টলিপাড়ায় যৌ’ন হে’নস্থা নিয়ে বিস্ফোরক অপর্না সেন!

আরজি কর কাণ্ডের পর থেকেই গোটা শহর যেন উ’ত্তপ্ত হয়ে রয়েছে। একের পর এক নারী নি’র্যাতনের ঘটনা উঠে আসছে। বিচার পায়নি তিলোত্তমার বাবা-মা এবং পথে নামা সেই লক্ষ লক্ষ মানুষ যারা প্রতিনিয়ত নারী নিরাপত্তার জন্য ল’ড়ে চলেছে। এসবের মাঝেই নানান চাপা পড়ে যাওয়া ঘটনা উঠে এসেছে। বিশেষ করে ফিল্ম ইন্ডাস্ট্রির অন্ধকার দিকের বিভিন্ন ঘটনা জানা গিয়েছে। নারীদের উপর নি’র্যাতন, দিনের পর দিনে কাজ না দেওয়ার ঘটনা জানতে পেরেছি আমরা।
আর ইন্ডাস্ট্রির সকলের হয়ে প্রশ্ন তুলেছেন অভিনেত্রী তথা পরিচালক অপর্না সেন। প্রশ্ন তুলেছিলেন ইন্ডাস্ট্রির ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস কে নিয়ে। আসলে টলিউড ইন্ডাস্ট্রিতে হওয়া একাধিক অন্যায়ের সাথে নাম জড়িয়ে রয়েছে ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাসের নাম। তার নামে একাধিক অভিযোগ উঠেছে।
সভাপতি এই নিয়ে সাক্ষাৎকারে নিজের বক্তব্য জানিয়েছেন অপর্ণা সেন। ‘আমি টলিউডের সঙ্গে খুব নিবিড়ভাবে যুক্ত নই। আসলে অনেকদিন হয়ে গেল খুব একটা ছবি করি না। আমি যখন ছবি করি, মূলত ক্রিয়েটিভ দিকটাই দেখা আমার কাজ। আমায় হঠাৎ এসে কেউ বলে– ‘দিদি দু’জনকে আরও নিতে হবে, এটা ফেডারেশনের নিয়ম।’ বাজেট বেড়ে যাবে না বলুন তো! উত্তর মেলে– ‘নানা বাজেটে কুলিয়ে যাবে, আপনাকে ওত ভাবতে হবে না।’ এমন কি প্রযোজক নিজেই এই কথা বলেন। আমি ছেড়ে দিয়েছি।’
স্বরূপ বিশ্বাসকে নিয়ে প্রশ্ন করলে অভিনেত্রী জানান ‘হঠাৎ স্বরূপ বিশ্বাসকে নিয়ে আমি কেন আগ্রহ দেখাব। কোনও কারণই তো ঘটেনি। আমি যদি ঘনঘন ছবি করতাম, তাহলে হয়তো জানতে পারতাম। আমার ইন্ডাস্ট্রির সকলের সঙ্গে খুব স্নেহের সম্পর্ক রয়েছে। তাঁদের সঙ্গে যদি প্রতিদিন দেখা হত, তাহলে হয়তো ওরা এগুলো আমায় বলতো। তাহলে হয়তো জানতে পারতাম। আমি অনেকটা সময় বাইরেই থাকি। মাঝে মধ্যে অনেকেই আমায় জানায় এটা হয়েছে, এটা ঘটছে, সব টুকরো টুকরো তথ্য। আমি তখন জানতে চাই, কে এই ভদ্রলোক, কে স্বরূপ বিশ্বাস। উত্তর এল, ‘অরপ বিশ্বাসের ভাই’। অরূপ বিশ্বাস তৃণমূলের একজন নেতা। আমার অজ্ঞতা যে আমি জানতাম না কে স্বরূপ বিশ্বাস। তারপর ফেসবুকে যখন দেখছি অনেক কিছু লেখা হচ্ছে, সেখানে কিন্তু কেউ স্বরূপ বিশ্বাসের নাম করেননি। তারপর একজন পরিচালক আমায় বেশ কিছু চিঠি পাঠালেন। এই চিঠিগুলো পাওয়ার পর আমি জানতে পারলাম যিনি নিষেধ করছেন, তিনি কে। আমার মনে প্রশ্ন জাগল, স্বরূপ বিশ্বাস, তিনি কোন কারণে চেয়ারম্যান? তিনি কি কোনও টেকনিশিয়ান? আমার সত্যি জানা ছিল না। তারপর শুনলাম তাঁর অ্যাসিস্ট্যান্ট কার্ড আছে।’
আরও পড়ুন: ‘সব স্বপ্ন ভেঙ্গে দিয়েছিল পরিচালকের নোং’রা প্রস্তাবে’- কি প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে?
ইন্ডাস্ট্রিতে যৌ’ন হে’নস্তা নিয়ে অভিনেত্রী জানান ‘এটা আমি অনেকদিন ধরেই শুনছি যে নানা রকমের যৌন হেনস্থার খবর আসছে। আমি নিজের সময়ও দেখেছি। খুব নাম করা একজন অভিনেত্রীকে নাকের সামনে টাকাটা ধরে দেখানো হচ্ছে, কিন্তু দেওয়া হচ্ছে না। আমি তাঁকে বলেছিলাম, কাল থেকে তুমি আর এসো না। আমি শুট করব না যতক্ষণ না ওর টাকা দেওয়া হচ্ছে। এইভাবে প্রতিবাদ করেছি আমরা। শুনেছি মুনমুন সেনও করেছিলেন। তবে ফেডারেশনের সঙ্গে কিছু করিনি কখনও। যে কোনও কারণেই হোক আমাকে কেউ এই বিষয় বিরক্ত করেনি।’

