ঈ’র্ষায় জ্ব’লে উঠল সার্থক! স্রোতের বিয়ে তাকে আটকাতেই হবে! জমে গেল আজকের পর্ব

এই মুহূর্তে জি বাংলার (Zee Bangla) মিঠিঝোরা (MithiJhora) ধারাবাহিকটি বাংলার ঘরে ঘরে সবার কাছে অত্যন্ত প্রিয় হয়ে উঠেছে। এই ধারাবাহিকের প্রত্যেকটি চরিত্র এখন মানুষের খুব কাছের। মাঝে একবার এই ধারাবাহিকটি টিআরপি তালিকায় প্রথম পাঁচে উঠে এসেছিল। এই ধারাবাহিকের নায়িকা রাই দর্শকদের কাছে সেরা নায়িকা। এই চরিত্রের অভিনয় করতে দেখা যাচ্ছে জনপ্রিয় অভিনেত্রী আরাত্রিকা মাইতিকে। এখানে নায়ক হিসেবে দেখা যাচ্ছে অভিনেতা সুমন দেকে।

ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, রাই এখন আবার একটা সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে এসেছে। সে ঠিক করেছে আর কোনদিনও অনির্বাণকে সে ফিরিয়ে নেবে না। আবার এই অবিশ্বাস অসম্মান অ’ত্যাচার ইত্যাদির মধ্যে ফিরতে চায় না ধারাবাহিকের নায়িকা। জীবনে অনেক কষ্ট করেছে সে। এবার একটু শান্তিতে একা থাকাটাকেই গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাই। কিন্তু অনির্বাণ চুপ করে বসে নেই, সে নানা রকম ভাবে চেষ্টা করছে রাইকে ফেরানোর।

MithiJhora, Zee Bangla, Bengali Serial, Bengali television, মিঠিঝোরা, জি বাংলা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন

মিঠিঝোরা আজকের পর্ব ২৭ সেপ্টেম্বর (MithiJhora Today Episode, MithiJhora Today Episode 27 September)

ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, অনির্বাণ প্রায়শ্চিত্ত করতে চায়। তাই জন্য সে চেষ্টা করছে বিক্রম অর্থাৎ রাইয়ের দাদাকে আবারো আগের মতন সুস্থ স্বাভাবিক করে তুলতে। এটা করতে গেলে একটা অপারেশন করতে হবে আর সেটা করার জন্যই অনির্বাণ নিজের এক ডাক্তার বন্ধুকে দেশে ডেকে পাঠায়। সেই ডাক্তারের নাম ডাক বিরাট। বিক্রম বাড়িতে বসে থাকতে থাকতে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছিল তাই এই সুযোগটাকে সে কাজে লাগানোর সম্পূর্ণ চেষ্টা করে।

ডাক্তার তাকে আশার আলো দেখায়। সে আবার সুস্থ হওয়ার স্বপ্ন দেখে। বিক্রম মিষ্টিকে বলে, এই কথাগুলো যেন কোনভাবেই রাই না জানতে পারে। কারণ অনির্বাণ খুব ভালো করেই জানে রাই যদি এসব জানতে পারে তাহলে এই সব কিছুকে দয়া হিসেবে ভাবতে পারে সে। এতে হয়তো চিকিৎসায় রাই বাধা দেবে না কিন্তু ফিরে আসার সম্ভাবনা কমে যাবে। অন্যদিকে নিজের বন্ধুর সাথে কথা বলে অনির্বাণ বুঝতে পারে এই চিকিৎসায় অনেক খরচা। সেই সমস্ত টাকা নিজেই দেবে বলেই ঠিক করে ফেলে অনির্বাণ।

আরও পড়ুন: ইশার ভন্ডামি শেষ! পর্ণার ভয় জুজু হয়ে গেল ইশা! জমে ক্ষীর ধারাবাহিকের আজকের পর্ব

স্রোতের কথায় ক্ষেপে গেল সার্থক

অন্যদিকে স্রোতকে গাড়ি করে বাড়ি পৌঁছে দেওয়ার সময় স্রোতের টিউশন পড়ানো তারপর নিজের পড়াশোনা করা সবকিছুর কথা শুনে বেশ খারাপ লাগে সার্থকের। সে ভাবতে থাকে মেয়েটা কত কষ্ট করেই না পড়াশোনা করছে। সার্থক ভালো কথায় স্রোতকে বোঝায়, সে যেন এই বিয়েটা করতে রাজি না হয়। সব থেকে ভালো হবে সে যেন আগামীকাল তাদের বাড়িতে না আসে। কিন্তু স্রোত স্পষ্ট জানিয়ে দেয়, আঙ্কেল তার গুরুজন আর সে কখনো তার গুরুজনের কথা অমান্য করতে পারবে না। কথাগুলো শুনে আরো রেগে যায় সার্থক। কারণ সে কোনভাবেই চায়না স্রোতের বিয়ে হয়ে যাক।

Back to top button