মেদহীন হতে গিয়েই বাঁধল বিপত্তি! ডায়েট করতে গিয়ে আইসিইউ-তে ভর্তি বাঙালি অভিনেত্রী!

বর্তমান যুগে মানুষ যত বেশি মেদহীন হয় তাকে রূপোলি পর্দায় অর্থাৎ চলচ্চিত্র জগতে ( Tollywood Industry ) তত বেশি সুন্দরী মনে করা হয়। একটা সময় ছিল যখন মেদ হীন নারীদের রুগ্ন মনে করা হত আর স্বাস্থ্যবতী নারীদের থিয়েটার ও চলচ্চিত্রে দেখা যেত, সুন্দরী হিসেবে তাদেরকেই গণ্য করা হত। কিন্তু বর্তমানে যুগের চাহিদা অনুযায়ী রূপোলি পর্দার অভিনেত্রীরা নিজেদের মেদ হীন রাখতেই বেশি পছন্দ করেন। তবে সম্প্রতি বাংলা চলচ্চিত্র জগতের এক অভিনেত্রী ( Actress ) নিজেকে মেদহীন রাখতে গিয়ে অসুস্থ হয়ে পড়লেন!

নিজেকে ছিমছাম রাখতে ও বাড়তি ওজন ঝেড়ে ফেলতে তাই কতরকমের কসরত করেন তারকারা। বর্তমান যুগের অনেক তারকাদের দেখা যায় বাড়তি ওজন কমাতে তারা খাদ্যাভ্যাসে পরিবর্তন আনছেন ও জিম করছেন। অনেক সময় দেখা যায় যে অনেকেই অতিরিক্ত ওজন কমাতে গিয়ে নানান রকম সমস্যার সম্মুখীন হয়েছেন। সম্প্রতি যেমন দেখা যাচ্ছে যে ডায়েট করতে গিয়ে রীতিমত বিপদে পড়েছেন জনপ্রিয় এক নায়িকা।

হ্যাঁ, নিজের ওজন ঠিক রাখতে ডায়েট মেনে চলতেন তিনি। এবার সেই ডায়েট করতে গিয়েই টলিউড ইন্ডাস্ট্রির জনপ্রিয় নায়িকাকে ভর্তি হতে হল আই সি ইউ তে। অভিনেত্রীর ঘনিষ্ট সূত্রে পাওয়া খবর অনুযায়ী ডায়েট ও স্ট্রেসের কারণে হঠাৎ করে নায়িকার রক্তচাপের মাত্রা মারাত্মকভাবে কমে গিয়ে হয়ে যায় ৬০/৪০। তিনবার অজ্ঞান হয়ে পড়েন তিনি- এরপর পরিবারের তরফ থেকে তাকে তাড়াতাড়ি কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

এরপরেও তার অবস্থার উন্নতি না হওয়ায় আই সি ইউ তে ভর্তি করা হয় তাকে। একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, “ পেশার জন্যই তাকে ডায়েট করতে হয়। আসলে ডায়েট তো আমি একা করছি না। আমাদের সকলকেই করতে হয়। এটা আমাদের পেশার দাবি। তবে বেশ কয়েক দিন ধরেই কাজ চলছিল। তার জন্য অনেকটা ওজন কমানোর প্রয়োজন ছিল। ফলত ঠিক করে খাওয়াদাওয়া হয়নি। ব্যক্তিগত জীবনেও বেশ কিছু ঘটনায় চিন্তিত ছিলাম। সেই কারণেই এটা হয়েছে। তবে হ্যাঁ মাঝেমধ্যে মনে হয় এই পেশার তো একটা বাড়তি চাপ রয়েছে নিজেকে ছিপেছিপে দেখানোর। ”

আরও পড়ুন: ‘স্বস্তিকা সুবিধাবাদী… এতগুলো প্রেম করতে পারিনি এটাই আমার খামতি’, বিস্ফোরক শ্রীলেখা মিত্র

জনপ্রিয় এই অভিনেত্রী বাংলা ছবিতে কাজ করার পাশাপাশি হিন্দি ছবিতেও কাজ করে ফেলেছেন ইতিমধ্যেই। এমনকি বাংলা ধারাবাহিক ও ওয়েব সিরিজেও কাজ করেছেন তিনি। বলিউডের অভয় দেয়ালের বিপরীতে ‘জে এল ফিফটি’ তে অভিনয় করে ফেলেছেন তিনি। অভিরূপ ঘোষের ওয়েব সিরিজ ওঝাতে কাজ করার পাশাপাশি ‘অন্য রূপকথা’, ‘আশমানি ভোর’ ছবিতে তার অভিনয় দেখে মুগ্ধ হয়েছেন দর্শক। জনপ্রিয় এই অভিনেত্রী হলেন টলিউডের পূজারিণী ঘোষ, গতবছর যাকে ‘কৈফিয়ৎ’ নামের ছবিতে এক মুসলিম মহিলার চরিত্র করতে দেখা গিয়েছিল।

Back to top button