কবে, কোথায় মুক্তি পেয়েছিল মহিষাসুরমর্দিনীর প্রথম ছবি? কারা ছিলেন দুর্গা এবং অসুরের ভূমিকায়? জেনে নিন সেই ইতিহাস

হাতের মাত্র কয়েকটা দিন, তারপরই শুরু হবে বাঙালি সবথেকে বড় মহোৎসব দুর্গোৎসব (Durga Puja)। চারিদিকে এখন থেকেই সাজো সাজো রব। আর দুর্গাপূজার আগে প্রত্যেক বাঙালির মনেই মহালয়া নিয়ে থাকে টানটান উত্তেজনা থাকে। কারণ এই দিন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের (Birendra Krishna Bhadra), গলায় মহিষাসুর মর্দিনী শুনে সকলের ঘুম ভাঙ্গে। ভোর চারটা থেকে প্রত্যেকের ঘরে ঘরে রেডিওতে শোনা যায় সেই কন্ঠ। এটা যেন একটা বাঙালির রীতি রেওয়াজের মধ্যে যুক্ত হয়ে গিয়েছে।

প্রথমবার যেমন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কন্ঠে আমরা মহিষাসুর মর্দিনী শুনতে পেয়েছিলাম রেডিওতে। তেমনি প্রথম বার টেলিভিশনের পর্দায় যখন মহিষাসুর বধ সম্প্রচারিত হয়েছিল তা নিয়ে সেই সময় মানুষের মনে আলাদাই উত্তেজনা ছিল। তবে প্রথম মহিষাসুর বধ নিয়ে সিনেমা তৈরি হয়েছিল তা হয়তো এখন অনেকেই জানেন না। আজকে মহিষাসুর বধের সেই ছবি নিয়ে আপনাদের সঙ্গে এই প্রতিবেদনে বিস্তারিত আলোচনা করব।

টেলিভিশনের পর্দায় প্রথম মহিষাসুর বধের কাহিনী তুলে ধরেছিলেন পরিচালক হরি ভঞ্জ। তার পরিচালনাতেই সাফল্যের সঙ্গে এই ছবি পর্দায় দেখানো হয়েছিল। ১৯৫২ সালে প্রথম মহিষাসুর বধ চলচ্চিত্রের পর্দায় নিয়ে আসা হয়। এই ছবির প্রযোজনা করেছেন নিউ ইন্ডিয়া থিয়েটার্স লিমিটেড। এই ছবির কাহিনী লিখেছিলেন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র। পরিবেশনা করেছিল কনক ডিস্ট্রিবিউটস। সাদা কালো ফরম্যাটে এই ছবি দেখানো হয়েছিল। মুক্তি পেয়েছিল ১৯৫২ সালের ১৮ই অক্টোবর।

এই ছবিতে অভিনয় করেছেন কমল মিত্র, পদ্মা দেবী, অজিত প্রকাশ, সন্তোষ সিংহ, গুরুদাস বন্দ্যোপাধ্যায়, সাবিত্রী চট্টোপাধ্যায়, বাণী গঙ্গোপাধ্যায়, সুদীপ্ত রায়, জয়শ্রী সেন, ধীরাজ দাস, ভানু বন্দ্যোপাধ্যায়, শ্যাম লাহা। ক্যামেরার দায়িত্বে ছিলেন তারা দত্ত, বিভূতি চক্রবর্তী, শিল্প নির্দেশনায় দায়িত্বে ছিলেন সুনীল সরকার, সম্পাদনার দায়িত্বে ছিলেন রবীন দাস, ছবির গানের গীতিকার ছিলেন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র, পুলক বন্দ্যোপাধ্যায়, লতিকা চট্টোপাধ্যায়, গানের সুরকার ছিলেন দক্ষিণামোহন ঠাকুর।

আরও পড়ুন: বড়দিকে বাঁচাতে বিরাট আত্ম ব’লিদান জগদ্ধাত্রীর! মৃ’ত্যুমুখে তার আসন্ন সন্তান!

ছবিতে মা দুর্গার ভূমিকায় পদ্মাবতি দেবীকে দেখা গিয়েছিল। আর মহিষাসুরের এর ভূমিকায় দেখা গিয়েছিল কামাল মিত্রকে। এই গল্প আদি শক্তি চন্ডীমঙ্গল থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হয়েছে। রাজা সুরাট এর অকাল বোধনের পুজো কে চিত্রিত করা হয়েছে এই ছবিতে। তার সঙ্গে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র এর চন্ডি পাঠ মন্ত্র মুগ্ধ করেছে সকলকেই। এই ছবিটি ১৯৫২ সালের দুর্গা পুজো তে প্রথম মুক্তি পেয়েছিল।

Back to top button