জলসার ফ্লপ মেগার দাসী থেকে জি -এর রাণী! আপনি কি জানেন জগদ্ধাত্রীর প্রথম মেগার নাম?

ধারাবাহিক (Serial) জগতে এমন অনেক অভিনেতা অভিনেত্রী রয়েছে যারা অভিনয় জীবনের প্রথমদিকে বিভিন্ন ধারাবাহিকের (Serial) পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন। ছোট ছোট এমন অনেক চরিত্রে তারা অভিনয় করেছেন যেগুলো দর্শক মনেও রাখেননি। কিন্তু পরবর্তী সময়ে নিজেদের অভিনয়ের দক্ষতায় বিভিন্ন বড় বড় চ্যানেলে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়েছেন তারা।
এমন অনেক অভিনেতা অভিনেত্রীর কথা আমরা শুনেছি তাদের সাক্ষাৎকার দেখেছি যারা কাজ করেছেন ছোট ছোট চরিত্রে যেগুলো ধারাবাহিকে কেউ নজরও দেননি। কিন্তু তারা বছর বছর সেই চরিত্র গুলিতে অভিনয় করেও টিকে ছিলেন অভিনয় জগতে সুযোগের অপেক্ষায়। আর সেই অপেক্ষা সকলের বৃথাও যায়নি। আজ সেরকমই একজন অভিনেত্রীর কথা বলবো আপনাদের।

জি বাংলার জগদ্ধাত্রী ধারাবাহিকটির জনপ্রিয়তা নিয়ে নিশ্চয়ই কোন সন্দেহ নেই দর্শকদের মনে। সপ্তাহের পর সপ্তাহ ধরে জগদ্ধাত্রী টিআরপি তালিকায় প্রথম স্থান দখল করেছিল। সেই ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী অঙ্কিতা মল্লিক (Ankita Mallick)। ধারাবাহিক জগদ্ধাত্রী অর্থাৎ জ্যাস ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। এই ধারাবাহিকের হাত ধরে অভিনেত্রী দর্শক মহলে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন। ধারাবাহিকটি বিগত দু’বছর ধরে চলছে টেলিভিশনের পর্দায়।
জগদ্ধাত্রীর আগে এই ধারাবাহিকে দেখা গিয়েছে অঙ্কিতাকে
তবে জানেন কি এটা অঙ্কিতার প্রথম ধারাবাহিক নয়, এর আগেও কিছু ধারাবাহিকে অভিনয় করেছেন অঙ্কিতা। শুধু পার্থক্য এই যে সেই ধারাবাহিকগুলি ততটা জনপ্রিয়তা পায়নি। অঙ্কিতার সোশ্যাল মিডিয়া একাউন্ট খুললেই দেখা যায় অঙ্কিতা অনেক ফটোশুট, অনেক বড় বড় ব্র্যান্ডের হয়ে শুট করেছে। তাকে আমরা মডেল হিসেবেই চিনতাম জগদ্ধাত্রী আগে। মডেলিং জগত থেকেই উঠে এসেছেন অঙ্কিতা। আর জগদ্ধাত্রী তার প্রথম ধারাবাহিক এটাই জানতেন বেশিরভাগ মানুষ।
আরও পড়ুনঃ ‘প্রতিবাদ করছেন, মোটা টাকা নিয়ে পুজোর ফিতেও কাটছেন!’ কাকে আক্রমণ করলেন দেবলীনা?
তবে না জগদ্ধাত্রী অঙ্কিতার প্রথম ধারাবাহিক নয়। এর আগে অভিনেত্রী স্টার জলসার বিক্রম বেতাল ধারাবাহিকে অভিনয় করেছেন। ‘বিক্রম বেতাল’ ধারাবাহিকটি ধারাবাহিক জগতে ফ্লপ ধারাবাহিক ছিল। মাত্র কয়েক মাস চলার পরেই টিআরপি রেটিং কম থাকার কারণে বন্ধ হয়ে গিয়েছিল তাড়াতাড়ি। ওই ধারাবাহিকেই একজন সামান্য দাসীর চরিত্রে অভিনয় করতেন অঙ্কিতা। ধারাবাহিক ছিল ফ্লপ তার মধ্যে চরিত্রটিও ততটা গুরুত্বপূর্ণ ছিল না বলে অনেক দর্শক হয়তো তাকে গুরুত্ব দেননি সেই সময়ে। এছাড়াও অঙ্কিতাকে ‘জয় জগন্নাথ’ ধারাবাহিকের ছোট্ট একটি চরিত্র করতে দেখা গিয়েছিল। তার চরিত্রের নাম ছিল ললিতা। সেই চরিত্রটিও দর্শকমহলে ততটা জনপ্রিয়তা পায়নি। সেই জায়গা থেকে জগদ্ধাত্রী হয়ে দর্শকদের সামনে উঠে এসেছেন অভিনেত্রী। পরিচিতি পেয়েছে বাংলার ঘরে ঘরে। হয়ে উঠেছেন সকলের প্রিয় জ্যস সান্যাল।

