পথের কাঁটা পথেই পি’ষে দিল রুদ্র! নিশানায় অংশুমান!

বর্তমানে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম একটি হলো ফুলকি। ধারাবাহিকটি দীর্ঘ বেশ কয়েক বছর ধরে চলছে জি বাংলার পর্দায় চলছে। ধারাবাহিকের জনপ্রিয়তা এখন আকাশ ছোঁয়া। প্রতি সপ্তাহতে নানা রকম টুইস্ট এর মাধ্যমে এই ধারাবাহিক দর্শকের মনে জায়গা দখল করে নেয়। টিআরপি তালিকায় প্রায় সপ্তাহতেই প্রথম স্থান দখল করে নেয়।
ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছিল ফুলকিকে মা’রার জন্য রুদ্র নানা রকম প্ল্যান সাজিয়ে রেখেছে। প্রথম দুটো প্ল্যান ভেস্তে গেলেও। রুদ্র দীননাথকে ওই বাংলোতে যে ভূত রয়েছে সে কথা বিশ্বাস করাতে বলে। রুদ্রর কথা মতন দীননাথ কাজ শুরু করে। কিন্তু হঠাৎ এই দীননাথের সঙ্গে রুদ্রকে কথা বলতে দেখে নেয় লাবণ্য। কিন্তু রুদ্রর কি প্ল্যান সেটা ধরতে পারেনা। এদিকে ফুলকিরা প্রত্যেকে মিলে রুমাল চোর খেলে শুরু করে। রুদ্রও সেই খেলাতে অংশগ্রহণ করে।

ফুলকি আজকের পর্ব ৩ অক্টোবর (Phulki Today Episode 3 October)
ধারাবাহিক আজকের পর্বে দেখানো হবে তমাল ঈশিতার থেকে বদলা নেওয়ার জন্য ঈশিতার পিঠে একটা কিল মা’রে। তারপর ঈশিতা তমালের উপর রেগে গিয়ে উঠে যায়। এরপরে আবার প্রত্যেকেই নিজেদের মতো করে খেলা শুরু করে। এদিকে সুযোগ পেয়ে ফুলকি ইচ্ছে করে রুদ্রকে শায়েস্তা করার জন্য তার পেছনে রুমাল রেখে দেয়। আর সুযোগ বুঝে একটা জোরে কিল বসিয়ে দেয়। ফুলকির হাতের কিল খেয়ে তো রুদ্রর শ্বাস একেবারে আটকে যাওয়ার অবস্থা। অন্যদিকে আবার অংশুমান যাতে কিছু করতে না পারে ফুলকির বিপদে তাই অংশুমানকে থানার বড় বাবুর সাথে প্ল্যান করে কাজে পাঠিয়ে দেয় রুদ্র।
রুদ্র তো ভালোই বুঝতে পারে যে ফুলকি তার উপর প্রতি’শোধ নেওয়ার জন্য এই কাজ করেছে। এদিকে ফুলকি রুদ্রর জন্য হট ব্যাগে গরম জল আনতে ছুটে যায়। দীননাথকে খুঁজতে খুঁজতে ফুলকি পৌঁছে যায় বাগানে। চারিদিকে খুঁজতে খুঁজতে ফুলকি দেখতে পায় তার উপর আড়াল থেকে কেউ একজন নজর রাখছে। হঠাৎ করে কোন একটি মেয়েকে দেখতে পায় সে, আবার কিছুক্ষণ পরে মেয়েটি গায়েব হয়ে যায়। ফুলকি কে খুঁজতে খুঁজতে আসে রোহিত। ফুলকি যে ইচ্ছে করে রুদ্রকে মে’রেছে সেটা বোঝা গিয়েছে। তবে ফুলকি যেন এভাবে হুটহাট করে রাগিয়ে না দেয় রুদ্রকে। তাহলে কিন্তু কখন কি করে ফেলবে সেটার ঠিক ঠিকানা নেই। তারপরে ফুলকি রোহিতকে বলে কেউ একজন নজর রাখছিল কিন্তু হঠাৎ করে তাকে আর দেখতে পাচ্ছে না ফুলকি। এরপরে দীননাথ এসে আবারো ফুলকিদের সামনে সেই ভূতের গল্প করে তাদের ভয় দেখিয়ে দেয়। রোহিত সেই সব বিশ্বাস না করেই চলে যায়।
আরও পড়ুনঃ দেবাদৃতা থেকে নীলু হয়ে হয়ে ওঠা সহজ ছিল না! জেনে নিন অভিনেত্রীর জীবন সংগ্রাম
এরপরে আবার রুদ্র দীননাথ কে রাতের প্ল্যান বোঝাতে থাকে। দীননাথ যাতে সময়মতো মেইন সুইচ অফ করে দেয় এবং কারেন্ট যাতে চলে যায়। তারপরই শুরু হবে আসলে খেলা। এরপরে দেখা যায় সবাই একসঙ্গে রাতের খাবার খেতে টেবিলে জড়ো হয়েছে আর ঠিক তখনই চলে যায় লাইট রুদ্রর প্ল্যান মতো। এরপরে কি যে হতে চলেছে ফুলকির সাথে সেটাই দেখার অপেক্ষা।

