পর্ণাকে মৃ’ত্যুর মুখ থেকে ফিরিয়ে আনল সৃজন! টানটান উত্তেজনাময় আজকের পর্ব

এই মুহুর্তে রমরমিয়ে চলছে জি বাংলার (Zee Bangla) নিম ফুলের মধু (Neem Phuler modhu) ধারাবাহিক। ধারাবাহিকের একান্নবর্তী পরিবারের গল্প প্রত্যেকেরই মন জয় করে নিয়েছে প্রথম দিন থেকেই। এছাড়াও ধারাবাহিকের নায়ক নায়িকার জুটিও দর্শকদের মাঝে ব্যাপক জনপ্রিয়। তাইতো প্রতি সপ্তাহতেই ধারাবাহিক টিআরপি তালিকায় খুবই ভালো ফলাফল করে।

ধারাবাহিক গতকালের পর্বে দেখানো হয়েছে পর্ণা হাসপাতালের বিছায় শুয়ে মৃ’ত্যুর সাথে লড়াই করছে। ডাক্তার বলেই দিয়েছে পর্ণা আর কোনদিনও আর সুস্থ স্বাভাবিক জীবনে ফিরতে পারবে না। এই কথা শুনে তো বাড়ির প্রত্যেকেই খুব ভেঙে পড়ে। বিশেষ করে সৃজন পর্ণাকে এই অবস্থায় কিছুতেই দেখতে পারবে না। পর্ণাকে তো সে নিজের থেকেও বেশি ভালবাসে। তাই পর্ণাকে এই অবস্থায় সৃজন কিছুতেই মেনে নিতে পারছে না। এই অবস্থায় সৃজন ভরসা দেয় পুঁটি। বাবার কাঁধে হাত রাখে সে। বাবাকে বোঝাতে থাকে মনে জোর রাখতে।

Bengali serial

নিম ফুলের মধু আজকের পর্ব ৪ অক্টোবর (Neem Phuler Modhu Today episode 4 October)

ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হবে পুঁটি এবং সৃজন মিলে প্রার্থনা করতে থাকে ভগবানের কাছে। এরপরে সৃজন ডাক্তারের থেকে অনুমতি নিয়ে পর্ণার কেবিনে যায়। পর্ণার পাশে গিয়ে বসে পর্ণার হাত ধরে সৃজন নিজের সমস্ত মনের কথা পর্ণাকে জানায়। সে বলে কেন পর্ণাকে এতদিন সত্যিটা জানায়নি সে। এছাড়াও দত্ত বাড়ির পুরনো সমস্ত কথা সৃজন বলতে থাকে পর্ণাকে।ওদিকে বাড়িতে ঠাম্মিও পর্ণার জন্য প্রার্থনা করতে থাকে। কিছুক্ষণ পরেই হঠাৎ দেখা যায় পর্ণার পালস্ রেট বাড়তে থাকে। আশ্চর্যজনকভাবে কোমা থেকে ফিরে আসে পর্ণা। সে চোখ খুলে সৃজনকে খোঁজে।

এর পরেই জ্ঞান ফিরে আসে পর্ণার। এই খবর শুনে তো বাড়ির সকলে খুশিতে লাফিয়ে ওঠে। বাড়িতে ঠাম্মিকে ফোন করে সেই সুখবর জানায় সকলে। এরপর পর্ণা উঠে বসে সকলকে বলে সে এখন ভালো আছে, সুস্থ আছে। তার সব পুরনো কথা মনে পড়ে গিয়েছে। এমনকি স্মৃতি হারিয়ে যাওয়ার পর তার সাথে কি কি হয়েছিল সে কোথাও মনে পড়ে গেছে। তার সাথে কি হয়েছে কার জন্য তার এই অবস্থা সেই সব কিছু মনে পড়ে গিয়েছে। তারপর একে একে পর্ণাকে সবাই কাছে টেনে নেয়। পুঁটি মাকে এতদিন পর ফিরে পেয়ে আনন্দে কেঁদে ওঠে। পর্ণাও নিজের মেয়েকে এতদিন পর কাছে পেয়ে তাকে আদরে ভরিয়ে দেয়।

আরও পড়ুনঃ ভূতের কবলে ফুলকি, সফল রুদ্রর প্ল্যান! টানটান উত্তেজনাময় আজকের পর্ব

এদিকে পর্ণা সুস্থ হয়ে উঠেছে দেখে তো মৌমিতা আর অয়নের একেবারে যায় যায় অবস্থা। মৌমিতা অয়ন তো ভাবতেও পারেনি পর্ণা এভাবে মৃ’ত্যুর মুখ থেকে ফিরে আসবে। মৌমিতা ভাবতে থাকে পর্ণার সমস্ত কিছু যদি মনে পড়ে গিয়ে থাকে তাহলে তো এটাও মনে পড়েছে যে কার জন্য আজ পর্ণার এই অবস্থা। এবারে মৌমিতাদের কি হবে সেটাই ভাবতে থাকে। এবারে দেখার অপেক্ষা পর্ণার সুস্থতার খবর পেয়ে ইশা কি করে।

Back to top button