দেবের মুখে এই ধরনের কথা আশা করেননি দর্শক! ধিক্কার জানাচ্ছেন জনতা

বর্তমানে শুধুমাত্র একজন অভিনেতা নন একজন দায়িত্বশীল সাংসদও বটে দেব (Dev Adhikari)। তাই শুধুমাত্র অভিনয় করলেই হবে না তাকে খেয়াল রাখতে হবে রাজ্যের মানুষের। বিশেষ করে ঘাটালের মানুষদের দায়িত্ব নিয়েছেন তিনি। তাই সেদিকে তো বিশেষ করে নজর রাখতেই হবে তাকে। অভিনয়ের পাশাপাশি রাজনৈতিক ময়দানে এই সমস্ত বিষয় সামলানো খুবই কঠিন হয়ে পড়ে তবে সবটাই খুব ভালোভাবে সামলাচ্ছেন দেব (Dev Adhikari)।
চলতি বছর পুজোয় আগামী ৮ অক্টোবর বড়পর্দায় আসছে দেব অভিনীত ছবি টেক্কা। ছবিতে অভিনয় করেছেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়, রুক্মিণী মৈত্রের পাশাপাশি আরও অনেক অভিনেতা অভিনেত্রীরা। পুজোতে অসংখ্য সিনেমাপ্রেমী মানুষ সিনেমা দেখতে যান সেই কারণেই প্রতিবছর পুজোতে একাধিক ছবি মুক্তি পায়। তবে বর্তমান পরিস্থিতি একেবারে আলাদা। উৎসবের মন মেজাজ নেই কারোর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ছবি মুক্তির জন্য তাই বারবার কটাক্ষের মুখে পড়তে হয়েছে সবাইকেই। কিন্তু এটা অভিনেতা অভিনেত্রীদের কাজ।
টেক্কা ছবিতে প্রথমবার দেবকে অন্যরকম একটি চরিত্রে দেখা যেতে চলেছে। প্রথমবার এই ধরনের কোনো চরিত্রে অভিনয় করে বেশ ভয়েই অভিনেতা। কারণ দর্শক অভিনেতাকে এই চরিত্রে কিভাবে গ্রহণ করবেন সেটাই তার চিন্তার বিষয়। তবে অভিনেতার ছবির প্রেক্ষাপট পরেই ভালো লেগেছিল তাই এই চরিত্রে অভিনয় করার জন্য আর না করতে পারেনি অভিনেতা। ছবি পরিচালনার দায়িত্ব রয়েছেন সৃজিত মুখোপাধ্যায় এবং দেবের প্রযোজনা সংস্থা থেকে এই ছবি মুক্তি পাচ্ছে। তবে ট্রেলার লঞ্চের দিন অভিনেতার মুখ থেকে এই ধরনের কথা কেউই আশা করতে পারেননি। একজন সাংসদ হয়েছে দেব যে এই কথা বলতে পারে তা কেউ ভাবতেই পারেনি।
তিনি একজন দায়িত্বশীল সাংসদ তাকে এই ধরনের কাজ মানায় না। এমনটাই দাবি অসংখ্য দর্শকদের। তারা দাবি করছেন রাজনৈতিক ময়দানে যখন দেব রয়েছেন এবং একটি সম্মানীয় পদে যখন তিনি রয়েছেন তখন তাকে সেটা বজায় রেখে চলতে হবে। দেবের মুখে এই ধরনের কথা শুনে হতাশ হয়েছেন দেব ভক্তরা তারা ভাবতে পারেনি দেব এমন একটি কথা বলতে পারেন।
সম্প্রতি ছবির ট্রেলার লঞ্চের দিন সাক্ষাৎকারে ধরা দিয়েছেন দেব। সেখানে নিজে চরিত্র নিয়ে আলোচনা করেন দেব। ফুলে দেবেরই চরিত্রে অনেকগুলি স্ল্যাং ব্যবহার করা হয়েছে। যার কারণে দেবের চরিত্র আরো বোল্ড হয়ে উঠেছে। সেই সম্পর্কে দেব জানিয়েছেন ‘এই চরিত্রে অভিনয় করা সহজ ছিল না। আমার জন্য এই ধরনের চরিত্র নতুন। তবে আমাদের আশেপাশেই রয়েছে এই ধরনের মানুষ। একটুখানি ঠিক করে তাকিয়ে দেখলেই এই ধরনের অনেক মানুষ দেখতে পাবেন। তবে এই ধরনের চরিত্রে অভিনয় করার জন্য দশবার ভাবতে হবে। সোশ্যাল মিডিয়ায় মানুষজন তোমাকে নিয়ে কি কথা বলবে, তোমাকে কিভাবে দেখবে সেই সবকিছু। দেব এই কাজটা করতে পারল? দেব এই ভাষা বলতে পারল? সে একজন সাংসদ এই ধরনের ছবি করতে পারল এ ধরনের অনেক কমেন্ট আসবে। তবে একজন অভিনেতা হিসেবে আমার মনে হয়েছে এই ধরনের গল্প আসা উচিত। দেবের ৪৫টা ছবির মধ্যে একটা টেক্কা থাকা উচিত।’
আরও পড়ুন: রুবেলের কাজে ধিক্কার জানাচ্ছেন দর্শক! লোক ঠকানোর ব্যবসায় নেমেছেন অভিনেতা!
আরো জানান ‘একটা সময় আমি নিজেই কনফিউজড ছিলাম এই চরিত্রে আমি অভিনয় করব কি করব না, সৃজিতকে এর আগেও বলেছিলাম আমি শুধু প্রযোজনা করব। কারণ চরিত্রটা এতটাই আলাদা যে দর্শক কিভাবে নেবে সেটা প্রশ্ন ছিল আমার মনে। তবে একজন অভিনেতা হিসেবে তোমাকে সবরকম চরিত্রের জন্য প্রস্তুত থাকতে হবে।’

