো বলেছে।’

আরও পড়ুন: শহরে আরোও একটি ধ’র্ষণ! তীব্র প্রতিবাদ জানালেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র!

একটি ছবিতে দেবকে অন্যরকম ভূমিকায় দেখা যাচ্ছে। এই রকম চরিত্রে এর আগে দেবকে কখনো দেখা যায়নি। তাই অনেকই দেবের এই চরিত্র দেখে অবাক। অন্যদিকে স্বস্তিকাকে দেখা যাচ্ছে একদম ছাপোষা একজন গৃহবধূর চরিত্রে। সেই গৃহবধূ কি করে নিজের সন্তানের বিপদে হাতে অস্ত্র তুলে নিতে পারে সেই গল্প দেখানো হয়েছে।€

Back to top button