আনন্দী ধারাবাহিকের নায়িকাকে অশ্রাব্য ভাষায় আক্রমণ! ঠিক কী ঘটেছে তার সাথে?

গত এক মাস ধরে আরজি কর কাণ্ড (R.G Kar Case) নিয়ে তোলপাড়া গোটা দেশ। এই ঘটনাকে কেন্দ্র করে পথে নেমেছে সাধারণ মানুষের পাশাপাশি টলিউডের অভিনেতা অভিনেত্রীরা। এমন অনেক অভিনেতা অভিনেত্রী রয়েছেন যারা পথে নেমে বিচারের দাবি চেয়ে সোশ্যাল মিডিয়ায় (Social Media) ট্রলের মুখোমুখি হয়েছেন কিন্তু থেমে থাকেনি। রাজ্যের মেয়েদের সুরক্ষা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে মাননীয়া মুখ্যমন্ত্রীর কাছে। এখনো বিচারের দাবি যে লড়াই থামেনি সাধারণ মানুষের মহিলা চিকিৎসকের উপর হওয়া জঘন্য অপরাধে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে দুজনকে। কিন্তু সম্পূর্ণ বিচার এখনো পায়নি তিলোত্তমা।
এসবের পরে টলি পাড়াতেও এক নির্মম ঘটনা ঘটে গিয়েছে। কাজ না পাওয়ায় গায়ে আগুন দিয়েছে একজন হেয়ার ড্রেসার। সেই নিয়ে তোলপাড় টলি পাড়ার অন্দরমহল। একের পর এক ঘটনায় প্রতিবাদী হয়ে উঠছেন টলিউডের অভিনেতা অভিনেত্রীরা। নিজেদের কাজের জায়গাতে যদি এই ধরনের ঘটনার সাক্ষী থাকতে হয় তাহলে সাধারণ মানুষের সুরক্ষা নিয়ে সত্যি প্রশ্ন উঠছে। এবারে এরকমই এক ঘটনা ঘটলো জনপ্রিয় অভিনেত্রীর সঙ্গে।
আরজি কর কাণ্ডে বিচার চেয়ে পথে নেমেছিলেন। বিচারের দাবিতে গলা ফাটিয়েছিলেন আর পাঁচটা সাধারণ মানুষের সঙ্গে, প্রতিবাদ করেছিলেন। তারপর থেকেই হেনস্তার শিকার হতে হয়েছে জি বাংলার সদ্য শুরু হওয়া ধারাবাহিক আনিন্দী এর নায়িকা কে। অনেকদিন ধরে সোশ্যাল মিডিয়াতে সমালোচনা, ট্রোলের শিকার হতে যাচ্ছে অভিনেত্রীকে। এই নিয়ে কলকাতা পুলিশকে অভিযোগ জানিয়েছিলেন তিনি। তবে কোন লাভ হয়নি।
সোশ্যাল মিডিয়ায় পোস্টে নিজের দাবী জানান অভিনেত্রী
কিছুদিন আগেই অভিনেত্রীর নতুন ধারাবাহিক আনিন্দী শুরু হয়েছে। বর্তমানে শুটিংয়ের কাজে ব্যস্ত থাকায় সোশ্যাল মিডিয়াতে খুব একটা সক্রিয় থাকেন না। তবে সোশ্যাল মিডিয়া খুললেই ট্রোল সমালোচনা ভরা পোস্ট দেখা যাচ্ছে অভিনেত্রীকে নিয়ে। মঙ্গলবার রাতে তিনি কয়েকটি স্ক্রিনশট শেয়ার করেন। যেখানে অশ্লীল ভাষায় অভিনেত্রীকে আক্রমণ করা হয়েছে। সোশ্যাল মিডিয়াতে বাধ্য হয়ে কলকাতা পুলিশকে ট্যাগ করে একটি পোস্ট করেছেন তিনি। পোস্টে অভিনেত্রী লেখেন, ‘কলকাতা পুলিশকে নিয়ে আবার পোস্ট করলাম। জনগণ আপনারা এই সবের বিরুদ্ধে স্টেপ নেবেন নাকি চুপ করে থেকে এদের উৎসাহ দেবেন। যদিও আমি পোস্ট করতাম না কিন্তু মনে হল জনতা দেখুক পুলিশ কাদের এনকারেজ করছে। কেউ রাগের প্রতিক্রিয়া দেবেন না।’
আরও পড়ুন: গভীর কষ্ট বুকে চেপে মানুষকে হাসিয়েছেন শুভাশিস মুখোপাধ্যায়, তার রুক্ষ জীবনের কাহিনী চোখে জল আনবে আপনার
অভিনেত্রী রূপালী ভট্টাচার্য এই পোস্ট করেন। বর্তমানে জি বাংলার আনিন্দী ধারাবাহিকে তাকে নন্দিনী চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে। তার চরিত্র সম্পর্কে এখনো বিশেষ কিছু জানা যায়নি। তবে বেশ গুরুত্বপূর্ণ চরিত্রে যে অভিনেত্রীকে দেখা যেতে চলেছে সেটা বোঝা যাচ্ছে। একসময় ভারতীয় জনতা পার্টির দলে যোগ দিয়েছিলেন অভিনেত্রী। তবে প্রতিবাদের মিছিলে তিনি কোন রাজনৈতিক দলের হয়ে নামেননি। একজন সাধারণ মেয়ে হয়ে নেমেছিলেন। তিনিও একজন মেয়ে তাই যা হয়েছে সেটা তিনিও অনুভব করতে পারছেন।

