স্মৃতি ফিরতেই তার কেটে গেল পর্ণার! লেজে গোবরে ইশা! জমে গেল আজকের পর্ব

জি বাংলার (Zee Bangla) পর্দায় দর্শকদের একটি অত্যন্ত পছন্দের ধারাবাহিক হলো ‘নিম ফুলের মধু’ (Neem Phuler Modhu)। ধারাবাহিকটি প্রথম দিন থেকেই দর্শকদের মন জয় করে নিয়েছে। টিআরপি তালিকায় দুবছর পরেও দারুণ ফলাফল করছে। সেখানে নতুন বেশকিছু ধারাবাহিক শুরু হওয়ার ৩-৪ বাদেই শেষ হয়ে গেছে সেখানে নিম ফুলের মধু এখনো টিকে রয়েছে।

ধারাবাহিক গতকালের পর্বে দেখানো হয়েছে পর্ণার সমস্ত স্মৃতি ফিরে আসার পর বাড়িতে এসে পর্ণা মৌমিতা, সুইটি এবং অয়নের সমস্ত কা’রসাজির কথা বাড়ির সকলকে জানিয়ে দেয়। আর তাদের মূল মাথা যে ইশা ছিল সেটাও সবাইকে বলে দেয়। বাড়ির প্রত্যেকেই ভীষণ ক্ষে’পে যায় মৌমিতাদের উপরে। তারা যখন বাড়ি থেকে পালাতে যাচ্ছিল তখন তাদের পথ আটকে দেয় প্রত্যেকে। আর পর্ণা কে সবাই বলতে থাকে এবারে যাতে পর্ণা আর তাদের ছেড়ে না দেয় কোনমতেই তাদের শা’স্তির দরকার।

Bengali serial

নিম ফুলের মধু আজকের পর্ব ৬ অক্টোবর (Neem Phuler Modhu Today episode 6 October)

ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হবে পর্ণার মুখে সমস্ত সত্যিটা জানার পর তো সৃজন ভীষণভাবে ক্ষে’পে ওঠে। অয়নকে মা’রার জন্য এগিয়ে যায় সৃজন। কিন্তু পর্ণা তাকে আটকে দেয়। এরপর দেখা যায় পর্ণা বাড়িতে পুলিশ ডাকে। মৌমিতার বারবার পর্ণা শু’ধরে যাওয়ার সুযোগ করে দিয়ে ছেড়ে দিয়েছিল। কিন্তু এবারে আর সেই সুযোগ দেবে না। এদিকে অয়নের মা বাবা তাদের এই সমস্ত কাজে লজ্জায় মাটিতে মিশে যায়। কাঁদতে কাঁদতে নিজেকে দো’ষী সাব্যস্ত করে বড় জেঠি। কিন্তু ঠাম্মি তাকে সান্তনা দিয়ে চুপ করায়।

মৌমিতারা বারবার পর্ণার কাছে ক্ষমা চায়। এ বারের মতো ক্ষমা করে দেওয়ার জন্য অনুরোধ করে। কিন্তু পর্ণা এবার মৌমিতাদের কথা শোনে না। এমনকি মৌমিতা অয়নের একমাত্র ছেলে বুবাই তার বাবা-মার এই অন্যায়ের প্রতিবাদ করে। তার মাকে বুবাই বলে বার বার তারা তার নতুন কাকির সঙ্গে অ’ন্যায় করেছে, তাকে মে’রে ফেলার চেষ্টা করেছে এই অ’ন্যায়ের ক্ষ’মা হয় না। এমনকি কৃষ্ণা পর্যন্ত এবার পর্ণার পাশে দাঁড়ায়। মৌমিতাকে সে জানায় পর্ণাকে হয়তো প’ছন্দ করে না কৃষ্ণা কিন্তু পর্ণাকে মে’রে ফেলার কথা এভাবে ক্ষ’তি করার কথা কিছুতেই ভাবতে পারেনা। এর পরে দেখা যায় পুলিশ অয়ন মৌমিতাকে ধরে নিয়ে চলে যায়। পুলিশ যখন তাদের ধরে নিয়ে যায় তখন মৌমিতা পর্ণাকে অভিশাপ দিয়ে যায়। এদিকে ইশাকে কি শাস্তি দেওয়া হবে সেই নিয়ে ভাবতে থাকে সকলে। পর্ণা জানাই ইশার বিরুদ্ধে কোনরকম আইনি ব্যবস্থা নিতে পারবে না সে। কারণ ইশা এই সমস্ত কাজ অন্য মৌমিতাদের দিয়ে করিয়েছে। সে নিজে থেকে কোনরকম বিপদের ঝুঁকি নেয়নি তাই ইশাকে ধরতে হলে একটা মোক্ষম চাল দিতে হবে।

আরও পড়ুনঃ হঠাৎ করেই গা’য়েব ফুলকির দে’হ! কোথায় গেল ফুলকি? চাপে পড়ল রুদ্র!

অয়ন মৌমিতাকে পুলিশ নিয়ে চলে গেলে বাড়িতে যেন আবার নতুন করে শান্তি ফিরে আসে। বাড়িতে মিলে সকলেই সন্ধ্যেবেলা একটা জলসার আয়োজন করতে থাকে। ওদিকে সৃজন তো পর্ণাকে এত বছর পর ফিরে পেয়ে ভীষণই খুশি। তাকে ঘরে গিয়ে জড়িয়ে ধরে কাঁদতে থাকে সৃজন। সৃজন শক্ত হতে বলে পর্ণা। এতদিন ফিরে এসেছে তাই আর কোন কান্নাকাটি না। এর পরে দেখা যায় সন্ধ্যাবেলা খাওয়া-দাওয়া নাচ গান হইলো রে আয়োজন করা হয়েছে।

Back to top button