অজান্তেই রোহিতের ফাঁদে পা দিলো রুদ্র! টানটান উত্তেজনাময় আজকের পর্ব!

জি বাংলার (Zee Bangla) ফুলকি (Phulki) হলো এই মুহূর্তে দর্শকদের অন্যতম পছন্দের একটি ধারাবাহিক। এই ধারাবাহিক যে দর্শকদের কতটা পছন্দের সেটা ভালোমতোই বোঝা যায় টিআরপি তালিকা লক্ষ্য করলে। ধারাবাহিকে ফুলকি রোহিতের কেমিস্ট্রি বেশ পছন্দ দর্শকের। ধারাবাহিকে প্রথমবার জুটি বেধেই দর্শকদের মন কেড়ে নিয়েছে তারা।

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছিল ফুলকি কৌতূহল ধরে রাখতে না পেরে ভূ’ত ধরতে যায়। আর সেই প্ল্যান মতনই রুদ্র ফুলকিকে গু’লি করে জলে ফে’লে দেয়। পরেরদিন ফুলকিকে খুঁজে না পেয়ে রোহিত তো অ’স্থির হয়ে ওঠে। আর তার স’ন্দেহ হয় রুদ্রকে, তাই রুদ্রকে চেপে ধরে রোহিত। কিন্তু রুদ্র তো কিছুতেই সেই কথা রোহিতকে বুঝতে দেবে না।

ফুলকি আজকের পর্ব ৭ অক্টোবর (Phulki Today Episode 7 October)

Phulki, Zee Bangla, Bengali Serial, Bengali Telivision, ফুলকি, জি বাংলা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, Phulki Today Episode 1st October, ফুলকি আজকের পর্ব ১ অক্টোবর, ফুলকি আজকের পর্ব

ধারাবাহিক আজকের পর্বে দেখানো হবে রোহিত সমানে রুদ্রকে জে’রা করে যাচ্ছে ফুলকির ব্যাপারে। ফুলকির ব্যাপারে সত্যি কথা বলার জন্য চাপ দিচ্ছে। কিন্তু রুদ্র ভালো মুখে স্বীকার করার পাত্রই নয়। সে কোনমতেই স্বীকার করতে চায় না। এদিকে রোহিত রুদ্রর করা সমস্ত কা’রসাজি একে একে সবার সামনে তুলে ধরে বলতে থাকে। কিভাবে রুদ্র পর পর ফুলকিকে মা’রার প্ল্যান করেছিল কিন্তু কোন বার সফল হয়নি। এমনকি এই বাংলো বাড়িতে আসার আগে ফুলকির উপর কতবার বি’পদ নেমে এসেছিল সেটাও মনে করিয়ে দেয়।

এদিকে রুদ্র দো’ষ করে রুদ্রই রোহিতের উপরে চ’ড়াও হচ্ছে। আর মেজাজ দেখিয়ে বাংলো বাড়ি থেকে চলে যাওয়ার কথা বলে। অন্যদিকে অংশুমানকে ফোন করে পাওয়া যাচ্ছে না সে এখন বাংলো বাড়িতে নেই, রুদ্র প্ল্যান করে তাকে আগেই স’রিয়ে ফেলেছে। কিন্তু তাকে এখন দরকার। লোকাল থানাতেও খবর দেওয়া হয়েছে। তারপর দেখা যায় ধানু অংশুমানকে ফোন করে জানায় যে ফুলকিকে পা’ওয়া যাচ্ছে না। এই খবর পাওয়া মাত্রই অংশুমান ছুটে আসে সেখানে। এরপরে লোকাল পুলিশ এবং রুদ্র মিলে ফুলকিকে খোঁজাখুঁজি শুরু করে। আর দীননাথকেও জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু রুদ্র তাকে মুখ বন্ধ রাখার কথা বলেছে তাই দীননাথ কোনো সত্যি স্বী’কার করতে চায় না।

আরও পড়ুন:  সুস্মিতার জন্য তিনটি বিয়ের সম্বন্ধ ভেঙেছে সাহেবের! তবে কী নায়িকাকেই মন দিয়েছেন নায়ক? 

এরপর লোকাল থানার পুলিশরা বলে বাংলো পেছনে একটি পুকুর রয়েছে সেখানে জাল ফেলতে হবে। দেখতে হবে সেখানে কোন ভাবে ফুলকি প’ড়ে গিয়েছে কিনা। এদিকে পারমিতা যখন লোকাল থানার পুলিশদের জিজ্ঞাসা করে এই বাড়িতে ভূ’ত আছে সেটা তারা জানত কি না তখন পুলিশ ভূ’তের কথা শুনে তো একেবারেই অবাক হয়ে যায়। কারণ এই ধরনের কোন রটোনা তারা কোনদিনও শোনেননি। পুলিশের মুখে একথা শুনেও প্রত্যেকে অবাক হয়ে যায়। আর তখনই সবাই বুঝতে পারে সবটাই তাদের মি’থ্যা কথা বলেছে দীননাথ। ধানু বুঝতে পারে দীননাথকে কেউ এই কাজগুলো ইচ্ছাকৃতভাবে করিয়েছে। এবারে দেখার অপেক্ষা ফুলকিকে কিভাবে উদ্ধার করে রোহিতরা।

Back to top button