‘অন্যকে ছোট করে নিজেকে বড় করা যায় না’- সরাসরি শ্রীলেখাকে ক’টাক্ষ ঋতুপর্ণার!

বর্তমানে চারিদিকে আরজি কর কাণ্ডে (R.G Kar case) প্রতিবাদ চলছে। গত দেড় মাস ধরে একই ছবি দেখতে পাচ্ছি আমরা তিলোত্তমার বুকে। মহিলা ডাক্তারের প্রতি হওয়া অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছে সাধারণ মানুষ থেকে শুরু করে বড় বড় সেলিব্রেটিরা। আরজি কর কান্ডের অসংখ্য মিছিল সমাবেশে আমরা অনেক অভিনেতা অভিনেত্রীদের অংশগ্রহণ করতে দেখেছি। রাস্তা নেমে স্লোগানও দিয়েছেন অভিনেত্রী। তবে এই সময়ে সোশ্যাল মিডিয়াতে বেশকিছু টলিউড অভিনেত্রীকে ব্যাপক ট্রো’ল হতে হয়েছে। তারমধ্যে নাম রয়েছে ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta ), রচনা ব্যানার্জি (Rachana Banerjee)। এছাড়াও প্রতিবাদের পর অনেকেই ট্রো’ল হয়েছেন।

তিনি হলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। প্রথমে প্রতিবাদ কাণ্ডে সামিল হওয়ার নামে শঙ্খ বাজানোর ভিডিও পোস্ট করে ট্রো’লের মুখে পড়েছিলেন তিনি। পরে শ্যামবাজার মোড়ে রাত দখলের কর্মসূচিতে সামিল হতে গিয়ে হেনস্থার শিকার হন ঋতুপর্ণা। প্রতিবাদে অংশ নিতে দেওয়া হয়নি অভিনেত্রীকে। ধি’ক্কার জানিয়ে তাড়িয়ে দেওয়া হয়েছিল।

এমনকি টলিউডের এমন অনেক অভিনেতা অভিনেত্রীরাও রয়েছেন যারা তাকে নিয়ে ট্রোল করেছে। তারমধ্যে অন্যতম একজন হলেন শ্রীলেখা মিত্র। সম্প্রতি একটি সাক্ষাৎকারে ধরা দিয়েছিলেন অভিনেত্রী। সেখানেই শ্যামবাজারের ঘটনার প্রসঙ্গে প্রশ্ন করা হলে ঋতুপর্ণা বলেন, ‘আমি ট্রো’ল গায়ে মাখি না। এত বছর ইন্ডাস্ট্রিতে কাজ করছি। আমার সবকিছু শ্রম দ্বারা অর্জিত। পরিশ্রম করেই যেটুকু হওয়ার হয়েছি। পরিশ্রমের উপর আমার শ্রদ্ধা রয়েছে।’

অভিনেত্রী এই বিষয়ে আরও জানিয়েছেন ‘শিল্পীদের যেমন মানুষ ভালবাসে আবার ছুড়ে ফেলতেও সময় লাগে না। তবে হ্যাঁ শিল্পীদের যত কষ্টের ভিতর দিয়ে যেতে হয়, অন্য পেশার কাউকে তা করতে হয় না। শিল্পীদের যে অপমান বা রিজেকশনের মধ্যে দিয়ে যেতে হয় তা আর কাউকে করতে হয় না। তবে হ্যাঁ, এই কষ্টই শিল্পীদের ঘুরে দাঁড়ানোর জন্য প্রেরণা দেয়। শ্যামবাজারের ঘটনার পর মনে হল, কিছু মানুষের মানসিকতার কতটা অবনতি হয়েছে। তাঁরা কি আদৌ প্রতিবাদ করতে গিয়েছিলেন, নাকি স্রেফ হুজুগের জন্য গিয়েছিলেন।’

আরও পড়ুনঃ হাত মেলাল শ্যামলী অনিকেত! অহনাকে ঝেঁ’টিয়ে তা’ড়ালো শ্যামলী

এদিকে শ্রীলেখা মিত্রের প্রসঙ্গ উঠতেই অভিনেত্রী বলেন , ‘কে উনি আমি চিনিই না, উনি কে? আমি কিচ্ছু বলতে চাই না। আমি একটা কথা বিশ্বাস করি যে অন্যকে ছোট করে নিজেকে বড় করা যায় না।’ অভিনেত্রীর কথায় এইবছর পুজোতে সেরকম আমেজ খুঁজে পাচ্ছি না। মন মেজাজ ঠিক নেই। এখনো সঠিক বিচার আমরা পাইনি। কিন্তু জীবন তো কোনকিছুতে থেমে থাকবে না। তাই সবকিছুই চলবে।’

Back to top button