নার্স হিসেবে লাহিড়ী বাড়িতে পা রাখলো আনন্দী! জমে ক্ষীর ধারাবাহিকের আজকের পর্ব

গতকাল থেকে জি বাংলার (Zee Bangla) পর্দায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘আনন্দী’ (Anandi)। ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী অন্বেষা হাজরা (Annwesha Hazra) এবং অভিনেতা ঋত্বিক মুখার্জি (Writwik Mukherjee)। জি বাংলার এক সময় জনপ্রিয় ধারাবাহিক ‘এই পথ যদি না শেষ হয়’ পরে আবারো তাদের জুটিকে একসঙ্গে দেখা যাচ্ছে। এবারে দেখার অপেক্ষা এই ধারাবাহিকে কতটা জনপ্রিয়তা অর্জন করতে পারে তারা।
ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে আনন্দী একজন সাধারণ পরিবারের মেয়ে সে পেশায় একজন নার্স। তার চিকিৎসা করার পদ্ধতি বাকি নার্সদের তুলনায় একেবারেই আলাদা। নিজের মতো করে সে সব রোগীদের চিকিৎসা করে এবং তাদের সারিয়ে তোলে। অন্যদিকে আদিদেব হল একজন বিশিষ্ট নামকরা ডাক্তার। তার চিকিৎসা ভীষণই কড়া ধাঁচের। ধারাবাহিকের শুরুতেই বোঝা যাচ্ছে আদিদেব এবং আনন্দী দুজন একেবারে বিপরীত মেরুর মানুষ। একজন হাসিখুশি প্রাণোচ্ছল এবং অন্যজন গোমরা মুখো। ধারাবাহিকের প্রোমো ভিডিওতে দেখা গিয়েছিল আদির ঠাকুমাকে ইনজেকশন দেওয়া হলো সবচেয়ে বড় কঠিন কাজ। এই কাজের জন্য এর আগে কত নার্স পাল্টানো হয়েছে কিন্তু কেউই এই কাজ আজ অবধি উদ্ধার করতে পারেনি। এরপরই আনন্দীকে অ্যাপয়েন্ট করা হয় ঠাকুমার জন্য।

আনন্দী আজকের পর্ব ২৪ সেপ্টেম্বর (Anandi Today Episode 24 September)
ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হবে আনন্দী এসে হাজির হয়েছে লাহিড়ী বাড়িতে। বাড়িতে ঢুকেই প্রথমে আদিদেবকে দেখে অবাক হয়ে যায় সে। আনন্দী জানায় সে আদিদেবের অনেক বড় ফ্যান, রোগীদের কাছে সে সাক্ষাৎ ভগবান। এরপরই আদিদেব আনন্দীকে বোঝাতে থাকে তার ঠাকুমার ঠিক কি অসুখ সেই নিয়ে। সব শুনে আনন্দী রোগের চিকিৎসার নিয়ম গড়গড় করে বলে যায়। কিন্তু আদিদেব জানায় তার ঠাকুমার আসল ভয় ছুঁচ এ। কেউ তাকে আজ পর্যন্ত ইনজেকশন দিতে পারেনি। কিন্তু আনন্দী জানায় সে ঠিক পারবে চেষ্টা করে দেখুক।
এরপর আনন্দী নিজের স্টাইলে শুরু করে কাজ। বাড়ির লোকজনদের থেকে জেনে নেয় ঠাকুমা কি কি করতে ভালোবাসে। এরপর সকলে বলে তিনি লুডো খেলতে দারুণ ভালোবাসে। এই কথা শুনেই বুদ্ধি আসে আনন্দীর মাথায়। সে বাড়ির লোকেদের সাহায্যে পুরোনো লুডোর বোর্ড খুঁজে বের করে এনে সকলকে এক দান লুডো খেলতে বলে। আনন্দীর এইসব কাণ্ড কারখানা দেখে তো বাড়ির সকলে অবাক হয়ে যান। এরপর সকলে মিলে বসে লুডো খেলতে। সবার গলার আওয়াজ শুনতে পেয়ে নিচে নেমে আসে ঠাকুমা।
ঠাকুমাকে আসতে দেখে আনন্দী নিজেই এগিয়ে যায় পরিচয় করতে। প্রথমে ঠাকুমা আনন্দীকে পছন্দ না করলেও পরে লুডো খেলার সাথে সাথে আনন্দীর সাথে ভাব হয়ে যায় তার। সেই লুডো খেলার মাঝেই কখন টুক করে আনন্দী ঠাকুমাকে ইনজেকশন দিয়ে ফেলে তিনি নিজেও টের পান না। এরপর আদিদেব এগিয়ে এসে আনন্দীর প্রশংসা করে। কিন্তু প্রতিদিন কি এভাবে ইনজেনশন দেওয়া সম্ভব সেটাই হলো আনন্দীর আসল পরীক্ষা।
আরও পড়ুনঃ বিতর্কে টলিউড! কাজ হারিয়ে আ’ত্মহত্যার চেষ্টা শিল্পীর! প্রতিবাদে সরব কলাকুশলীরা!
এরপর আনন্দী ঠাকুমার সাথে তার ঘরে যায় তাকে খাওয়ার খাওয়ানোর জন্য। সেখানে ঠাকুমার সাথে নানারকম গল্প জুড়ে দেয়। এতদিন পর বয়স্ক মানুষ একজন সাথী পেয়ে মন খুলে গল্প করতে থাকেন। এরপরই ঠাকুমার খাবার নিয়ে আসে তাদের বাড়ির রান্নার মেয়ে। তাকে দেখেই ঠাকুমা তেলে বেগুনে জ্বলে ওঠে। কিন্তু আনন্দী ফের লুডোর লোভ দেখিয়ে ঠাকুমাকে খাওয়ার জন্য রাজি করিয়ে দেয়। অন্যদিকে আনন্দী খাওয়ার জন্য চলে যায়। আনন্দী টিফিনে লুচি এনেছে শুনে লোভ হয় ঠাকুমার। সে খাওয়ার জন্য বায়না ধরে। আনন্দী কিছু না বলে যেই না লুচি খাওয়াতে যাবে অমনি এসে হাজির হয় আদিদেব। এবারে দেখার অপেক্ষা ধারাবাহিকের আগামী পর্বে কী হতে চলেছে।

