রাইয়ের অফিসের অনুষ্ঠানে হাজির অনির্বাণ, কী হতে চলেছে আজকের পর্বে?

জি বাংলার দর্শকদের প্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম হলো ‘মিঠিঝোরা’ (Mithijhora)। ধারাবাহিকটি বেশ কয়েক মাস হয়েছে শুরু হয়েছে জি বাংলার (Zee Bangla) পর্দায়। ধারাবাহিকের গল্প ধীরে ধীরে দর্শকদের মন জয় করে নিয়েছে। প্রথমদিকে ততটা জনপ্রিয়তা না পেলেও বর্তমানে ধারাবাহিকের গল্প যে দিকে এগোচ্ছে তাতে করে দর্শক বেশ পছন্দ করছে ধারাবাহিকটি। ধারাবাহিকটিতে শুরু থেকেই তিন বোনের জীবনের গল্প ফুটিয়ে তোলা হচ্ছে।

ধারাবাহিকের গত কয়েক দিনের পর্বে দেখানো হয়েছে সুস্থ হয়ে বাড়ি আসার পর আবার অফিসে জয়েন করেছে রাই। পাশাপাশি নীলুর আবদার শৌর্যকে নীলুর কাছে আবার ফিরে আসতে বলেছে। রাইয়ের কথা রাখতে শৌর্য নতুন করে সংসার করার শুরু করেছে নীলুর সঙ্গে। কিন্তু নীলুর প্রতি তার কোনো রকম অনুভূতি নেই। অন্যদিকে রাইয়ের অফিসে ফেরার পরে তাকে এ বছরের বেস্ট ইমপ্লইড এওয়ার্ড দেওয়ার কথা জানানো হয়েছে। সেই অনুষ্ঠানে উপস্থিত থাকার নিমন্ত্রণ পত্র পেয়েছে অনির্বাণ।

মিঠিঝোরা আজকের পর্ব (Mithijhora Today Episode 23 September)

ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হবে রাই নিজের অফিসের অনুষ্ঠানের দিন সুন্দর সাজগোজ করে হাজির হয়েছে অফিসে। আজ তার অ্যাওয়ার্ড পাওয়ার দিন। রাইয়ের সঙ্গে অফিসের বস সবার পরিচয় করিয়ে দিচ্ছে। রাইকে অনেকদিন পর হাসিখুশি এবং সুন্দর দেখাচ্ছে। রাইয়ের এই বিশেষ দিনে আসবে বউমনি, স্রোত। অন্য দিকে নীলু শৌর্যকে বারবার অনুরোধ করছে রাইয়ের এই বিশেষ দিনে উপস্থিত থাকার জন্য। নীলু শৌর্যকে বলছে তাদের দুজনকে একসাথে দেখলে রাই খুব খুশি হবে। কথা শুনে শৌর্য রাজি হয়ে যায় যাওয়ার জন্য।

MithiJhora, Zee Bangla, Bengali Serial, Bengali television, মিঠিঝোরা, জি বাংলা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, MithiJhora Today Episode, MithiJhora Today Episode 20 September মিঠিঝোরা আজকের পর্ব ২০ সেপ্টেম্বর, মিঠিঝোরা আজকের পর্ব

অন্যদিকে সার্থক স্যারের সঙ্গে খুনসুটি দেখা যায় স্রোতের। সার্থকের বাবা মনে মনে স্রোতকে তার পুত্রবধূ হিসেবে চায়। তাই তিনি সার্থকের সঙ্গে স্রোতের মিল করানোর জন্য নানান রকম কৌশল করতে থাকেন। যদিও সার্থক এবং স্রোতের গল্প কত দূর এগোবে সেটা সময় বলবে। এদিকে রাইয়ের অফিসের অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এসে হাজির হয় অনির্বাণ। অনির্বাণ মূলত এসেছে এই অনুষ্ঠানে রাইকে দেখার জন্য। কিন্তু রাই সেটা জানে না। এরপরের রাইয়ের অফিসে এসে হাজির হয় স্রোত, বউমণি। তাদের সঙ্গে কথা বলতে বলতে রাই তাদের ভেতরে নিয়ে আসে। রাইকে অনির্বাণ দেখতে দূর থেকেই। দূর থেকেই মুগ্ধ হয়ে রাইকে দেখতে থাকে অনির্বাণ। আর মনে মনে ভাবতে থাকে কত ভালই না হতো যদি সে রাইয়ের এর সঙ্গে কথা বলতে পারতো। কিন্তু স্রোত, বউমনি সেখানে থাকায় অনির্বাণ যেতে চায় না। কারণ স্রোত এবং বউমনি অনির্বাণকে পছন্দ করেনা। অনির্বাণ যদি সামনে যায় তাহলে নতুন করে কোন ঝামেলার করবে। এই ভেবেই দূরে বসে থাকে অনির্বাণ।

আরও পড়ুন: বাজিমাত করল ‘আনন্দী’! জমে গেল ধারাবাহিকের প্রথম পর্ব

এরপরই দেখা যায় সেখানে উপস্থিত হয় শৌর্য এবং নীলু। শৌর্যকে দেখে অবাক হয়ে যায় অনির্বাণ। এই অনুষ্ঠানে যে শৌর্য আসছে সেটা দেখেই অবাক হয়েছে অনির্বাণ। এরপর নীলু এসে বসে রাইদের পাশের টেবিলে। এসেই তো প্রথমে দেখতে পায় অনির্বাণকে। কিন্তু কাউকে জানায় না, চুপ করে মজা দেখবে বলে বসে থাকে। এরপরে দেখা যায় রাইয়ের অফিসের বস অনির্বাণকে বলে এ বছরের বেস্ট এমপ্লয়দের হাতে সে যেন অ্যাওয়ার্ড তুলে দেয়। প্রথমে অনির্বাণ রাজি না হলে পরে অনেক অনুরোধ করা রাজি হয়। এরপরে খাম খুলে সে যখন দেখে বেস্ট এমপ্লই এওয়ার্ড পাচ্ছে রাই সে মনে মনে বেশ খুশি হয়ে যায়। এবার দেখার অপেক্ষায় আগামী দিনে কি হয়।

Back to top button