শুরুতেই আলাদা হয়ে গেল দু’ই বোনের দু’ই পৃথিবী! ধারাবাহিকের প্রথম পর্ব চোখে জল আনবে আপনারও

আজ থেকে স্টার জলসার (Star jalsha) পর্দায় শুরু হচ্ছে বহুল প্রতীক্ষিত ধারাবাহিক ‘দুই শালিক’ (Dui Shalik)। এই ধারাবাহিক শুরু হওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছিলেন দর্শক। ধারাবাহিকের প্রোমো ভিডিও প্রকাশ পাওয়ার দিন থেকেই উদগ্রীব হয়েছিলেন প্রত্যেকে। ধারাবাহিকের গল্প ও নায়ক নায়িকা প্রত্যেকেরই ভীষণ পছন্দের। আর ধারাবাহিকের কাস্টিং দেখে দর্শকরা ধারাবাহিকের প্রেমে পড়ে গিয়েছেন। এছাড়াও ধারাবাহিকের মূল আকর্ষণ তিতিক্ষা এবং নন্দিনী ঘটনাচক্রে খানিকটা একরকম দেখতে হওয়ায় তাদের অনেক দিন ধরেই দর্শক একই ধারাবাহিকে দেখতে চাইছিলেন। এবারে দর্শকের সেই আশাটা পূরণ হয়ে গেল।
দুই শালিক আজকের পর্ব ৩০ সেপ্টেম্বর (Dui Shalik Today Episode 30 September)
ধারাবাহিকের আজকের প্রথম পর্বে দেখা যাবে ঝড় বৃষ্টির রাতে এক দম্পতি গাড়ি করে কোথাও যাচ্ছে। একজন ভদ্রলোক গাড়ি চালাচ্ছেন এর পিছনে তার স্ত্রী রয়েছেন তিনি অন্তঃসত্ত্বা। তার অসহ্য যন্ত্রণা শুরু হয়েছে, সেই জন্য কাছাকাছি হাসপাতালের খোঁজ করছে। সেইসময় ওই এলাকায় এক বাড়িতে এক দম্পতি নিজেদের মধ্যে তাদের সন্তান না হওয়ায় দুঃখ প্রকাশ করছে। তখনই ওই বাড়িতে সাহায্য চাইতে আসে ওই ভদ্রলোক, তিনি নিজের পরিচয় দেয় অনিমেষ রায়। তারপর ওই বাড়ির ভদ্রলোক জানায় কাছেপিঠে কোথাও হাসপাতাল নেই, তবে তার স্ত্রী দাইমার কাজ করেছেন অনেক বছর ধরে তার স্ত্রীকে তিনি এখানে নিয়ে আসতে পারেন। অন্যদিকে দেখা যায় ওই একই এলাকায় একটি খুন হয়েছে। মৃতের নাম সুপায়ন সেন। যিনি অনিমেষ এন্ড দেবতি জুয়েলার্স কোম্পানির একজন সদস্য। তারই খুন করা হয়েছে, কিন্তু আসল খুনিকে সেটা কেউ জানতে পারিনি সেই মুহূর্তে। তাই পুলিশ সন্দেহ করে এই জুয়েলারি কোম্পানির মালিককে।

অন্যদিকে জন্ম হয় দুই যমজ সন্তানের। কিন্তু যেই ভদ্রমহিলা সন্তান জন্ম দিতে সাহায্য করেছেন সেই ভদ্রমহিলাই জানায় তার দুই যমজ মেয়ে হয়েছে কিন্তু একজন মৃত। তাই নিজের আরেক সন্তানকে নিয়ে অনিমেষ এবং তার স্ত্রী রওনা দেয় বাড়ির উদ্দেশ্যে। বাড়ির উদ্দেশ্যে যাওয়ার পথেই পুলিশের গাড়ি তাকে আটকে দেয় এবং তাকে অ্যারেস্ট করে খুনের দায়। খুনের সময় সেই এলাকায় উপস্থিত ছিল একজন অজানা ব্যক্তি। যার পরিচয় এখনো জানা যায়নি, তিনি মূলত খুন করিয়েছেন অনিমেষ রায়কে ফাঁসানোর জন্য।
তারপরেই দেখা যায় অনিমেষের স্ত্রী যখন তার সন্তানকে নিয়ে পালাতে যায় তখনই তার মাথায় আঘাত করে তাকে মেরে ফেলা হয়। অন্যদিকে যেই সন্তান মৃত জন্ম হয়েছিল সেই হঠাৎ করেই কান্না শুরু করে। আর ঘটনাচক্রে তার আরেক বোন যাকে রেল লাইনে ফেলে রাখা হয়েছিল সেও বেঁচে যায়। এরপরই দেখা যায় কয়েক বছর বাদের গল্প। বেশ কয়েক বছর বাদে দুই যমজ বোন নিজেদের দুই আলাদা পৃথিবীতে বড় হতে থাকে। একজন সাহসী আত্মনির্ভর স্পষ্টবাদী ঝিলিক এবং অন্য বোন গোবেচারা শান্ত নম্র ভদ্র স্বভাবের আঁখি। দুই বোনের স্বভাব অভ্যাস একেবারেই আলাদা একজন বেড়ে ওঠে একটি ছোট বস্তির মধ্যে জুডো খেলোয়াড় হয়ে, অন্যজন বেড়ে ওঠে বড় নিজের বাড়িতেই চাকরানী হিসেবে।
আরও পড়ুনঃ যা কেউ পারেনি সেটাই করে দেখাল আনন্দী! জমে গেল ধারাবাহিকের আজকের পর্ব!
এভাবেই দুই বোনের দুই পৃথিবী আলাদা হয়ে যায়। ঝিলিক বস্তির সকলের বিপদে ঢাল হয়ে দাঁড়ায় সকলের বিপদে আপদে ছুটে যায়। অন্যদিকে আঁখি নিজেই নিজেকে রক্ষা করতে পারে না। বাড়ির লোকেদের কথায় তাকে উঠবস করতে হয়। তাকে দিনরাত চাকরের মতো খাটানো হয় তাকে দিয়ে নানান রকম কাজ করানো হয়। এভাবেই শুরু হয় নতুন ধারাবাহিকের গল্প এবারে দেখার অপেক্ষার ধারাবাহিকের আগামী পর্বে নতুন কি কি টুইস্ট আসতে থাকে। তবে ধারাবাহিকের সবকিছু দর্শকদের পছন্দ হলেও ধারাবাহিকের সময় দর্শকদের একেবারেই পছন্দ হয়নি। ধারাবাহিকটি আজ থেকে প্রতিদিন বিকেলে সাড়ে পাঁচটায় সব প্রচারিত হবে স্টার জলসার পর্দায়।

