৫ ঘন্টা চোখের পাতা এক করতে পারিনি, ফেরার পথে কেঁদে ফেলেছিলাম- আরাত্রিকা মাইতি

বর্তমানে ধারাবাহিক দুনিয়ার অন্যতম জনপ্রিয় নায়িকা হলেন আরাত্রিকা মাইতি (Aratrika Maity)। তবে আরাত্রিকা পরিচিতি পেয়েছিলেন মিতুল নামেই। জি বাংলার (zee bangla ) একসময়ের জনপ্রিয় ধারাবাহিক খেলনা বাড়ি(Khelna Bari)। সেখানেই মিতুল চরিত্রে অভিনয় করে রাতারাতি জনপ্রিয়তার শীর্ষে উঠে গিয়েছিলেন আরাত্রিকা। ধারাবাহিকটিও জায়গা করে নিয়েছিল দর্শকদের মনে। এই ধারাবাহিকটিতে আরাত্রিকা মিতুল নামে যে চরিত্রটি করেছিলেন সেই চরিত্রটি ছিল একজন মৃৎশিল্পীর। যে কিনা অস্তিত্বের লড়াই করতে মাটির পুতুল বানিয়ে জীবিকা নির্বাহ করে।

খেলনা বাড়ি ধারাবাহিকে জনপ্রিয়তা পাওয়ার পর আরাত্রিকাকে এখন দেখা যাচ্ছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক মিঠিঝোরাতে। গল্পের জোরেই দর্শকদের মনের মধ্যে জায়গা করে নিয়েছে এই ধারাবাহিকটি। সময়ের সাথে পাল্লা দিয়ে বেড়েছে ধারাবাহিকের জনপ্রিয়তা। এই ধারাবাহিকে আরাত্রিকা রাই চরিত্রটিও দারুন জনপ্রিয় হয়ে উঠেছে।

তবে আরাত্রিকার জনপ্রিয় হওয়ার লড়াইটা সহজ ছিল না। বর্তমান ঝাড়গ্রাম জেলার এক নিম্নবিত্ত পরিবারের মেয়ে ছিলেন আরাত্রিকা। অভাব অনটন লেগেই ছিল সংসারে। নিজের অভিনেত্রী হওয়ার স্বপ্ন কে কিছু ভাবেই শেষ হতে দেননি আরাত্রিকা। সেই ঝাড়গ্রাম থেকে এসে কলকাতায় দিয়েছেন অডিশন। সুযোগের জন্য অপেক্ষা করেছেন গাছতলায়। জীবনের কঠিন সময়ে হার মেনে নেননি বলেই আজ লড়াইয়ের ফল পেয়েছেন আরাত্রিকা। হয়ে উঠেছেন বাঙালির ড্রয়িং রুমের চেনা মুখ।

টলিউড, বাংলা ধারাবাহিক, বাংলা টেলিভিশন, বাঙালি নায়িকা, আরাত্রিকা মাইতি, মিঠিঝোরা, Tollywood, Bengali Serial, Bengali Television, Bengali actress, aratrika maity, Mithijhora

নিম্নবিত্ত পরিবারের মেয়ে হওয়ায় শখ আল্লাদ সেরকম কিছু ছিল না আরাত্রিকার। ছোট থেকে করেছেন শুধু লড়াই। জীবনে তিনি পাহাড় দেখেছেন একবারই। বর্তমানে তিনি ভীষণ ব্যস্ত মিঠিঝোরা ধারাবাহিকের শুটিংয়ে। তার মাঝেই নাকি তাকে টানছে পাহাড়। এই প্রসঙ্গেই তার মাত্র একবার পাহাড় দেখার ঘটনা নিজের মুখেই বললেন আরাত্রিকা। আগের বছর ষষ্ঠী অব্দি ধারাবাহিকের শুটিং করেছিলেন আরাত্রিকা। তারপর ট্রেন বাস না পেয়ে গাড়ি নিয়েই বেরিয়ে পড়েন পাহাড়ের উদ্দেশ্যে। তিনি তার প্রথম পাহাড় ভ্রমণ নিয়ে এতটাই উত্তেজিত ছিলেন যে সারা রাস্তা ঘুমাতেই পারেননি।

নিজের বিজনবাড়ি ঘুরতে যাওয়ার ঘটনা বলতে বলতে নস্টালজিয়ায় ভেসে গেলেন আরাত্রিকা। পাহাড়ি রাস্তায় ৫ ঘন্টা একবারের জন্যও নাকি পলক ফেলেননি তিনি। তিস্তার বরফ ঠান্ডা জলেও ডুব দিয়েছিলেন বলে জানালেন অভিনেত্রী। চুটিয়ে মজা করেছিলেন মা বাবার সাথে। এমনকি যেদিন ফিরে আসার কথা সেদিন নাকি কান্নাকাটিও শুরু করে দিয়েছিলেন না ফেরার জন্য।

আরও পড়ুনঃ পর্ণার হারিয়ে যাওয়া স্মৃতি নিয়ে খেলা করছে ইশা! ডেকে আনছে চরম সর্বনাশ

এই বছরও আরাত্রিকা ফের পাহাড়ে ঘুরতে যাবেন বলে জানিয়েছেন। তার অনস্ক্রিন নায়ক সুমন দে আবার নর্থ বেঙ্গলেরই ছেলে। তিনি আরাত্রিকাকে আরো ভালো ভালো কিছু ঘোরার জায়গার সন্ধান দিয়ে দেবেন বলে জানালেন। আরাত্রিকার কথা শুনে নিজের ঘরের কথা মনে পড়ে গেল সুমন দের। তিনি জানান নর্থ বেঙ্গলের পাহাড়ের মত প্রাণ এবং শান্তি তিনি আর অন্য কোথাওকার পাহাড়ে খুঁজে পান না।

Back to top button