আঁখির শরীরের আঘাত ফুটে উঠছে ঝিলিকের গায়ে! টানটান উত্তেজনাময় আজকের পর্ব!

বাংলা ধারাবাহিক জগতে শুরু হয়েছে এক ঝাঁক নতুন ধারাবাহিক। তার মধ্যে অন্যতম হলো স্টার জলসার (Star jalsha) নতুন ধারাবাহিক ‘দুই শালিক’ (Dui Shalik)। ধারাবাহিকটি যে সকলের বেশ পছন্দের হতে চলেছে সেটা ধারাবাহিকের প্রোমো ভিডিও দেখেই বোঝা গিয়েছে। ধারাবাহিকে দুই যমজ বোনের জীবনের গল্প ফুটিয়ে তোলা হচ্ছে। কিভাবে তারা জন্মের পরেও একে অপরের থেকে আলাদা হয়ে গিয়েছিল, তাদের জীবন কোন দিকে এগোবে সেই গল্পই ফুটিয়ে তোলা হচ্ছে।

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে গৌরব এবং দেবা দুই ভাইয়ের সামনাসামনি দেখা হয়েছে। কিন্তু প্রিয়রঞ্জন বাবুর অবৈধ সন্তান যে দেবা সেটা এখনো জানেনা গৌরব। এদের প্রথম দেখার দিনে একে অপরের সঙ্গে হালকা শত্রুতা তৈরি হয়ে গিয়েছে। এরপরে দেখা যায় দীর্ঘদিন বাদে বিদেশ থেকে বাড়ি ফিরেছে গৌরব তাই তার মা ভীষণ খুশি। অন্যদিকে ছাতা বাড়িতে আঁখিকে দেখে অবাক হয়ে যায় গৌরব। কিছুক্ষণ আগেই যে মেয়েটার সঙ্গে গাড়িতে ধাক্কা লাগলো, যে ভয় দেখিয়ে হাজার টাকা আদায় করে নিলো গৌরবের থেকে। সে আবার এই বাড়িতে গোবেচারা সেজে কি করছে।

Dui Shalik, Star jalsha, Bengali Serial, Bengali Telivision, দুই শালিক, স্টার জলসা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, দুই শালিক Today Episode 2nd October, দুই শালিক আজকের পর্ব ২রা অক্টোবর, দুই শালিক আজকের পর্ব

দুই শালিক আজকের পর্ব ৩ অক্টোবর (Dui Shalik Today Episode 3 October)

ধারাবাহিকের আজকের পর্বের শুরুতেই দেখানো হবে ঝিলিক পাড়ার ভ’য়ংকর গুন্ডাকে হু’মকি দেওয়ার জন্য দেবা তাকে বকতে থাকে। এরপর দেবা বলে ঝিলিকের এই গুন্ডা ভাবের জন্য কেউ তাকে বিয়ে করবে না। এরপর ঝিলিক দেবার মধ্যে ঝিলকির বিয়ে নেই কথা কাটাকাটি শুরু হয়। অন্যদিকে গৌরব বাড়ির থেকে জন্য উপহার নিয়ে এসেছে। একে করে সকলকে উপহার দিচ্ছে গৌরব। এর মাঝে আতর বলে ওঠে সে গৌরব আঁখির জন্য কিছু উপহার আনেনি কেন? আজ আঁখির জন্মদিন। তখন আবারো গৌরব ভুল বোঝে সবাইকে সে বলে আঁখি অনেক আগেই তার উপহারটা নিয়ে নিয়েছে। এই কথা শুনে আঁখি তো ঘাবড়েই যায় বাড়ির প্রত্যেককে অবাক হয়ে যায় গৌরবের কথা শুনে। আসলে গৌরব ভাবছে রাস্তায় ধাক্কা খাওয়া মেয়েটি হল আঁখি।

এর পরে দেখা যায় ঝিলিক দেবার খোঁজ করতে এবং নিজের বাইকের হেডলাইট ঠিক করতে দেবার গ্যারেজে আসে। সেখানে এসে দেবা কে খুঁজে না পেয়ে সে চারআনাকে জিজ্ঞাসা করে দেবা কোথায়। তখন সেই বাচ্চাটি বলে দেবা মেয়ে দেখতে গেছে তার বিয়ের জন্য। এ কথা শুনে ঝিলিক মনে মনে ভাবতে থাকে দেবা তাকে কিছু না জানিয়ে মেয়ে দেখতে চলে গেল, এই করে তার অভিমান হয়। অন্যদিকে গৌরবের কথায় প্রত্যেকেই আঁখি কে ভুল বোঝে। গৌরবের পিসি এবং বৌদি মিলে প্রতিদিনই তো আঁখির উপরে নানান রকম অত্যাচার করে। গৌরবের কথা শুনে তারা আবারও আসে আঁখিকে ভয় দেখাতে। আঁখির হাত মু’চকে দেয়, গলা টি’পে ধরে। আঁখির উপর যখন তারা অত্যাচার করছিল সেই সময়ে একই অনুভূতি হয় ঝিলিকের। কিন্তু ঝিলিক কিছুতেই বুঝতে পারে না তার সাথে এই ধরনের ঘটনা কেন ঘটে।

আরও পড়ুনঃ আনন্দীর বিপদে ঝাঁপিয়ে পড়ল আদিদেব! শুরুতেই বাজিমাত করলো বিজয়া!

আর কিছুক্ষণ পরেই গৌরব এসে আঁখিকে প্রশ্ন করতে থাকে এবং আঁখি গৌরবকে বলে সে কেন সবার সামনে মিথ্যে কথা বলল আঁখি তো তার থেকে কোন উপহার নেয়নি। গৌরব এখনো বুঝতে পারে না আঁখি এবং ঝিলিক দুজন আলাদা। সে ভাবতে থাকে আঁখি নাটক করছে এবং নিজের পোশাক গলার স্বর বদলে এই বাড়িতে আশ্রয় নিয়েছে। এবারে দেখার অপেক্ষা গৌরব কবে আসল সত্যিটা জানতে পারে।

Back to top button