কীভাবে প্রেম হয়েছিল আদৃত কৌশাম্বীর? জানলে চমকে যাবেন আপনিও!

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক মিঠাই (Mithai) করতে করতে জনপ্রিয় অভিনেতা আদৃত(Adrit Roy) রায়ের মিঠাই ধারাবাহিকের দিদিয়া কৌশাম্বী চক্রবর্তীর(Kaushambi Chakraborty) সম্পর্ক গড়ে ওঠে। এই ধারাবাহিক চলাকালীন আদৃত রায়ের দীর্ঘ দিনের প্রেমিকা সুপ্রিয়া মণ্ডলের সাথে তার সম্পর্ক ভেঙে যায় এবং সম্পর্ক গড়ে ওঠে কৌশাম্বীর সাথে। মিঠাই ধারাবাহিক চলাকালীন শোনা যেত একে অপরের সাথে ডেট করছেন তারা কিন্তু প্রকাশ্যে জিজ্ঞেস করা হলে এই সম্পর্ক নিয়ে মুখে কুলুপ এঁটে রেখেছিলেন তারা।
তাদের সম্পর্কের কি নাম এই বিষয়ে প্রশ্ন করলে আদৃত ও কৌশাম্বী নিজেদেরকে শুধুই বেস্ট ফ্রেন্ড বলে পরিচয় দিতেন সকলের সামনে কিন্তু স্টুডিওতে কান পাতলেই শোনা যেত তাদের প্রেমের গুঞ্জন। এর মাঝখানে মিঠাই খ্যাত ধারাবাহিক সৌমিতৃষাকে নিয়ে একটি বিতর্ক তৈরি হয়। কৌশাম্বীর সাথে সম্পর্ক তৈরি হওয়া এবং সেই প্রেমের সম্পর্কে সিলমোহর পরার আগে সৌমিতৃষার সাথে আদৃত রায়ের প্রেমের সম্পর্ক তৈরি হয়েছে বলে একটি গুঞ্জন শোনা যায় টলিপাড়ায়।
আদৃত ও সৌমিতৃষার মধ্যে কেউ এই বিষয়ে কোনও মন্তব্য না করলেও পরবর্তীকালে শোনা যায় দুজনের নাকি ব্রেকআপ হয়েছে এবং যে কারণে তাদের সম্পর্কের বেশ অবনতি হয়েছে। এমনকি কৌশাম্বী আদৃত সৌমিতৃষাকে নিয়ে একটি ত্রিকোণ প্রেমের কাহিনী ঘোরাঘুরি করতে থাকে বিভিন্ন ফ্যান পেজে।এরই মধ্যে কৌশাম্বী আদৃতের বিয়ের খবর শোনা যেতে থাকে ও গত ৯ই মে ২০২৪ এ বিয়ে করে নেন আদৃত কৌশাম্বী। কিন্তু কীভাবে শুরু হয়েছিল তাদের প্রেম তা অনেকেরই অজানা!
মিঠাইয়ের রাজীব খ্যাত সৌরভ বলেন, আদৃত আর কৌশাম্বী দুজন ভীষণ আলাদা মানুষ। কৌশাম্বী হচ্ছে ভীষণ ক্লাসিক্যাল, আমাদের মত মধ্যবিত্ত পরিবার, রবীন্দ্রনাথ, নজরুল, বাংলা সাহিত্য, অসম্ভব ভালো আবৃত্তি অভিনয় ঐ ভাবে বেড়ে ওঠা মানে লাল পাড় সাদা শাড়ি অষ্টমীতে অঞ্জলী আর আদৃত হল লা মার্টিনিয়া, পার্ল অফ দি কোভালো
আরও পড়ুন: বিরাট দুঃসংবাদ! বর্ষীয়ান অভিনেতা মনোজ মিত্রের জন্য ‘চোখে জল’ সমগ্র বাঙালির!
আদৃত রায় ও কৌশাম্বী চক্রবর্তীর প্রেমের শুরুর বিষয়ে কথা বলতে গিয়ে আদৃত রায় বলেন,“ঝগড়া দিয়ে শুরু হয়েছিল প্রেমের সম্পর্কটা, আমি কিছুতেই ওর রাগের সাথে কানেক্ট করতে পারতাম না, নিজের মতো থাকতো, কিন্তু রুড ভেরি রুড, টু মি স্পেশালি। আমি সৌরভদাকে বলেছিলাম, ডোন্ট টক টু হার।”এরপর আদৃত বলেন, সৌরভদাকে কথা বলতে মানা করে, আমি নিজেই কথা বলতে শুরু করি। বিয়ের পর কী কী পাল্টেছে? আদৃত বলে, কিছু পাল্টায়নি জানো তো, এখন শুধু একসাথে থাকি এটুকুই, আর ও ভীষণ ভালো কথা শোনে এবং খুব ভালো এডভাইস দেয় আর খুব সাদামাটা মনের মানুষ তাই ওর রুডনেসটাও ভীষণ রিয়েল। ও যখন আমার উপর রাগ করত তখন কারণটাও বলে দিত- এই কারণেই আদৃতের ভালো লেগে যায় কৌশাম্বীকে।

