বাড়ি থেকে পালাল দুই বোন! মুখোমুখি আঁখি-ঝিলিক! হতে চলেছে মহা ধামাকা!

বাংলা মেগা ধারাবাহিকগুলোর মধ্যে নতুন শুরু হয়েছে স্টার জলসার (Star jalsha) ‘দুই শালিক’ (Dui Shalik)। ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্র অভিনয় করছেন অভিনেত্রী নন্দিনী, তিতিক্ষা, অভিনেতা অর্কপ্রভ এবং সায়ন। ধারাবাহিকের দুটি জুটি দেখা যেতে চলেছে আগামী দিনে। তবে কার সাথে কাকে জুটি বাধতে দেখা যাবে সেটা এখনো জানা যায়নি।
ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে আঁখি কে ঝিলিক ভেবে ভুল করে দেবা তাকে ছাতা বাড়ি থেকে বের করে নিয়ে আসতে চায়। আর এদিকে ঝিলিক ছাতা বাড়িতে গেছে শুনে বস্তির লোকেরা তাকে আনতে ছোটে। তার কিছুক্ষণ পরে ঝিলিক ফিরে আসে বস্তিতে এবং ঝিলিককে বকাবকি শুরু করে তার মা। অন্যদিকে ছাতা বাড়ি থেকে আঁখিকে বের করে দেয় ঠাকুমা। কারণ প্রিয়রঞ্জন আঁখিকে মেরে ফেলার জন্য প্ল্যান করছিল। তাই আঁখির প্রাণ বাঁচাতে বাড়ি থেকে বের করে দেয় তাকে।

দুই শালিক আজকের পর্ব ৭ অক্টোবর (Dui Shalik Today Episode 7 October)
ধারাবাহিকের আজকের পর্বের শুরুতেই দেখানো হবে। আঁখি বাড়ি থেকে বেরিয়ে কোথায় যাবে কিছুই বুঝতে পারে না। এদিকে ঝিলিককে বাড়ির ভিতরে আটকে রাখে তার মা। কিছুতেই তাকে বেরোতে দেয় না। ঝিলিকের মা ভয় পেতে থাকে ঝিলিককে হারানোর। তাই তাড়াতাড়ি ঝিলিকের বিয়ে দিতে চায়। এদিকে আঁখির চোখে জল আসে মাত্রই ঝিলিকের চোখেও জল চলে আসে।
ঝিলিকের মা বসে বসে ভাবতে থাকে কিভাবে ঝিলিককে এখান থেকে দূরে নিয়ে যাওয়া যায়। কারণে এখানে থাকলে যেকোনো দিন ঝিলিকের যমজ বোনের সাথে তার দেখা হয়ে যেতে পারে। ঝিলিকের মা তাই দেবাকে দায়িত্ব দেয় ঝিলিককে পাহারা দেওয়ার জন্য। দেবা তার সাঙ্গ-পাঙ্গ নিয়ে চলে আসে ঝিলিকের বাড়ির সামনে ব্যারিকের দিতে। তাদের পাহারায় বসিয়ে যায় ঝিলিকের জন্য যাতে ঝিলিক বেরোতে না পারে। এদিকে ঝিলিক তো ম’তলব আঁ’টতে থাকে কি করে বাড়ি থেকে বেরোনো যায়।
আরও পড়ুনঃ বাবাকে হা’রিয়ে ভেসে গেল আনন্দীর জীবন! মানুষের রো’ষের মুখে আদি!
অন্যদিকে আবার রাস্তায় আঁখি দেখতে পায় দেবাকে। দেবাকে দেখেই লুকিয়ে পড়ে আঁখি। দেবা বাইকটা নিয়ে ফোনে কার সাথে যেন কথা বলতে থাকে। সেখানেই দেবাকে খবর দেয় ঝিলিক পা’লিয়ে গিয়েছে। এ কথা শুনে আঁখি ভাবে দেবা কি করে জানলো আঁখি বাড়ি থেকে পালিয়েছে। তাই দেবার হাত থেকে পা’লাতে থাকে আঁখি। এবারে দেখার অপেক্ষা আগামী পর্বে কী হতে চলেছে।

