‘প্রতিবাদ করছেন, মোটা টাকা নিয়ে পুজোর ফিতেও কাটছেন!’ কাকে আক্রমণ করলেন দেবলীনা?

বর্তমানে দিকে দিকে আরজি কর কাণ্ডে (R.G Kar case) প্রতিবাদ চলছে। গত দেড় মাস ধরে একই ছবি দেখতে পাচ্ছি আমরা তিলোত্তমার বুকে। মহিলা ডাক্তারের প্রতি হওয়া অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছে সাধারণ মানুষ থেকে শুরু করে বড় বড় সেলিব্রেটিরা। তার মধ্যে অন্যতম একজন হলেন দেবলীনা দত্ত (Debolina Dutta)। আরজি কর কান্ডের অসংখ্য মিছিল সমাবেশে আমরা অভিনেত্রীকে অংশগ্রহণ করতে দেখেছি। রাস্তা নেমে স্লোগানও দিয়েছেন অভিনেত্রী। সম্প্রতি বর্তমান পরিস্থিতি নিয়ে এক সাক্ষাৎকারে মুখ খুললেন অভিনেত্রী।

কিছুদিন আগেই গড়িয়াহাটে একটি শাড়ির দোকানে ধরা দিয়েছেন অভিনেত্রী। সেখানে সাক্ষাৎকারে তাকে নানান প্রশ্ন করা হয়েছে। বর্তমানে পুজোর বাজারের অবস্থা সম্পর্কে অভিনেত্রী জানিয়েছেন ‘এ বছর পূজায় মার্কেটের অবস্থা অনেকটাই খারাপ অন্যান্য বছরে তুলনায় এবার কেনাকাটি কম করেছেন মানুষজন কম হয়েছে অসুবিধায় অনেকেই পড়েছে কিন্তু বর্তমানে যা পরিস্থিতি চারিদিকে যাতে করে কারোরই মন মেজাজ ভালো নেই। আমার এই বছর পূজোতে কোন কেনাকাটি হয়নি।’

‘আমাদের শিল্পীদের জন্য পুজোটা একটা অতিরিক্ত উপার্জনই বটে। কারণ আমরা অনেক খুঁটি পুজোতে যাই, অনেক উদ্বোধনী অনুষ্ঠানে যাই, অনেক ব্র্যান্ড শুটের জন্য টাকা পাই। সে ক্ষেত্রে এ বছর আমি কোন খুঁটি পুজো বা ফিতে কাটার অনুষ্ঠানে যাচ্ছি না। যারা আঙ্গুল তুলছেন তারা একবার বলুক কোথায় আমি যাচ্ছি। তার মানে এই নয় যারা কাজ করছে আমি তাদের কাজে বাধা দেবো, ছোট করব সবার কাছে সব পরিস্থিতি সমান হয় না।’

সাক্ষাৎকারে আরো কি বললেন অভিনেত্রী

এছাড়াও যারা প্রতিবাদ করছে তাদের মধ্যে অনেকে সুবিধা ভোগী রয়েছে এমনটাও আঙ্গুল তুলেছেন অনেকে তাদের সম্পর্কে অভিনেত্রী জানিয়েছেন ‘এই ব্যাপারে একটু খোঁজ নিয়ে দেখতে হবে, সে নিজের মতো করে প্রতিবাদ করছে। আপনি কি করছেন? আপনি যেটা করছেন আপনি সেটার দিকে মন দিন। এই প্রতিবাদের মধ্যে যারা অন্যের দিকে আঙ্গুল তুলতে ব্যস্ত তারা হচ্ছে এই প্রতিবাদে সব থেকে বড় শত্রু, তাদের ইগনোর করাটাই আমাদের কাজ। কারণ যারা এই ধরনের কাজ করছে তারা একই গোষ্ঠীর মানুষ। তারা চাইছে প্রতিবাদ যদি কোন ভাবে একটু দমিয়ে দেওয়া যায়, থামিয়ে দেওয়া যায় তাহলে সেটা তাদেরই লাভ।’

আরও পড়ুনঃ ‘স্ক্রিপ্টের মাথা মুন্ডু নেই, সম্মান করতে জানেনা, এভাবে অভিনয় হয় না’- বিস্ফোরক দেবেশ রায় চৌধুরী

অভিনেত্রী আরো বলেন ‘এই উৎসব প্রতিবাদের উৎসব, যে যার নিজের মতো করে প্রতিবাদ করছে। কেউ নাচের মাধ্যমে, কেউ গানের মাধ্যমে। প্রতিবাদের নানান ভাষা হয়। শুধুমাত্র রাস্তায় দাঁড়িয়ে স্লোগান দিলাম তাতেই কিন্তু প্রতিবাদ হয় না। একটু খোঁজ নিয়ে দেখবেন প্রতিবাদের অনেকগুলি দিক রয়েছে। মহালয়া প্রায় দোরগোড়ায়, কিন্তু সেই যে তথাকথিত উৎসব সেটা মানুষের মনের মধ্যে নেই এই বছর।’

Back to top button