রাজনীতির ময়দানে নামতেই নেমে এল স’র্বনাশ! কেমন আছেন লকেট চট্টোপাধ্যায়?

টলিউড ইন্ডাস্ট্রির একসময়ের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন হলেন লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee)। বাংলা চলচ্চিত্র জগতে একসময় চুটিয়ে অভিনয় করেছেন অভিনেত্রী। তবে বর্তমানে অভিনয় জগৎ থেকে শত হস্ত দূরে রয়েছেন। বর্তমানে তিনি পুরোপুরি ভাবে রাজনীতিতে কাজ করছেন। বিরোধী দলের হলে ভোটে দাঁড়ান তিনি। এবছরও অভিনেত্রী রচনা ব্যানার্জির (Rachana Banerjee) বিপরীতে দাঁড়িয়েছিলেন। আজ জানবো লকেট চট্টোপাধ্যায় এর জীবনের কিছু অজানা গল্প।

১৯৭৪ সালের ৪ ডিসেম্বর দক্ষিণেশ্বরে জন্ম হয় লকেটের। এরপর স্কুলে পড়াকালীন অভিনেত্রী ভর্তি হন মমতা শঙ্করের নাচের স্কুলে। পড়াশুনার পাশাপাশি ভরতনাট্যম, মণিপুরী, কথাকলি নাচে সমান ভাবে পারদর্শী হয়ে ওঠেন। তবে এসবের মাঝেই অল্প বয়সে ১৯৮৯ সালে প্রসেনজিৎ ভট্টাচার্যের সাথে বিয়ে হয়ে যায় অভিনেত্রীর। বিয়ের পরেই যোগমায়া দেবী কলেজ থেকে পড়াশুনা করেন এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পাশ করেন। তবে অভিনেত্রীর অভিনয় জগতে আসা একদম হঠাৎ করেই। ২০০২ সালের একটু ছোঁয়া নামক ছবিতে তিনি প্রথম অভিনয় করেন। সেই ছবিতে অভিনেত্রীর বিপরীতে ছিলেন যীশু সেনগুপ্ত।

locket chatterjee

এরপর একের পর এক মন্ত্রী ফাতাকেষ্টো, অভিমন্যু, ক্রান্তি, দেবী, শুভদৃষ্টি, ত্যাগ, বাদশা দ্য কিং, অগ্নি, পরিবার, মায়ার আঁচল ইত্যাদি ছবিতে অভিনয় করেন। অভিনয় করতে করতে ফিল্মফেয়ারে সেরা অভিনেতার সহকারী ভূমিকার জন্য পুরস্কার পেয়েছেন অভিনেত্রী। কিন্তু রাজনীতিতে যোগদান করার পরেই অভিনেত্রীর অভিনয় ক্যারিয়ার এক্কেবারে শেষ হয়ে যায়। দীর্ঘ কয়েক বছর ধরেই অভিনয় জগতের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করেছেন লকেট।

রাজনীতিই হলো কা’ল

তৃণমূল কংগ্রেসের সদস্য হিসাবে রাজনীতিতে প্রবেশ করেন তিনি। তারপর তৃণমূল কংগ্রেসের সাথে সব সম্পর্ক ছিন্ন করেন এবং ২০১৫ সালে ভারতীয় জনতা পার্টিতে যোগ দেন। এরপর ২০১৭ সালে তিনি পশ্চিমবঙ্গের বিজেপি মহিলা মোর্চার সভাপতি হিসাবে নির্বাচিত হন।

আরও পড়ুন: ‘কম্প্রোমাইজ’ কথাটা শুনেই পালিয়েছিলাম’- পরিচালকের লা’লসার মুখে অভিনেতা!

বর্তমানে পুরোপুরি ভাবে রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। চলতি বছর লোকসভা ভোটে হুগলির জেলায় ভারতীয় জনতা পার্টির হয়ে ভোটে দাঁড়িয়েছিলেন লকেট। তার বিপরীতে দাঁড়িয়ে ছিলেন রচনা ব্যানার্জি। রচনা ব্যানার্জির সাথে দীর্ঘ ১৭ বছরের বন্ধুত্ব অভিনেত্রীর কিন্তু রাজনীতির ময়দানে নামার পরেই এক অপরের দিকে কাদা ছোড়াছুড়ি করেন তারা। তাই রাজনীতির জন্যই অভিনেত্রীর অভিনয় ক্যারিয়ারে একেবারে শে’ষ হয়ে গেলো।

Back to top button