‘চলার পথে অনেক কাঁটা আসবে, সেগুলোকে উপড়ে ফেলতে হবে,’- কাকে কাঁটা বলে কটাক্ষ করলেন দেব?

বর্তমানে সাধারণ মানুষের কাছে তিনি কেবলই একজন অভিনেতা নন, পাশাপাশি মেদিনীপুরের ঘাটালের তৃণমূল সাংসদও বটে। অভিনয়ের পাশাপাশি রাজনৈতিক ময়দানে চুটিয়ে কাজ করে চলেছেন তিনি। নিশ্চয়ই বুঝতে পারছে না কার সম্পর্কে আলোচনা করা হচ্ছে। হ্যাঁ, অভিনেতা দেবের (Dev Adhikari) সম্পর্কে বলা হচ্ছে এতক্ষণ ধরে। পূজোতে প্রতিবছর দেব অভিনীত একটা করে ছবি মুক্তি পায়। যা নিয়ে দর্শকের মাঝে বিশাল উত্তেজনা থাকে। এবারও তার অন্যথা হচ্ছে না।

পুজো এবং জন্মদিন এই দুই উপলক্ষে প্রতিবছরই প্রায় দেবের ছবি মুক্তি পায়। এ বছর পুজোতে তেমনি মুক্তি পাচ্ছে সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় দেব অভিনীত ছবি টেক্কা। ছবিতে দেবের সাথে থাকছেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র এবং অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। ছবি মুক্তির আগে সাক্ষাৎকারে ধরা দিলেন অভিনেতা দেব জানালেন নানান কথা। প্রথমে ছবিতে নিজের চরিত্র নিয়ে জানালেন দেব। ছবিতে তার চরিত্রের নাম একলাখ আলম, দেব জানালেন ‘প্রথমবার আমি এই ধরনের কোন বোল্ড চরিত্রে অভিনয় করছি, টেক্কা আমার জীবনে অভিনীত অন্যতম কঠিন চরিত্র। এই ধরনের চরিত্রের আগে আমাকে কেউ কখনো দেখেনি। তাই একটুখানি চিন্তায় রয়েছি। দর্শক আমাকে এই চরিত্রে মেনে নিতে পারবেন কিনা। অবশ্যই অভিনেতা হিসেবে সব ধরনের চরিত্র করাটাই স্বাভাবিক। তবে প্রথমবার এই ধরনের চরিত্রে অভিনয় করে একটুখানি চিন্তায় রয়েছি।’

actor

এরপর দেবের কাছে জানতে চাওয়া হয় তার প্রথম ছবি অগ্নিশপথ জনপ্রিয়তা পায়নি, আজকে দাঁড়িয়ে দেবের সব কটি ছবি জনপ্রিয়। সেই সময়টা কি ফিরে দেখা হয়? দেবের কথায় ‘ওইদিনগুলো ফিরে দেখার সময় পাইনা, ফিরে দেখতেও চাই না। তবে হ্যাঁ মানুষ নিজের ভালো খারাপ সবকিছু থেকেই শিক্ষা নেয়। খারাপটা থেকে আমিও শিখেছি এখনো শিখে চলেছি। তবে আগে কি হয়েছে সেটা নিয়ে আটকে থাকি না সময়ের সাথে এগিয়ে চলি।’ অভিনয় জীবনের প্রথম নায়িকা রচনার সঙ্গে তার এখনো ভালো সম্পর্ক, তিনি কি সবাইকে একসঙ্গে নিয়ে চলতেই ভালোবাসেন? দেবের কথায় ‘সাফল্য টাকে আমি অন্যভাবে দেখি, জীবনে চলার পথে যদি সবাই একসঙ্গে হাত ধরে বন্ধুর মত চলে তাহলে তো ভালই। আমি জীবনের সফল হয়ে গেলাম বলেই পুরনো সবাইকে ভুলে গেলাম সেটা একবারই নয় আমি সবাইকে নিয়ে চলতে ভালোবাসি। জীবনে চলার পথে অনেক কাঁটা আসবে সেই কাঁটা গুলোকে তোমাকেই পেরিয়ে যেতে হবে।’ তবে সাফল্য সব সময় ঈর্ষা এনে দেয়, সেই বিষয়টাকে কি করে সামলান দেব? অভিনেতার কথা আমার সামনেই অনেকে সেই ঈর্ষা দেখান, কেউ পিছনেও দেখায়। তবে আমি এসবে খুব একটা মাথা ঘামাই না। নিজের জীবনে এতটাই ব্যস্ত যে এগুলো দেখার সময় থাকে না আমার।

এইসময় দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়া জুড়ে টেক্কা ছবির মুক্তি নিয়ে ট্রোল হচ্ছে অভিনেতা অভিনেত্রীরা, এই নিয়ে কি বলতে চান দেব? অভিনেতার কথা ‘সিনেমা বিনোদন এটা আমার অফিস, আমার কাজ। অনেকেই যারা মিছিলে হেঁটেছেন তারাও অফিসে গিয়েছেন। সবাই কাজের পাশাপাশি মিছিল করেছে, তাদের কেউ প্রশ্ন করেনি। প্রতিবাদ মানে তুমি কিছু করবে না এমনটা নয়, প্রতিবাদ মানে তুমি সবকিছু করবে, শুধু প্রতিবাদটা ভুলবেনা। সিনেমা করে তো আমাদের পেট চলে তা নয় আরো অনেক মানুষের পেট চলে। আর আমার প্রতিবাদটা শুধু সিপিকে সরানো নয়, আমার প্রতিবাদটা নারী সুরক্ষার জন্য।’

আরও পড়ুনঃ ‘টলিউড কাজ পেতে গেলে ঘনিষ্ট হতেই হবে’- বিস্ফোরক ঋতাভরী চক্রবর্তী

বর্তমানে ঘাটালের কি অবস্থা? দেবের কথায় ‘প্রায় আড়াই লক্ষ কিউসেক জল ছাড়া হয়েছে। অবস্থা খুবই খারাপ, সাধারণ মানুষ আমাদেরকেই জানাচ্ছে তাদের পরিস্থিতির কথা। মানুষ খুব কষ্টে আছে, আমরা সবাই মিলে চেষ্টা করছি কষ্টটাকে ভাগ করে নেওয়ার পরিস্থিতি আবার স্বাভাবিক করে তোলার। কিন্তু বন্যায় যাদের ঘর ভেসে গেছে, যাদের ঘর ভেঙে গেছে তাদের কষ্টের কাছে আমি যাই বলি না কেন সেটা কিছুই না।’

Back to top button