‘সবাই খাওয়া খাইয়ি করতে ব্যস্ত… তিন মাস ধরে কাজ পাচ্ছি না, হুমকি পাচ্ছি’, শ্রীলেখাকে ফোন টেকনিশিয়ানের

টলিউডের কন্ত্রভার্সিয়াল কুইন যদি কাউকে বলা হয় তাহলে প্রথমেই উঠে আসে শ্রীলেখা মিত্রের (Sreelekha Mitra) নাম। বিভিন্ন বিষয়ে তিনি যতবারই মুখ খুলেছেন সেই কথাটা নিয়ে তৈরি হয়েছে তুমুল সমালোচনা। রাজনৈতিক বিষয় হোক বা টলিউড ইন্ডাস্ট্রির (Tollywood Industry) কোন বিষয় যখনই তিনি অন্যায়ের প্রতিবাদ করেছেন, সত্যি কথা বলেছেন ততবার তাকে কোণ ঠাসা করে দেওয়ার চেষ্টা করা হয়েছে। কিন্তু শ্রীলেখা কখনোই চুপ থাকেনি। বরাবরই সত্যিটাকে সত্যি বলে প্রকাশ করেছেন এবং সত্যি বলতে কখনো পিছপা হননি।

টলিউড ইন্ডাস্ট্রিতে দুই দশকেরও বেশি সময় ধরে যুক্ত রয়েছেন শ্রীলেখা। তবে শেষ কয়েক বছর তাকে, টেলিভিশনের পর্দায় বা বড় পর্দায় অভিনয় করতে দেখা যায়নি। হতে পারে তার এই সত্যি কথা বলা, বেফাঁস মন্তব্যের কারণেই তিনি কাজ পান না। তবে সেই নিয়ে কখনোই আক্ষেপ ছিল না শ্রীলেখার। এর আগেও একাধিকবার টলিউডের অন্ধকার দিক নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী। সম্প্রতি আবারও এক সাক্ষাৎকারে ধরা দিয়েছেন তিনি।

আপনারা সকলেই নিশ্চই জানেন কিছুদিন আগেই টলিউডের অন্দরমহলে এক জঘন্য ঘটনা ঘটে গিয়েছে। ইন্ডাস্ট্রিটির একজন হেয়ার ড্রেসার কোন এক দুর্ঘটনার স্বীকার হয়ে বাধ্য হয়ে গায়ে আগুন দিতে গিয়েছিলেন। যদিও তিনি বর্তমানে বিপদমুক্ত, ভগবানের আশীর্বাদে তিনি নতুন জীবন পেয়েছেন। ঘটনার পর থাকে বাঙ্গুর হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানেই চিকিৎসা হয়েছে তার। এই ঘটনার পর থেকে সোচ্চার হয়েছে টলিউডের অভিনেতা অভিনেত্রীরা। নিজেদের সুরক্ষা নিয়ে দাবি তুলে যেন প্রত্যেকে।

সাক্ষাৎকারে শ্রীলেখা মিত্রের বক্তব্য

সম্প্রতি সাক্ষাৎকারে শ্রীলেখা বলেন তিনি চার বছর আগে মহিলাদের উপর হওয়া নির্যাতন নিয়ে কথা বলেছেন। কিন্তু সেই সময় তাকে জনপ্রিয় সাংবাদিক মৌপ্রিয়া নন্দী, শর্মিষ্ঠা গোস্বামী মত একাধিক জন তাকে ডিফ্রেম করার চেষ্টা করেছিল। শ্রীলেখা মিত্র জানা এই ধরনের ঘটনা ফিল্ম ইন্ডাস্ট্রিতে নতুন কিছু নয়। বরাবরই যারা পরিচালক, প্রযোজকদের কাছের মানুষ, তাদের পরিচিত, তাদের সঙ্গে যাদের সুসম্পর্ক তাদের কাজ দিয়ে এসেছে। যারা ট্যালেন্ট থাকা সত্ত্বেও শুধুমাত্র পেছনে কোন ব্যাকগ্রাউন্ড সাপোর্ট না থাকায় কাজ পাই না তাদের জন্য সত্যি ফিল্ম ইন্ডাস্ট্রি নয়। অভিনেত্রী আরো জানান যে তার কাছে এরকম বহু টেকনিশিয়ান এর ফোন এবং মেসেজ আসে যারা দিনের পর দিন কাজ না পেয়ে বসে আছে। তারা শুধুমাত্র কাজের খোঁজে তাকে মেসেজ করে।

আরও পড়ুন: ধর্ষ’ণের দৃশ্যে পাশবিক রাহুল! অভিনেতার বিরুদ্ধে মুখ খুললেন এবার অ্যানিমেল খ্যাত অভিনেত্রী

শ্রীলেখার কথায় প্রতিটি ইউনিটে এবং প্রতিটি সেটে প্রতি মাসে দুবার করে একজন সাইক্রেটেস্ট আসা উচিত। অভিনেতা অভিনেত্রীদের মনের অবস্থা কি, তারা কি ভাবছে, কি করতে চাইছে সেসব জানাটা দরকার। অভিনেত্রীর কোথায় “এখন যারা পরিচালক প্রতিযোগিতায় ছাতার তলায় রয়েছে তারাই একমাত্র সুযোগ সুবিধা পায়। এছাড়া যারা পরিশ্রম করে, সত্যিকারের যাদের যোগ্যতা রয়েছে তারা কাজ পায় না।” আরও জানান “সুশান্ত সিং এর মৃত্যু আমাকে আরও ভাবিয়ে তুলেছিল, আমাকে সেই সময় অনেকেই বলেছিল আমার মধ্যে অনেক খামতি আছে, আমি ভিকটিম কার্ড প্লে করছি। তবে তাদের কথায় পাত্তা দিইনি। আমার কথা হচ্ছে আমরা এই ইন্ডাস্ট্রিতে তো কারো কাছে ফেবার চাইতে আসিনি, কাজ চাইতে এসেছি। নিজের যোগ্যতায় কাজ পাওয়ার জন্য এসেছি।” সাক্ষাৎকারে নিজের ভেতরে থাকা রাগ যেন আরো বেশি করে উগরে দিয়েছেন অভিনেত্রী।

Back to top button