টিয়াকে বশে আনতে বিরাট চাল চলল নীলু! টানটান উত্তেজনাময় আজকের পর্ব!

কিছু কিছু মানুষ আছে যারা নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য অন্য মানুষকে ব্যবহার করে থাকে, তাদের ভালো-মন্দের সুযোগ নিয়ে নিজেদেরকে সবার চোখে ভালো প্রমাণ করার চেষ্টা করে। জি বাংলার (Zee Bangla) মিঠিঝোরা (MithiJhora) ধারাবাহিকের নায়িকা রাইয়ের বোন নীলু ঠিক সেই রকমই একজন মানুষ। সে সব সময় সবার আগে নিজের স্বার্থের কথা ভাবে। এই মুহূর্তে সে যেগুলো করছে সেই সবটাই নিজের স্বামীর মন পাওয়ার জন্য।

ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, অনির্বাণ প্রায়শ্চিত্ত করার জন্য বিক্রমের চিকিৎসার সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয়। কিন্তু এর বিন্দুমাত্রও রাই জানতে পারে না। কারণ অনির্বাণ এবং বিক্রম দুজনেই খুব ভালো করেই জানে রাই যদি এসব জানতে পারে তাহলে চিকিৎসায় সমস্যা হতে পারে। কারণ রাই বরাবর নিজের আত্মসম্মানকে মর্যাদা দিয়ে এসেছে, তাই কারোর কাছে সে হাত পাততে পারবে না। সেই জন্যই তাকে কেউ কিছু জানাতে চায়নি।

Bengali serial

মিঠিঝোরা আজকের পর্ব ৮ অক্টোবর (MithiJhora Today Episode, MithiJhora Today Episode 8 October)

ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, মিষ্টি অনেকক্ষণ ধরে রাইকে বোঝাতে থাকে যে, তার কিছু করার ছিল না। বিক্রমের মনে হয়েছিল, রাই যদি সবটা জানতে পারে তাহলে আরো অন্য ডাক্তার দেখানোর কথা বলবে। আর বিক্রম দেরি করতে চায়নি। রাই খুব কষ্ট পায় এসব শুনে। কারণ সে কোনদিনও নিজের দাদা ভাইয়ের চিকিৎসায় বাধা হয়ে দাঁড়াতো না। উল্টো চেষ্টা করত আরো ভালো ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার। মিষ্টিকে বাড়ি ফিরে যেতে বলে রাই চলে যায় নিজের অফিসে।

এরপর সে অফিসে বসে অনির্বাণকে মেসেজে জানায় সে তার সাথে দেখা করতে চায়, কিছু জরুরী কথা রয়েছে। মেসেজটা পেয়ে ভীষণ খুশি হয়ে যায় অনির্বাণ। পাশাপাশি তার মাথায় একগাদা চিন্তা ঘুরপাক খেতে থাকে। অফিস শেষে দেখা হয় রাই অনির্বাণের। এতদিন পর অনির্বাণকে দেখে যে বেশ ভালো লাগে রাইয়ের সেটা তার ভাবভাব দেখেই বোঝা যায়। অন্যদিকে একবার রাইকে সামনে থেকে দেখার জন্য প্রত্যেকদিন করে বসে থাকে অনির্বাণ, তাই তার কাছে রাইয়ের দেখা পাওয়া ভাগ্যের ব্যাপার।

আরও পড়ুনঃ র’ক্তের টানে মুখোমুখি দুই বোন! ঝিলিক নিলো আঁখির দায়িত্ব! ধারাবাহিকে বিরাট চমক

নীলাঞ্জনার বশে টিয়া

এদিকে নীলাঞ্জনা টিয়াকে নিয়ে একটা ক্যাফেটেরিয়াতে চলে আসে। সেখানে অনেক রকম ভাবে ছলচাতুরি করে টিয়ার মন গলিয়ে দেয় নীলাঞ্জনা। এরপর তাদের সাথে দেখা হয়ে যায় নীলুর এক পুরনো বন্ধুর। সব মিলিয়ে আড্ডা দিতে বেশ ভালই লাগে টিয়ার। এরপর তারা অনেক শপিং করে। আর সবশেষে ভীষণ মজা করে একটা সুন্দর সন্ধ্যা কাটিয়ে বাড়ি ফেরে। বাড়ি ফিরে নিলাঞ্জনার প্রতি টিয়ার ব্যবহার একেবারে বদলে যায়। নীলাঞ্জনা বুঝতে পারে সে সফল। এইবার শৌর্য্য তাকে কাছে টেনে নেবেই।

Back to top button