মায়ের হয়ে ল’ড়াই করল গৌরব! বাবার বি’রুদ্ধে গিয়ে নামিয়ে আনল সর্বনাশ!

কয়েকদিন আগেই স্টার জলসার (Star jalsha) পর্দায় শুরু হয়েছে বাংলার নতুন ধারাবাহিক ‘দুই শালিক’ (Dui Shalik)। ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্র একাধিক জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীকে দেখা যাচ্ছে। ধারাবাহিকে দুটি জুটি দেখা যাবে ভবিষ্যতে। ধারাবাহিক অভিনয় করছেন অভিনেত্রী নন্দিনী, তিতিক্ষা, অভিনেতা অর্কপ্রভ এবং সায়ন।
ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে আঁখিকে ঝিলিক ভাবে ভুল করে গৌরব অনেক কথা শোনাতে থাকে। এদিকে দেবা আঁখিকে ছাতা বাড়িতে দেখে তাকে সেখান থেকে বের করে নিয়ে আসতে চায়। আঁখি দেবার সঙ্গে যেতে না চাইলেও দেবা তাকে জোর করে টেনে নিয়ে আসে। দেবা যখন আঁখিকে ছাতা বাড়ি থেকে বে’র করে নিয়ে আসছিল তখনই তাদের সামনাসামনি হয় প্রিয়রঞ্জন বাবু। প্রিয়রঞ্জন বাবুকে দেখে আঁখি তো ভীষণ ভ’য় পেয়ে যায়। এদিকে দেবা তো কিছুতেই বুঝতে পারে না যে তার হাত ধরে রয়েছে সে আঁখি। তাই দেবা বাধ্য হয়ে তার হাত ছেড়ে চলে যায়।

দুই শালিক আজকের পর্ব ৫ অক্টোবর (Dui Shalik Today Episode 5 October)
ধারাবাহিকের আজকের পর্বের শুরুতেই দেখানো হবে আঁখিকে দেবার সঙ্গে বেরিয়ে যেতে দেখে বাড়িতে নিয়ে গিয়ে আবারো আঁখির উপর অ’ত্যাচার করে প্রিয়রঞ্জন বাবু। আঁখিকে সবসময় তিনি নিজের পায়ের তলায় রাখতে চান। সে কারণে আঁখিকে অনেক অ’ত্যাচার অ’পমান সহ্য করতে হয়। আঁখি বারবার বলতে থাকে যে সে দেবাকে চেনে না। সে আসতে বলিনি কাউকে। তা সত্ত্বেও কেউ মানতে চায় না।
ওদিকে ঝিলিক ছাতা বাড়িতে গেছে শুনে ঝিলিকের বস্তির প্রত্যেকেই তো তাকে উদ্ধার করার জন্য তৈরি। এরই মধ্যে ঝিলিক এসে উপস্থিত হয় এবং প্রত্যেকে এই অবস্থায় দেখে অবাক হয়ে যায়। তখন সবাই মিলে ঝিলিককে চে’পে ধরে কেন সে ছাতা বাড়িতে গিয়েছিল। ঝিলিক অবাক হয়ে বুঝতেই পারে না সবাই কি বলছে। এদিকে ঝিলিক তো পাশের পাড়ের জুডো শেখাতে গিয়েছিল। এদিকে ঝিলিক, দেবা দুজনের মুখে দু’রকম কথা শুনে ঝিলিকের মা তো মনে মনে খুব ভয় পেয়ে যায়। সে ভাবতে থাকে ঝিলিকের যমজ বোনের কথা।
আরও পড়ুনঃ অ’পমানের ব’দলা নিতে হাত মেলাল নন্দিনী-রকেট! আনন্দী পারবে তো নিজেকে রক্ষা করতে?
এরপর দেখা যায় আঁখিকে বাঁ’চাতে আসে গৌরবের মা। তখন গৌরবের মাকেও যা নয় তাই বলে অপমান করে তার গা’য়ে হা’ত তুলতে যায় প্রিয়রঞ্জন বাবু। তখনই গৌরব এসে তার বাবার হাত ধরে ফেলে। অন্যদিকে আঁখিকে মে’রে ফেলার প্ল্যান শুনে ফেলে গৌরবের ঠাকুরমা। তখন তিনি আঁখিকে জোর করে বাড়ি থেকে বাড়ির বাইরে বের করে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। আঁখি বারবার বেরোতে না চাইলেও তিনি আঁখির ভালো জন্যই আঁখিকে জোর করতে থাকে। আর গৌরবের মা গৌরবকে সমস্ত ঘটনা বলে। এবারে দেখার অপেক্ষা আঁখির কপালে কি রয়েছে।

