হঠাৎ করেই গা’য়েব ফুলকির দে’হ! কোথায় গেল ফুলকি? চাপে পড়ল রুদ্র!

বাংলা টেলিভিশন জগতের অন্যতম জনপ্রিয় চ্যানেল জি বাংলার (Zee Bangla) পর্দায় এই মুহূর্তের জনপ্রিয় ধারাবাহিক হলো ফুলকি (Phulki)। ফুলকি ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে অভিনেত্রী দিব্যানি মন্ডল (Devyani Mondal) এবং অভিনেতা অভিষেক বোসকে (Abhishek Bose)।
ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছিল ফুলকিকে অ’জ্ঞান অবস্থায় তালা বন্ধ ঘরের ভেতর উদ্ধার করে রোহিতরা। ফুলকিকে নিয়ে আসলেও তার কোনরকম সারা শব্দ পাওয়া যায় না। ফুলকির জ্ঞান ফেরানোর জন্য সব রকম চেষ্টা করে সবাই। অবশেষে রোহিতের প্রচেষ্টাতেই ফুলকি আবার সুস্থ হয়ে ওঠে। এদিকে রুদ্র বাড়িতে আসার পর ফুলকিকে সুস্থ অবস্থায় দেখে তো একেবারেই অবাক হয়ে যায়। এদিকে দীননাথকে চেপে ধরে রোহিত। কিন্তু দীননাথ মুখ বন্ধই রেখেছিল শেষ পর্যন্ত। তাই ফুলকি কে মা’রার জন্য জন্য আবার নতুন করে প্ল্যান সাজানোর কথা চলতে থাকে।

ফুলকি আজকের পর্ব ৬ অক্টোবর (Phulki Today Episode 6 October)
ধারাবাহিক আজকের পর্বে দেখানো হবে ফুলকি আগের থেকে অনেকটাই সুস্থ বোধ করছে। ফুলকি রোহিত ঘুমানোর আগে দীননাথ তাদের ঘরে জল দিয়ে গেছে। জল খেয়ে রোহিত গভীর ঘুমে ডু’বে যায়। আর এদিকে ফুলকি জানালা দিয়ে কারোর একটি ছায়া লক্ষ্য করে। রোহিতকে অনেকবার করে ডেকে তোলার চেষ্টা করলেও রোহিত গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে থাকে। এরপর ফুলকি নিজেই লা’ঠি হাতে বেরিয়ে পড়ে সেই ভূ’তকে ধরার জন্য। সে ঠিক করে নেয় আজকেই ভূ’তকে সে ধরেই ছাড়বে।
এদিকে সবটাই যে রুদ্রর প্ল্যা’ন সেটা ধরতেও পারে না ফুলকি। ওদিকে ভূ’তকে ফলো করতে করতে ফুলকি পৌঁছে যায় বাগানে এবং যেই ফুলকি লা’ঠি দিয়ে ভূ’তকে মা’রতে যাবে ঠিক তখনই ফুলকির পিঠে গু’লি চলে আর গু’লি খেয়ে জলে পড়ে যায় ফুলকি। কালো চাদর গায়ে যে ভূ’ত হয়ে ভয় দেখাচ্ছিল সেখান থেকে বেরিয়ে আসে রুদ্র। আর ফুলকিকে শে’ষ করে দেওয়ার পর রুদ্রর মনে তো আনন্দ আর ধরে না। সে অনেকদিন ফুলকিকে টা’র্গেট করছিল, কারণ ফুলকি বারবার তার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছিল রুদ্র সমস্ত প্ল্যান ফাঁস করে দিচ্ছিল সত্যিটা টেনে বার করছিল। নিজের পথ থেকে সরিয়ে ফেলল। এই যে বাড়ির কেউই কোনো আওয়াজ পেল না আসলে রুদ্র রুহিত এবং লাবণ্যর জলে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিলাম সেই কারণেই তারা জল খাওয়ার পরে ঘুমোতে গিয়ে গভীর ঘুমে তলিয়ে যায়।
পরদিন সকালে এসে রোহিতের বৌদি তাদের ডাকতে থাকে। কিন্তু রোহিতের তো গভীর ঘুম ঘুমাচ্ছে। অবশেষে অনেক ডাকাডাকির পর উঠে ফুলকির কথা জিজ্ঞাসা করে রোহিত। কিন্তু কোথাও দেখতে পায় না। এরপর সবাইকে ডাকাডাকির পরে ফুলকিকে কোথাও খুঁজে পাওয়া যায় না। রোহিত আবার হন্যে হয়ে ফুলকিকে চারিদিকে খুঁজে থাকে। সঙ্গে পিয়াল, তমাল সকলেই পুরো বাংলো বাড়িতে খুঁজতে থাকে কিন্তু কোথাও পায় না ফুলকিকে। এরপর হঠাৎ করে রোহিতের পুরোনো সব ঘটনা মনে পড়ে। আর রুদ্রর কথাই তার মাথায় আসে।
আরও পড়ুনঃ রাঙ্গামতির স্বপ্ন পূরণের দায়িত্ব এবার আক্কুর! ছেলের কাঁধে বড়ো দায়িত্ব চাপিয়ে দিল টিচার দিদিমণি!
এই সমস্ত কাজ রুদ্রর প্ল্যান হতে পারে। তাই রোহিত সরাসরি রুদ্রর কাছে যায়। কিন্তু রুদ্র জেগে থাকলেও লাবু ঘুমের ওষুধের জন্য অঘরে ঘুমতে থাকে। কিছুতেই তার ঘুম ভাঙ্গে না। রুদ্র ইচ্ছে করে নাটক করতে থাকে, রোহিতও তার নাটক ধরে ফেলে। তারপর রোহিত চেপে ধরে রুদ্রকে। রুদ্রকে জিজ্ঞাসা করে প্রশ্ন করতে থাকে যে ফুলকির সাথে সে কি করেছে। কোথায় রেখেছি ফুলকি কে, রোহিত শুধু ফুলকিকে ফেরত চায়। এবারে দেখার অপেক্ষা সবাই কি করে ফুলকিকে উদ্ধার করে।

