লাহিড়ী বাড়ির নিয়ম ভেঙে বিপদের মুখে আনন্দী! জমজমাট আজকের পর্ব

বাংলা ধারাবাহিক জগতে যোগ হয়েছে আরও একটি নতুন ধারাবাহিক। কিছুদিন আগেই জি বাংলার (Zee Bangla) পর্দায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘আনন্দী’ (Anandi)। এই ধারাবাহিকের হাত ধরে ফের আরো একবার জুটি হিসেবে জি বাংলার পর্দায় ফিরেছে অভিনেত্রী অন্বেষা হাজরা (Annwesha Hazra) এবং অভিনেতা ঋত্বিক মুখার্জি (Writwik Mukherjee)। তাদের নতুন ধারাবাহিকের গল্প দর্শকদের কতটা মন জয় করে নিতে পারে এবারে সেটাই দেখার অপেক্ষা।

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে নার্স হিসেবে আনন্দী পাশ করে গিয়েছে আদিদেবের প্রথম পরীক্ষায়। তাই তাকে ঠাম্মীর দেখাশোনা করতে রাখা হয়েছে। আনন্দী দারুণ কায়দা করে ঠাম্মীকে ইনজেকশন দিয়ে সকলকে চমকে দিয়েছে। এখন থেকে সে ঠাম্মীর দেখাশোনা করবে। ঠাম্মীও আনন্দীকে বেশ পছন্দ করা শুরু করেছে। কিন্তু ঠাম্মীর আবদার মেটাতে গিয়ে আদিদেবের কাছে বকাও শুনতে হয় তাকে।

Anandi, Zee Bangla, Bengali Serial, Bengali Telivision, আনন্দী, জি বাংলা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, Anandi Today Episode 24 September, আনন্দী আজকের পর্ব ২৪ সেপ্টেম্বর, আনন্দী আজকের পর্ব

আনন্দী আজকের পর্ব ২৫ সেপ্টেম্বর (Anandi Today Episode 25 September)

ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হবে ঠাম্মীকে লুচি খাওয়ানোর জন্য আদিদেব আনন্দীকে কড়া কথা শুনিয়ে দেয়। আনন্দীর মন খারাপ দেখে ঠাম্মীর খুব খারাপ লাগে তিনি বলেন আদিদেব ওরকম মুখেই কড়া কথা বলে আসলে তার মনটা খুবই ভালো। এরপর আনন্দী ঠাম্মীর মন রাখতে তার সাথে বসে সিদ্ধ ভাত খায়। সেই সাথে মুখস্ত করে নেয় ঠাম্মীর ডায়েট চার্ট। এরপর দেখা যায় খাওয়ার পর ঠাম্মীর ওষুধের জন্য জল গরম করতে রান্নাঘরে যায় আনন্দী। ঠিক সেই সময় লাহিড়ী বাড়িতে প্রবেশ করে নন্দিনী। নন্দিনী হল শহরের নামি নার্সিংহোমের মালকিন।

লাহিড়ী বাড়িতে নন্দিনীর মুখোমুখি আনন্দী

নন্দিনী বাড়িতে প্রবেশ করতে না করতেই আদিদেবের মায়ের মুখের হাসি মিলিয়ে যায়। সকলেই প্রায় জড়োসড়ো হয়ে যায়। বাড়িতে ঢুকেই প্রথমে নন্দিনী তার লোকেদের বাড়ির ড্রয়িং রুমের সমস্ত জিনিস সরিয়ে দিয়ে সুন্দর করে সাজিয়ে তুলতে বলে। এমনকি রান্নাঘর বন্ধ করে দিতে বলে, কারণ সন্ধ্যেবেলা এই বাড়িতে পার্টি হবে। কিন্তু তখন আনন্দী বেরিয়ে এসে বাঁধা দিয়ে বলে রান্নাঘর বন্ধ হয়ে গেলে ঠাম্মীর জল গরম, খাওয়ার বানানো যাবে না তাই রান্নাঘরটা যেন খোলা রাখা হয়। আনন্দীকে দেখে নন্দিনী যা নয় তাই বলে, আনন্দী ভদ্রভাবেই তার কথার উত্তর দেয়। কিন্তু এর মাঝেই নেমে আসে আদি। আদি আসার পর তার মা সবটা তাকে বলে, সব শুনে সে আনন্দীকে বলে দেয় ঠাম্মীর ডায়েট যেন এদিক ওদিক না হয়। তার জন্য যদি রান্নাঘর খোলা রাখতে হয় তাহলে রান্নাঘর খোলাই থাকবে।

আরও পড়ুনঃ ‘সবাই খাওয়া খাইয়ি করতে ব্যস্ত… তিন মাস ধরে কাজ পাচ্ছি না, হুমকি পাচ্ছি’, শ্রীলেখাকে ফোন টেকনিশিয়ানের

এরপর নন্দিনী আদিকে সন্ধ্যার পার্টিতে আসার জন্য বলে। কিন্তু আদি জানিয়ে দেয় পার্টিতে আসার চেয়েও তার কাছে তার রোগীদের দেখা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এরপর আনন্দী চলে যায় ঠাম্মীকে ওষুধ খাওয়াতে। ওষুধ খাওয়াতে খাওয়াতে আনন্দী বলে আজ বাড়িতে কত বড় পার্টি হতে চলেছে। ঠাম্মী সেখানে কি করবে? উত্তরে ঠাম্মী জানায় তাদের এই বাড়ির অনুষ্ঠানে যাওয়া বারণ। নিজের মনের সব কথা আনন্দীর সামনে প্রকাশ করেন। এরপর হাসি মজার ছলে আনন্দীকে নাচ গান করে দেখায়। এসব দেখে আনন্দী বলে ঠাম্মীকে আজ পার্টিতে যেতেই হবে। এরপর আনন্দীকে ঠাম্মী একে একে বাড়ির সকলের পরিচয় বলতে থাকে। লাহিড়ী বাড়ির মেয়ে বউরা কেউ এই পার্টিতে আসার অনুমতি পায় না। কিন্তু সন্ধ্যেবেলা জোর করে ঠাম্মীকে পার্টিতে নামিয়ে আনে আনন্দী। আদির মা বাধা দিলে তার কথাও শোনে না। নিচে নামতে গিয়ে অসাবধানতায় বসে আনন্দীর হাত লেগে কাঁচের গ্লাস ভেঙে যায়। এরপরই দেখা যায় আদিদেবের বাবা পার্টিতে সবার সামনে দাঁড়িয়ে আদির মা ও ঠাম্মীকে অপমান করে। আর তখনই বাড়িতে প্রবেশ করে আদি। এবারে কি হবে সেটা জানার জন্য আগামী পর্বে চোখ রাখতে হবে।

Back to top button