আঁখিকে ঝিলিক ভেবে একি করল দেবা! টানটান উত্তেজনাময় আজকের পর্ব

সদ্য শুরু হওয়া বাংলা ধারাবাহিক গুলির মধ্যে একটি হল স্টার জলসার (Star jalsha) ‘দুই শালিক’ (Dui Shalik)। গত সেপ্টেম্বরের শেষ দিনেই এই ধারাবাহিক শুরু হয়েছে। ধারাবাহিকটি দর্শকদের মনে কতটা ছাপ ফেলতে পারে সেটাই দেখার অপেক্ষা। কারণ শুরু থেকেই এই ধারাবাহিকটি নিয়ে দর্শকদের মনে ব্যাপক আগ্রহ ছিল।

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে আঁখিকে দেখে তো গৌরব ঝিলিক ভেবে ভুল করে। তারা যে যমজ বোন সেটা এখনো তো কেউই জানে না। এদিকে আঁখি তো গৌরবের কথা শুনে কিছুই বুঝতে পারেনা। অন্যদিকে দেবার সঙ্গেও গৌরবের প্রথম দেখাতেই ঠান্ডা লড়াই লেগে গিয়েছে, দেবা যে প্রিয়রঞ্জন বাবুর অবৈধ সন্তান সেটাও জানে না এখনো কেউ।

Dui Shalik, Star jalsha, Bengali Serial, Bengali Telivision, দুই শালিক, স্টার জলসা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, দুই শালিক Today Episode 3 October, দুই শালিক আজকের পর্ব ৩ অক্টোবর, দুই শালিক আজকের পর্ব

দুই শালিক আজকের পর্ব ৪ অক্টোবর (Dui Shalik Today Episode 4 October)

ধারাবাহিকের আজকের পর্বের শুরুতেই দেখানো হবে আঁখিকে দেখে দেবাও ঝিলিক ভেবে ভুল করে। ছাতা বাড়িতে তাকে উদ্ধার করতে পৌঁছে যায়। ভেতর থেকে তাকে উদ্ধার করে আনবে এই ভাবতে ভাবতে দেবা ভেতরে ঢুকতে থাকে অন্যদিকে আবারও গৌরবের মুখোমুখি হয় আঁখি। গৌরব ভাবে আঁখি হয়তো আবারও কারো থেকে টাকা নিয়ে পালিয়েছে। গৌরবের এই সমস্ত কথা শুনে আঁখি তো কিছুই বুঝতে পারেনা। তার সাথে কি হচ্ছে কোন টাকার কথা বলছে গৌরব। এদিকে সবার আড়ালে সবার চোখকে ফাঁকি দিয়ে ঠিকই আঁখির ঘরে ঢুকে যায় দেবা।

এরপর আঁখিকে ঘর থেকে বের করে নিয়ে আসে দেবা। তাকে জোর করে বের করে নিয়ে যেতে চায়। আসলে যাকে ঝিলিক ভাবছে সে তো আঁখি আর আঁখিও বুঝতে পারে না তার সাথে কেন এরকম হচ্ছে। এদিকে আঁখি তো কিছুতেই যেতে চায়না দেবার সাথে। কিন্তু দেবা সবার চোখের আড়ালে আঁখিকে ছাতা বাড়ি থেকে বের করে আনে।

আরও পড়ুনঃ নন্দিনীর ষ’ড়যন্ত্রের শিকার আনন্দী, মৃ’ত্যুর মুখে আনন্দীর বাবা!

এরপর দেখা যায় দেবা আঁখিকে বাড়ি থেকে বের করে নিয়ে যেতে চাইলে বাড়ির বাইরে মুখোমুখি হয় প্রিয়রঞ্জন বাবুর সঙ্গে। প্রিয়রঞ্জন বাবুকে দেখে তো আঁখি আবারো ভয় গুটিয়ে যায়। কিন্তু দেবা তার চোখে চোখ রেখে বলে সে এখন থেকে আঁখিকে উদ্ধার করে নিয়ে যেতে এসেছে। এদিকে প্রিয়রঞ্জন বাবুর ভয়ে কাঁটা হয়ে থাকে আঁখি। এবারে দেখার অপেক্ষা যমজ দুই বোনকে দেবা আর গৌরব আলাদা করে চিনতে পারে কিনা।

Back to top button