‘কম্প্রোমাইজ’ কথাটা শুনেই পালিয়েছিলাম’- পরিচালকের লা’লসার মুখে অভিনেতা!

ফিল্ম ইন্ডাস্ট্রিতে (Film Industry) কাজ করতে গেলে কতরকম পরিস্থিতি সম্মুখীন যে হতে হয়ে তার শেষ নেই। একজন সফল অভিনেতা অভিনেত্রী হওয়ার পিছনে একেক জনের একেক রকম গল্প থাকে। সবার তো ইন্ডাস্ট্রিতে গড ফাদার থাকে না। সেরকমই শুধুমাত্র অভিনয়ের দক্ষতা থাকলেই হয় না অভিনয় করতে গেলে অনেকরকম পরিস্থিতির সম্মুখীন হতে হয়।

ফিল্ম ইন্ডাস্ট্রিতে যে শুধুমাত্র অভিনেত্রীদেরকে কু’প্রস্তাবের সম্মুখীন হতে হয় তা নয়। অভিনেতাদেরও এরকম পরিস্থিতির মুখোমুখি হতে হয় বহুবার। নবাগত অভিনেতা, অভিনেত্রী সকলের যারা ফিল্ম ইন্ডাস্ট্রিতে বিনা পরিচয় এসেছেন তাদের কেই হতে হয়।

এমন অনেক পরিচালক, প্রযোজক রয়েছেন যারা দিনের পর দিন কাজ দেওয়ার নামে নায়িকাদের পাশাপাশি বিভিন্ন নায়কদের কু’প্রস্তাব দিয়েছেন। আর যারাই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তাদের দিকে আর ফিরেও তাকায়নি কেউ। আর যদি কেউ এইসব বিষয়ে মুখ খোলেন তাহলে তার সঙ্গে ভ’য়ংকর পরিণতি হতো, এমনকি তার ক্যারিয়ার শুরুর আগেই শেষ করে দেওয়া হতো। এই সমস্ত ঘটনা বলিউড, টলিউড সব ইন্ডাস্ট্রিতে হয়ে থাকে।

সম্প্রতি ফিল্ম ইন্ডাস্ট্রির একজন জনপ্রিয় অভিনেতা এই বিষয়ে মুখ খুলেছেন। জানিয়েছেন নিজের অভিজ্ঞতার কথা। কেরিয়ারের গোড়ার দিকে ভয়াবহ কিছু অভিজ্ঞতাও হয়েছে তাঁর। সেই সময় বলিউড থেকে পালিয়ে আসার কথাও ভেবেছিলেন তিনি। অভিনেতা জানিয়েছেন “কিছুক্ষণের মধ্যেই বুঝে গিয়েছিলাম আমার কাজ নিয়ে কোনও আগ্রহ অথবা মাথাব্যথা নেই ওই ব্যক্তির। বরং আমার থেকে অন্য কিছু নেওয়ার চেষ্টায় রয়েছে সে। আমাকে যাতে ‘কম্প্রোমাইজ’ করতে হয় তার জন্য সবরকম চেষ্টা চালাতে কোনও কসুর করেনি সে। তখন আমি সদ্য নতুন এই ইন্ডাস্ট্রিতে। ওই ঘটনার চোটে এতটাই আ’তঙ্কগ্রস্থ হয়ে পড়েছিলাম যে একপ্রকার সিদ্ধান্ত নিয়েই নিয়েছিলাম যে বলিউড থেকে তল্পিতল্পা গুটিয়ে নিজের বাড়ি ফিরে যাব।”

চলতি বছরেই পরিচালক আদিত্য সরপোতদারের ছবি ‘মুঞ্জ্যা’ মুক্তি পেয়েছিল। ‘ম্যাডক ফিল্মস’ প্রযোজনা সংস্থার হরর-কমেডির ছবি এটি। ‘মুঞ্জ্যা’তে প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে শর্বরী, অভয় ভর্মা এবং মোনা সিংকে। ‘মুঞ্জ্যা’ ছবিতে অভিনয় করে দর্শকের নজর কেড়েছেন অভিনেতা অভয় বর্মা। তারই এই অভিজ্ঞতার কথা জানিয়েছেন তিনি। এছাড়াও অভিনেতাকে ‘সুপার ৩০’, ‘ফ্যামিলি ম্যান’, ‘অ্যায় ওয়াতন মেরে ওয়াতন’-এও দেখা গেছে।

abhay verma

আরও পড়ুন: টলিপাড়ায় যৌ’ন হে’নস্থা নিয়ে বিস্ফোরক অপর্না সেন!

Back to top button