‘সবাই ভাবে আমার চারশোটা প্রেম, আসলে মাত্র ছটা…’, স্বস্তিকা মুখোপাধ্যায়

টলিউডের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন হলেন স্বস্তিকা মুখোপাধ্যায়। কয়েক দশক ধরেই টলিউড ইন্ডাস্ট্রিতে অভিনয় করছেন অভিনেত্রী। বছরের পর বছর ধরে দর্শককে দিয়ে এসেছেন একাধিক সুপার হিট ছবি। প্রসেনজিৎ, জিৎ সহ টলিউডের নামি সুপারস্টারদের সঙ্গে কাজ করেছেন একসময়। এখনো বড় বড় পরিচালক, অভিনেতাদের সঙ্গে চুটিয়ে কাজ করে চলেছেন।

পুজোতেই মুক্তি পেতে চলেছে স্বস্তিকার নতুন ছবি টেক্কা। ছবিতে দিয়ে দেব রুক্মিণীর সঙ্গে অভিনয় করতে দেখা যাবে অভিনেত্রীকে। এই ছবি সামনে আসার পর থেকেই স্বস্তিকাকে নিয়ে নানান রকমের মন্তব্য শোনা গিয়েছে সোশ্যাল মিডিয়াতে। আরজি কর কাণ্ডে প্রতিবাদ করতে প্রতিদিনই রাস্তায় নেমেছিলেন অভিনেত্রী। জানিয়েছিলেন যতদিন না সঠিক বিচার মিলছে ততদিন উৎসবে ফিরবেন না। এদিকে নিজের ছবির প্রচার করে চলেছেন। যা নিয়েই আপত্তি সাধারণ মানুষের একাংশের। বেশকিছু মানুষের দাবি নিজে উৎসবে ফিরতে না করে এখন নিজেই নিজের ছবি প্রচার করছেন যা নিয়ে তর্ক বিতর্ক হয়েছিল।

সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘদিন পরে ছবিতে কাজ করা নিয়ে অভিনেত্রীকে ট্রোলের মুখে পড়তে হয়েছিল। একসময় সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে স্বস্তিকার প্রেমের গুঞ্জন ছড়িয়েছিল গোটা টলি পাড়ায়। যা নিয়ে কম জল ঘোলা হয়নি। নিজের প্রাক্তনের সঙ্গে কাজ করা নিয়ে সমালোচনার মুখোমুখি হয়েছেন অভিনেত্রী। এই নিয়ে একাধিক সাক্ষাৎকারে নিজের বক্তব্য জানিয়েছেন অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন নিজের মতামত।

স্বস্তিকার কথায় ‘অনেকেই ভাবে আমার চারশোটা প্রেম হয়েছে, কিন্তু আমার প্রেম হয়েছে মাত্র ছটা। প্রেম তো ওভাবে হয় না যে তোমার সিভি টা দেখাও, তুমি কোথায় কাজ কর তুমি কেমন সেই দেখে প্রেম করব। প্রেমটা পায়, করার ব্যাপার নেই। আর যে কটা প্রেম আমার হয়েছে সবাই বিশিষ্ট ব্যক্তিত্ব। যদি এটা ভাবি যে প্রাক্তনদের সাথে আর কাজের সুযোগ আসলে কাজ করবো না, তাহলে আমার ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে। যাদের সাথে আমার প্রেম ছিল তারা সকলেই আমার প্রিয় অভিনেতা বা পরিচালক। যদি আমি মনে করি তারা আমার প্রাক্তন বলে আমি তাদের সাথে কাজ করবো না তাহলে সেটা আমার লস।’

আরও পড়ুন: কারোর দায় নেই, আমি নিজেই দায়ী! ক্ষমা চাইলেন মাদকাসক্ত নোবেল

চলতি বছর পূজায় অক্টোবরের ৮ তারিখ বড় পর্দায় মুক্তি পাচ্ছে টেক্কা। একেবারে অন্য ধরনের একটি ছবি নিয়ে আসছেন সৃজিত মুখোপাধ্যায়। ছবিতে দেবের চরিত্র একেবারেই আলাদা ভাবে ফুটিয়ে তোলা হবে। এর আগে এই ধরনের কোন চরিত্রে অভিনয় করেনি দেব। সাক্ষাৎকারে সেটা নিজেই জানিয়েছেন, জানিয়েছেন এই ধরনের চরিত্র তার জীবনে প্রথম, তাই চরিত্র নিয়ে ভীষণ চিন্তায় রয়েছেন। দর্শক তাকে এই চরিত্রে একসেপ্ট করবেন কিনা সেটাই তার ভয়। ওই একই দিনে মুক্তি পেতে চলেছে ঋতাভরী এবং আবির চট্টোপাধ্যায়ের বহুরূপী। এবারে দেখার অপেক্ষায় পুজোতে কে কাকে টেক্কা দেয়।

Back to top button