ইশার অ’ভিশাপ এবার পর্ণার কাছে আশীর্বাদ! টানটান উত্তেজনাময় আজকের পর্ব

মেগা ধারাবাহিক গুলির বেশ গুরুত্ব রয়েছে দর্শকদের জীবনে। তার মধ্যে দর্শকদের পছন্দের তালিকায় রয়েছে জি বাংলার (Zee Bangla) নিম ফুলের মধু (Neem Phuler modhu) l ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী পল্লবী শর্মা এবং অভিনেতা রুবেল দাস। ধারাবাহিকটি জি বাংলার অন্যতম পুরনো ধারাবাহিক। কিন্তু পুরনো হলেও ধারাবাহিকটি কিন্তু এখনো গল্পের মাধ্যমে এবং নানা রকম টুইস্ট এর মাধ্যমেই ধরে রেখেছে নিজেদের জায়গা।
ধারাবাহিক গতকালের পর্বে দেখানো হয়েছে পর্ণা নিজের কলেজে গিয়ে তার অতীত সম্পর্কে জানার চেষ্টা করে। সেখানে গিয়ে সে পুরনো ম্যাগাজিন ঘেটে নিজেদের নাম রুচিরা এবং ইশার সঙ্গে তার ছবি সমস্ত কিছু দেখতে পায়। এদিকে শাড়ির কথার পুরনো ফাইল ঘেঁটে তার সই তার নাম সবকিছু খুঁজে পায়। পর্ণা বুঝতে পারে সকলে মিলে তার কাছে কিছু লুকোচ্ছে। সে আসলে কে কেন তার কিছু মনে পড়ছে না এই সমস্ত প্রশ্ন ওঠে পর্ণার মনে। আর নিজের অতীতের আসল সত্যিটা খুঁজে বের করার জন্য সে উঠে পড়ে লাগে।

এসবের মধ্যেই ইশা বুঝতে পারে এবারে পর্ণা ইশার পর্দা ফাঁস করতে চলেছে। সেই কারণেই মৌমিতাকে ফোন করে প্ল্যান করতে থাকে। তখন অয়ন ইশাকে বলে পর্ণার অতীতের সমস্ত কথা মনে করাতে পারলেই এখন সব সমস্যার সমাধান হবে। কারণ অয়ন মৌমিতা ভালোমতোই জানত যদি পর্ণাকে জোর করে অতীতের কোন কথা মনে করানোর চেষ্টা করা হয় তাহলে পর্ণার ব্রেইন স্ট্রো’ক হয়ে মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই তারা সেই প্ল্যান করতে থাকে। এদিকে অয়ন মৌমিতার প্ল্যান শুনে তাদের পেছনে পেছন ইশার বাড়িতে চলে যায় পর্ণা এবং সেখানে গিয়ে দরজার বাইরে দাঁড়িয়ে তাদের কথা শুনতে থাকে।
নিম ফুলের মধু আজকের পর্ব ১লা অক্টোবর (Neem Phuler Modhu Today episode 1st October)
ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হবে ইশা পর্ণাকে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে দেখে নেয় বাইরে দাঁড়িয়ে থাকতে এরপর তাকে হাতেনাতে ধরে ফেলে। এরপর পর্ণা ইশাকে প্রশ্ন করতে থাকে যা কিছু হচ্ছে পর্ণার সাথে সেগুলো কি করে সম্ভব। ইশা আর পর্ণা ব্যাচমেট এটা কিকরে সম্ভব। এরপর ইশা সুযোগ বুঝে এক এক করে পর্ণাকে সব ঘটনা বলতে থাকে। তারা একই ব্যাচে পড়াশুনা করত রুচি এই পর্ণা ছিল ভালো বন্ধু আর ইশা ছিল শত্রু। এরপর ইশা বলে সৃজন, দত্ত বাড়ির প্রত্যেকে এমনকি পর্ণার ভাইও তাকে মিথ্যে কথা বলেছে। এসব শুনে পর্ণার মাথায় আবছা আবছা ছবি সব স্পষ্ট হতে থাকে। ইশার কথা শুনে পর্ণার মাথায় ব্যাথা হতে শুরু করে।
আরও পড়ুনঃ নিজের মাকে নতুন করে চিনল আদিদেব! আনন্দীর ছোঁয়ায় বদলে গেল অদিদেবের মা!
এদিকে সৃজন বুঝতে পারে পর্ণা নিজের অতীত খুঁজতে মরিয়া হয়ে উঠবে। তারপরই সৃজন বর্ষা ও রুচিকে ডেকে সব কথা জানায়। রুচি এই বর্ষা সব শুনে ঘাবড়ে যায়। কিন্তু ওইদিকে ইশা তো পর্ণাকে একেক করে সব সত্যি বলতে থাকে। এমনকি বলে দেয় যে পর্ণা ছাদ থেকে পড়ে গিয়েই নিজের সব স্মৃতি হারিয়ে ফেলেছে। এরপর সৃজন, বর্ষা ও রুচি মিলে যায় থানায় পর্ণার নামে মিসিং ডায়েরি করতে। পুলিশ সব শুনে বলে তারা যথা সাধ্য চেষ্টা করবে পর্ণাকে খুঁজে বের করতে। ওইদিকে তো নিজের সব স্মৃতি মনে করতে গিয়ে পর্ণার ব্রেইন স্ট্রোক হয়। এরপর দেখা যায় হঠাৎ সন্ধ্যেবেলা একদল ছেলে ক্রিকেট খেলে ফেরার পথে নিজেদের হারিয়ে যাওয়া বল খুঁজতে এসে পর্ণার বডি খুঁজে পেয়ে পুলিশকে জানায়। পুলিশের সাথে সেখানে আসে সৃজনরাও। এরপর বস্তা থেকে বডি বের করে দেখে সেখানে পর্ণা। এবারে দেখার অপেক্ষা কি হয়ে এরপর।

